ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
পাঠক: ৩৩৪ জন
প্রিন্ট

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য (এমপি) রফিকুল ইসলাম জামাল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অর্থ লেনদেন, পদলোভ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তা করার অভিযোগ তোলেন।

ওই ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম জামাল লেখেন, গত ছয় মাসে ঝালকাঠির বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারা দেওয়া, তাদের পক্ষে ওকালতি করা, বাড়িঘর ও ঠিকাদারি কাজ পাহারা দেওয়ার বিনিময়ে সুবিধা নিয়েছেন। এমনকি টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান করানোর অভিযোগও করেন তিনি।

তিনি আরও লেখেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। ছয় মাসে অনেক খেয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, আওয়ামী লীগের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন। শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হয় দলটা খেয়ে ফেলবেন।

পোস্টে তিনি লেখেন, লজ্জা থাকা উচিত। যাদের রক্তের বিনিময়ে আপনাদের এত খাওয়ার সুযোগ হয়েছে, সেই ৩৬ জুলাই শহীদদের জন্য ৫ আগস্ট একটু দোয়া-মোনাজাতও করতে পারেননি। শুধু নেতা হতে পদ চান। খুব দ্রুতই দল থেকে ঝরে পড়বেন।

বিষয়টি জানতে যোগাযোগ করা হলে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ফেসবুক পোস্টের বিষয়টি নিজেই নিশ্চিত করেন। তিনি বলেন, স্ট্যাটাসটি আমিই আমার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য (এমপি) রফিকুল ইসলাম জামাল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অর্থ লেনদেন, পদলোভ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তা করার অভিযোগ তোলেন।

ওই ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম জামাল লেখেন, গত ছয় মাসে ঝালকাঠির বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারা দেওয়া, তাদের পক্ষে ওকালতি করা, বাড়িঘর ও ঠিকাদারি কাজ পাহারা দেওয়ার বিনিময়ে সুবিধা নিয়েছেন। এমনকি টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান করানোর অভিযোগও করেন তিনি।

তিনি আরও লেখেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। ছয় মাসে অনেক খেয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, আওয়ামী লীগের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন। শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হয় দলটা খেয়ে ফেলবেন।

পোস্টে তিনি লেখেন, লজ্জা থাকা উচিত। যাদের রক্তের বিনিময়ে আপনাদের এত খাওয়ার সুযোগ হয়েছে, সেই ৩৬ জুলাই শহীদদের জন্য ৫ আগস্ট একটু দোয়া-মোনাজাতও করতে পারেননি। শুধু নেতা হতে পদ চান। খুব দ্রুতই দল থেকে ঝরে পড়বেন।

বিষয়টি জানতে যোগাযোগ করা হলে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ফেসবুক পোস্টের বিষয়টি নিজেই নিশ্চিত করেন। তিনি বলেন, স্ট্যাটাসটি আমিই আমার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x