ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মণিপুরে ফের তীব্র জাতিগত সংঘাত, পাহাড়ি জেলাগুলোতে গভীর হচ্ছে মানবিক সংকট

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
পাঠক: ৪ জন
প্রিন্ট

মণিপুরে ফের তীব্র জাতিগত সংঘাত, পাহাড়ি জেলাগুলোতে গভীর হচ্ছে মানবিক সংকট
ভারতের মণিপুরে নাগা, কুকি ও জো সম্প্রদায়ের মধ্যে নতুন করে জাতিগত সংঘাত ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সহিংসতায় রাজ্যের পাহাড়ি জেলাগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট, স্বাস্থ্যসেবার অবনতি এবং মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটছে। মণিপুরে সমতল অঞ্চলের মেইতেই সম্প্রদায়ের অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। অন্যদিকে পাহাড়ি এলাকার কুকি, জো ও নাগা সম্প্রদায়ের বেশিরভাগই খ্রিষ্টান ধর্মাবলম্বী। ভূমির মালিকানা, রাজনৈতিক প্রতিনিধিত্ব ও জাতিগত পরিচয়কে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ২০২৩ সালের মে মাসে মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতি (Scheduled Tribe) হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা শুরু হয়। সেই সংঘাতে এখন পর্যন্ত ২৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাংখুল নাগা ও কুকি-জো জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে উত্তেজনা রাজ্যের প্রায় সব পাহাড়ি জেলায় ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের ভূমি-সংক্রান্ত বিরোধ, জাতিগত অবিশ্বাস এবং রাজনৈতিক মতপার্থক্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাংখুল নাগা নেতাদের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত। অন্যদিকে কুকি নেতাদের দাবি, কুকি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান শান্তি আলোচনা নিয়ে নাগা সম্প্রদায়ের উদ্বেগও উত্তেজনা বাড়িয়েছে। সংঘাতের প্রভাবে অনেক পাহাড়ি গ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছানো ব্যাহত হচ্ছে। কুকি-অধ্যুষিত এলাকায় চাল, ওষুধ, গুঁড়ো দুধসহ প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসাসামগ্রীর সরবরাহে গুরুতর সংকট দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পরিস্থিতি অনেকটা দীর্ঘস্থায়ী মানবিক দুর্যোগের রূপ নিয়েছে এবং সামনে সংকট আরও গভীর হতে পারে। স্বাস্থ্য খাতেও এর প্রভাব স্পষ্ট। চিকিৎসাকেন্দ্রগুলোতে রোগীর চাপ বেড়ে গেছে। শয্যা সংকটের কারণে অনেক রোগী হাসপাতালের বারান্দা ও খোলা জায়গায় চিকিৎসার অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে টাইফয়েড, ডেঙ্গু এবং বিভিন্ন ভাইরাসজনিত রোগের সংক্রমণও বাড়ছে। মণিপুরের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যের বিভিন্ন ত্রাণশিবির ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ৭৩১ জনের মৃত্যু হয়েছে। পর্যাপ্ত পুষ্টি, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও অন্যান্য মৌলিক সুবিধার অভাবকে এসব মৃত্যুর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কেবল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাই যথেষ্ট নয়; বরং সংশ্লিষ্ট সব সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সংলাপ, আস্থা পুনর্গঠন এবং মানবিক সহায়তা নিশ্চিত করাও জরুরি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মণিপুরে ফের তীব্র জাতিগত সংঘাত, পাহাড়ি জেলাগুলোতে গভীর হচ্ছে মানবিক সংকট

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
ভারতের মণিপুরে নাগা, কুকি ও জো সম্প্রদায়ের মধ্যে নতুন করে জাতিগত সংঘাত ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সহিংসতায় রাজ্যের পাহাড়ি জেলাগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট, স্বাস্থ্যসেবার অবনতি এবং মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটছে। মণিপুরে সমতল অঞ্চলের মেইতেই সম্প্রদায়ের অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। অন্যদিকে পাহাড়ি এলাকার কুকি, জো ও নাগা সম্প্রদায়ের বেশিরভাগই খ্রিষ্টান ধর্মাবলম্বী। ভূমির মালিকানা, রাজনৈতিক প্রতিনিধিত্ব ও জাতিগত পরিচয়কে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ২০২৩ সালের মে মাসে মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতি (Scheduled Tribe) হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা শুরু হয়। সেই সংঘাতে এখন পর্যন্ত ২৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাংখুল নাগা ও কুকি-জো জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে উত্তেজনা রাজ্যের প্রায় সব পাহাড়ি জেলায় ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের ভূমি-সংক্রান্ত বিরোধ, জাতিগত অবিশ্বাস এবং রাজনৈতিক মতপার্থক্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাংখুল নাগা নেতাদের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত। অন্যদিকে কুকি নেতাদের দাবি, কুকি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান শান্তি আলোচনা নিয়ে নাগা সম্প্রদায়ের উদ্বেগও উত্তেজনা বাড়িয়েছে। সংঘাতের প্রভাবে অনেক পাহাড়ি গ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছানো ব্যাহত হচ্ছে। কুকি-অধ্যুষিত এলাকায় চাল, ওষুধ, গুঁড়ো দুধসহ প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসাসামগ্রীর সরবরাহে গুরুতর সংকট দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পরিস্থিতি অনেকটা দীর্ঘস্থায়ী মানবিক দুর্যোগের রূপ নিয়েছে এবং সামনে সংকট আরও গভীর হতে পারে। স্বাস্থ্য খাতেও এর প্রভাব স্পষ্ট। চিকিৎসাকেন্দ্রগুলোতে রোগীর চাপ বেড়ে গেছে। শয্যা সংকটের কারণে অনেক রোগী হাসপাতালের বারান্দা ও খোলা জায়গায় চিকিৎসার অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে টাইফয়েড, ডেঙ্গু এবং বিভিন্ন ভাইরাসজনিত রোগের সংক্রমণও বাড়ছে। মণিপুরের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যের বিভিন্ন ত্রাণশিবির ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ৭৩১ জনের মৃত্যু হয়েছে। পর্যাপ্ত পুষ্টি, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও অন্যান্য মৌলিক সুবিধার অভাবকে এসব মৃত্যুর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কেবল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাই যথেষ্ট নয়; বরং সংশ্লিষ্ট সব সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সংলাপ, আস্থা পুনর্গঠন এবং মানবিক সহায়তা নিশ্চিত করাও জরুরি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x