ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

নর্দমার খনন করতে গিয়ে ৯০ লাখ ইউরোর সোনার ভাণ্ডার পেলেন শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক
৯ ফলোয়ার
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০১:০০ এএম
পাঠক: ৩৭ জন
প্রিন্ট

নর্দমার খনন করতে গিয়ে ৯০ লাখ ইউরোর সোনার ভাণ্ডার পেলেন শিক্ষার্থী

বেলজিয়ামে নর্দমার পাইপ বসানোর জন্য মাটি খনন করতে গিয়ে প্রায় ৯০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ কোটি টাকা) মূল্যের সোনার ভাণ্ডার পেয়েছেন ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী। প্রথমে মাটির নিচে পাওয়া ধাতব বস্তুগুলোকে তিনি এক ইউরোর কয়েন মনে করেছিলেন। পরে একটি সোনার বার পাওয়ার পর বুঝতে পারেন, ঘটনাটি আসলে অনেক বড়।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলজিয়ামের ডেন্ডারমোন্ডের সিন্ট-গিলিস এলাকায় একটি পুরোনো মদ তৈরির কারখানার স্থানে নর্দমার কাজ করার সময় এ সোনার ভাণ্ডারের সন্ধান পান ওই শিক্ষার্থী ও তাঁর সহকর্মীরা।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, কোবে নামের ওই তরুণ গ্রীষ্মকালীন ছুটিতে নির্মাণকাজে অস্থায়ীভাবে কাজ করছিলেন। কাজের সময় মাটির নিচে কিছু ধাতব বস্তু দেখতে পান তাঁরা।

কোবে বলেন, প্রথমে তাঁর মনে হয়েছিল সেগুলো এক ইউরোর কয়েন। তাই তাঁরা মাটি খুঁড়ে সেগুলো তুলতে শুরু করেন। পরে একটি সোনার বার দেখতে পান। তখনই তাঁরা বুঝতে পারেন, পাওয়া জিনিসের মূল্য তাঁদের ধারণার চেয়ে অনেক বেশি।

পরে জানা যায়, সোনার ভাণ্ডারে ছিল সোনার কয়েন, সোনার টুকরা এবং নম্বরযুক্ত সোনার বার। এগুলো একটি ব্যাগে ভরে একটি ইট দিয়ে বন্ধ করে রাখা ভূগর্ভস্থ কক্ষের দেয়ালের ভেতরে লুকানো ছিল।

যে স্থানে সোনার ভাণ্ডারটি পাওয়া গেছে, সেখানে উনিশ শতকের শেষ দিকে একটি বড় বাড়ি নির্মাণ করেছিলেন তৎকালীন মদ কারখানার মালিক থিওফিলাস ভ্যান আসশে। ওই স্থানে ১৮৯৯ সালে মদ উৎপাদন শুরু হয় এবং ১৯৭০ সালে তা বন্ধ হয়ে যায়।

বর্তমানে ঐতিহাসিক ভবনটি সংস্কার করছে সমাজকল্যাণ সংস্থা সিএডব্লিউ ওস্ট-ফ্ল্যান্ডেরেন। ভবনটিতে নতুন অফিস ও আবাসন তৈরির পরিকল্পনা রয়েছে। সংস্কারের সময় শ্রমিকরা পানি নিষ্কাশনের পাইপ বসানোর কাজ করছিলেন। তখনই তাঁদের হাতে আসে সোনার ভাণ্ডারটি।

সোনার সন্ধান পাওয়ার পর কোবে ও তাঁর সহকর্মীরা বিষয়টি গোপন না করে পুলিশ ও ভবন সংস্কারকারী সংস্থাকে জানান। পরে সোনার ভাণ্ডারটি নিরাপত্তার জন্য ব্রাসেলসের একটি সুরক্ষিত স্থানে নেওয়া হয়েছে।

পূর্ব ফ্ল্যান্ডার্সের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, সোনাগুলো চুরি করা সম্পদ বা কোনো অপরাধলব্ধ অর্থের অংশ কি না, তা যাচাই করা হবে। এরপর এর প্রকৃত মালিকানা নির্ধারণ করা হবে।

এ ঘটনায় পুরোনো ভবনটির মালিক পরিবারের উত্তরাধিকারী, নির্মাণকাজের ঠিকাদার এবং সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সম্পদের মালিকানা নিয়ে আইনি বিরোধ তৈরি হতে পারে। বেলজিয়ামের আইন অনুযায়ী, কোনো পুরোনো গুপ্তধনের সম্ভাব্য মালিককে তা দাবি করার জন্য অন্তত পাঁচ বছর সময় দেওয়া হয়।

ডেন্ডারমোন্ডের সাবেক মেয়র পিয়েট বুইসে স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ভ্যান আসশে পরিবার যথেষ্ট সম্পদশালী ছিল এবং তাদের সম্পদের একটি অংশ সোনায় রূপান্তর করে নিরাপদ স্থানে লুকিয়ে রাখা হয়ে থাকতে পারে। পরিবারের পক্ষ থেকে সোনাগুলো সেখানে লুকিয়ে রাখা হয়েছিল কি না, তা অবশ্য এখনো নিশ্চিত নয়।

এদিকে কোবে বলেন, এত বড় সম্পদ পাওয়ার পর সেটি কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া ছাড়া তাঁদের সামনে অন্য কোনো পথ ছিল না। তবে ভবিষ্যতে তাঁরা কোনো ধরনের ‘ফাইন্ডার্স রিওয়ার্ড’ বা সন্ধানকারীর পুরস্কার পেতে পারেন বলে আশা করছেন।

এখন সোনার ভাণ্ডারটির উৎস, প্রকৃত মালিক এবং আইন অনুযায়ী এর ভাগ বা মালিকানা কারা পাবেন—এসব প্রশ্নের উত্তর খুঁজছে বেলজিয়ামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নর্দমার খনন করতে গিয়ে ৯০ লাখ ইউরোর সোনার ভাণ্ডার পেলেন শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

বেলজিয়ামে নর্দমার পাইপ বসানোর জন্য মাটি খনন করতে গিয়ে প্রায় ৯০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ কোটি টাকা) মূল্যের সোনার ভাণ্ডার পেয়েছেন ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী। প্রথমে মাটির নিচে পাওয়া ধাতব বস্তুগুলোকে তিনি এক ইউরোর কয়েন মনে করেছিলেন। পরে একটি সোনার বার পাওয়ার পর বুঝতে পারেন, ঘটনাটি আসলে অনেক বড়।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলজিয়ামের ডেন্ডারমোন্ডের সিন্ট-গিলিস এলাকায় একটি পুরোনো মদ তৈরির কারখানার স্থানে নর্দমার কাজ করার সময় এ সোনার ভাণ্ডারের সন্ধান পান ওই শিক্ষার্থী ও তাঁর সহকর্মীরা।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, কোবে নামের ওই তরুণ গ্রীষ্মকালীন ছুটিতে নির্মাণকাজে অস্থায়ীভাবে কাজ করছিলেন। কাজের সময় মাটির নিচে কিছু ধাতব বস্তু দেখতে পান তাঁরা।

কোবে বলেন, প্রথমে তাঁর মনে হয়েছিল সেগুলো এক ইউরোর কয়েন। তাই তাঁরা মাটি খুঁড়ে সেগুলো তুলতে শুরু করেন। পরে একটি সোনার বার দেখতে পান। তখনই তাঁরা বুঝতে পারেন, পাওয়া জিনিসের মূল্য তাঁদের ধারণার চেয়ে অনেক বেশি।

পরে জানা যায়, সোনার ভাণ্ডারে ছিল সোনার কয়েন, সোনার টুকরা এবং নম্বরযুক্ত সোনার বার। এগুলো একটি ব্যাগে ভরে একটি ইট দিয়ে বন্ধ করে রাখা ভূগর্ভস্থ কক্ষের দেয়ালের ভেতরে লুকানো ছিল।

যে স্থানে সোনার ভাণ্ডারটি পাওয়া গেছে, সেখানে উনিশ শতকের শেষ দিকে একটি বড় বাড়ি নির্মাণ করেছিলেন তৎকালীন মদ কারখানার মালিক থিওফিলাস ভ্যান আসশে। ওই স্থানে ১৮৯৯ সালে মদ উৎপাদন শুরু হয় এবং ১৯৭০ সালে তা বন্ধ হয়ে যায়।

বর্তমানে ঐতিহাসিক ভবনটি সংস্কার করছে সমাজকল্যাণ সংস্থা সিএডব্লিউ ওস্ট-ফ্ল্যান্ডেরেন। ভবনটিতে নতুন অফিস ও আবাসন তৈরির পরিকল্পনা রয়েছে। সংস্কারের সময় শ্রমিকরা পানি নিষ্কাশনের পাইপ বসানোর কাজ করছিলেন। তখনই তাঁদের হাতে আসে সোনার ভাণ্ডারটি।

সোনার সন্ধান পাওয়ার পর কোবে ও তাঁর সহকর্মীরা বিষয়টি গোপন না করে পুলিশ ও ভবন সংস্কারকারী সংস্থাকে জানান। পরে সোনার ভাণ্ডারটি নিরাপত্তার জন্য ব্রাসেলসের একটি সুরক্ষিত স্থানে নেওয়া হয়েছে।

পূর্ব ফ্ল্যান্ডার্সের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, সোনাগুলো চুরি করা সম্পদ বা কোনো অপরাধলব্ধ অর্থের অংশ কি না, তা যাচাই করা হবে। এরপর এর প্রকৃত মালিকানা নির্ধারণ করা হবে।

এ ঘটনায় পুরোনো ভবনটির মালিক পরিবারের উত্তরাধিকারী, নির্মাণকাজের ঠিকাদার এবং সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সম্পদের মালিকানা নিয়ে আইনি বিরোধ তৈরি হতে পারে। বেলজিয়ামের আইন অনুযায়ী, কোনো পুরোনো গুপ্তধনের সম্ভাব্য মালিককে তা দাবি করার জন্য অন্তত পাঁচ বছর সময় দেওয়া হয়।

ডেন্ডারমোন্ডের সাবেক মেয়র পিয়েট বুইসে স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ভ্যান আসশে পরিবার যথেষ্ট সম্পদশালী ছিল এবং তাদের সম্পদের একটি অংশ সোনায় রূপান্তর করে নিরাপদ স্থানে লুকিয়ে রাখা হয়ে থাকতে পারে। পরিবারের পক্ষ থেকে সোনাগুলো সেখানে লুকিয়ে রাখা হয়েছিল কি না, তা অবশ্য এখনো নিশ্চিত নয়।

এদিকে কোবে বলেন, এত বড় সম্পদ পাওয়ার পর সেটি কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া ছাড়া তাঁদের সামনে অন্য কোনো পথ ছিল না। তবে ভবিষ্যতে তাঁরা কোনো ধরনের ‘ফাইন্ডার্স রিওয়ার্ড’ বা সন্ধানকারীর পুরস্কার পেতে পারেন বলে আশা করছেন।

এখন সোনার ভাণ্ডারটির উৎস, প্রকৃত মালিক এবং আইন অনুযায়ী এর ভাগ বা মালিকানা কারা পাবেন—এসব প্রশ্নের উত্তর খুঁজছে বেলজিয়ামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x