ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

দিল্লিতে বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী জোটের শীর্ষ নেতাদের আটক

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ৩ জন
প্রিন্ট

দিল্লিতে বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী জোটের শীর্ষ নেতাদের আটক

দিল্লিতে ছাত্র-জনতার চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। আন্দোলনকারীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ বিরোধী জোটের একাধিক নেতাকে প্রতিরোধমূলকভাবে আটক করেছে দিল্লি পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয়। পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ শীর্ষ নেতাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। তবে তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক গ্রেপ্তারের ঘোষণা দেওয়া হয়নি।

বিক্ষোভস্থল থেকে রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর বলপ্রয়োগ করে সরকার গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। তিনি বলেন, পরীক্ষায় অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিরোধী দলগুলোর আন্দোলন অব্যাহত থাকবে।

একই ধরনের বক্তব্য দেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে সরকারের প্রতি দ্রুত সংলাপের আহ্বান জানান।

এদিকে দিল্লির যন্তর মন্তরে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিও মঙ্গলবার অব্যাহত ছিল। আন্দোলনের নেতারা জানিয়েছেন, সরকারের আশ্বাসে তারা সন্তুষ্ট নন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।

পর্যবেক্ষকদের মতে, ছাত্র আন্দোলনকে ঘিরে বিরোধী দলগুলোর সরাসরি মাঠে নামার ফলে কেন্দ্রীয় সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বেড়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

দিল্লিতে বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী জোটের শীর্ষ নেতাদের আটক

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

দিল্লিতে ছাত্র-জনতার চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। আন্দোলনকারীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ বিরোধী জোটের একাধিক নেতাকে প্রতিরোধমূলকভাবে আটক করেছে দিল্লি পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয়। পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ শীর্ষ নেতাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। তবে তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক গ্রেপ্তারের ঘোষণা দেওয়া হয়নি।

বিক্ষোভস্থল থেকে রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর বলপ্রয়োগ করে সরকার গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। তিনি বলেন, পরীক্ষায় অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিরোধী দলগুলোর আন্দোলন অব্যাহত থাকবে।

একই ধরনের বক্তব্য দেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে সরকারের প্রতি দ্রুত সংলাপের আহ্বান জানান।

এদিকে দিল্লির যন্তর মন্তরে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিও মঙ্গলবার অব্যাহত ছিল। আন্দোলনের নেতারা জানিয়েছেন, সরকারের আশ্বাসে তারা সন্তুষ্ট নন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।

পর্যবেক্ষকদের মতে, ছাত্র আন্দোলনকে ঘিরে বিরোধী দলগুলোর সরাসরি মাঠে নামার ফলে কেন্দ্রীয় সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বেড়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x