ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ভারতে

‘ভাড়ায় বয়ফ্রেন্ড’ বিজ্ঞাপন, প্রতারণার ফাঁদে না পড়তে পুলিশের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
৯ ফলোয়ার
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৬:৪৭ পিএম
পাঠক: ৬৯ জন
প্রিন্ট

 ‘ভাড়ায় বয়ফ্রেন্ড’ বিজ্ঞাপন, প্রতারণার ফাঁদে না পড়তে পুলিশের সতর্কতা

‘বয়ফ্রেন্ড ভাড়া দেওয়া হবে’—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিজ্ঞাপন ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে নতুন ধরনের সাইবার প্রতারণার বিষয়ে সতর্ক করেছে ভারতের হায়দরাবাদ পুলিশ। পুলিশের দাবি, বিশেষ করে তরুণীদের টার্গেট করে প্রতারকরা এসব বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করছে।

হায়দরাবাদ পুলিশ কমিশনার ভিসি সজ্জনার জানিয়েছেন, এটি সাইবার অপরাধীদের তৈরি নতুন ধরনের ‘ডেটিং ফাঁদ’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টারগুলোতে একাকী নারীদের আকৃষ্ট করার মতো বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপনে দাবি করা হচ্ছে, নির্দিষ্ট সময়ের জন্য ‘বয়ফ্রেন্ড’ ভাড়া নেওয়া যাবে। কাজ ও সময়ের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে আলাদা পারিশ্রমিক।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এক ঘণ্টা কফি খাওয়া ও আড্ডার জন্য ৪৯৯ টাকা, সিনেমা দেখার জন্য ১ হাজার ২৪৯ টাকা, কেনাকাটায় সঙ্গী হিসেবে ১ হাজার ৪৯৯ টাকা এবং অনুষ্ঠান বা বিয়েতে সঙ্গী হিসেবে ১ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত নেওয়ার কথা বলা হয়েছে। ১০ ঘণ্টার পুরো দিনের জন্য ৪ হাজার ৪৯৯ টাকার প্যাকেজও রয়েছে।

বিজ্ঞাপনগুলোতে সরাসরি যোগাযোগের জন্য বার্তা পাঠাতে বলা হচ্ছে। একই সঙ্গে ‘বয়ফ্রেন্ড’ নেওয়া ব্যক্তির তথ্য গোপন রাখার আশ্বাসও দেওয়া হচ্ছে।

তবে পুলিশের তদন্তে উঠে এসেছে, বিজ্ঞাপনে ব্যবহৃত তরুণদের ছবির সঙ্গে বাস্তব ব্যক্তিদের মিল নেই। এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কমিশনার ভিসি সজ্জনার জানান, বিজ্ঞাপনে সাড়া দিয়ে কেউ ব্যক্তিগত তথ্য দিলে প্রতারকরা তাদের সঙ্গে যোগাযোগ করে প্রভাবিত করার চেষ্টা করে। পরে বুকিং নিশ্চিত করার নামে অগ্রিম অর্থ চাওয়া হয়। ওয়ালেট ট্রান্সফার বা কিউআর কোডের মাধ্যমে টাকা নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্লক করে দেওয়া হয়।

তিনি আরও জানান, এসব বিজ্ঞাপনের মাধ্যমে শুধু আর্থিক প্রতারণাই নয়, ব্যক্তিগত ফোন নম্বর ও ছবি সংগ্রহ করে পরবর্তী সময়ে ব্ল্যাকমেইল করার আশঙ্কাও রয়েছে।

হায়দরাবাদ পুলিশ বলছে, এখন পর্যন্ত এ ধরনের প্রতারণার শিকার কেউ সরাসরি অভিযোগ করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনগুলো নজরে আসার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। এর পেছনে কারা রয়েছে এবং কোথা থেকে পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ কমিশনার সতর্ক করে বলেন, এ ধরনের বিজ্ঞাপন দেখে কেউ যেন অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ বা সরাসরি সাক্ষাৎ করতে না যান। সন্দেহজনক কোনো বিজ্ঞাপন চোখে পড়লে কিংবা প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

 বাড়ছে সাইবার অপরাধ

ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটিতে সাইবার অপরাধের ঘটনা প্রতিবছরই বাড়ছে। ২০২২ সালে ৬৫ হাজার ৮৯৩টি সাইবার অপরাধের মামলা নথিভুক্ত হয়। ২০২৩ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৬ হাজার ৪২০টিতে। ২০২৪ সালে তা আরও বেড়ে ১ লাখ ১ হাজার ৯২৮টিতে পৌঁছায়।

এর মধ্যে নারীদের সঙ্গে সংঘটিত সাইবার অপরাধের ঘটনাও রয়েছে। ২০২৪ সালে নারীদের সঙ্গে সংশ্লিষ্ট সাইবার অপরাধের ১৮ হাজার ৬১৫টি ঘটনা নথিভুক্ত হয়। সাইবার ব্ল্যাকমেইলিংয়ের ৬০১টি মামলার মধ্যে ৩৭০টি ঘটনায় নারী ভুক্তভোগী ছিলেন।

মনোবিজ্ঞানী অনিতা আরের মতে, তরুণীদের আবেগ ও নতুন সম্পর্কের আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়েই এ ধরনের প্রতারণার ফাঁদ তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পরিবারের সদস্যদেরও সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

‘ভাড়ায় বয়ফ্রেন্ড’ বিজ্ঞাপন, প্রতারণার ফাঁদে না পড়তে পুলিশের সতর্কতা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

‘বয়ফ্রেন্ড ভাড়া দেওয়া হবে’—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিজ্ঞাপন ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে নতুন ধরনের সাইবার প্রতারণার বিষয়ে সতর্ক করেছে ভারতের হায়দরাবাদ পুলিশ। পুলিশের দাবি, বিশেষ করে তরুণীদের টার্গেট করে প্রতারকরা এসব বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করছে।

হায়দরাবাদ পুলিশ কমিশনার ভিসি সজ্জনার জানিয়েছেন, এটি সাইবার অপরাধীদের তৈরি নতুন ধরনের ‘ডেটিং ফাঁদ’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টারগুলোতে একাকী নারীদের আকৃষ্ট করার মতো বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপনে দাবি করা হচ্ছে, নির্দিষ্ট সময়ের জন্য ‘বয়ফ্রেন্ড’ ভাড়া নেওয়া যাবে। কাজ ও সময়ের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে আলাদা পারিশ্রমিক।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এক ঘণ্টা কফি খাওয়া ও আড্ডার জন্য ৪৯৯ টাকা, সিনেমা দেখার জন্য ১ হাজার ২৪৯ টাকা, কেনাকাটায় সঙ্গী হিসেবে ১ হাজার ৪৯৯ টাকা এবং অনুষ্ঠান বা বিয়েতে সঙ্গী হিসেবে ১ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত নেওয়ার কথা বলা হয়েছে। ১০ ঘণ্টার পুরো দিনের জন্য ৪ হাজার ৪৯৯ টাকার প্যাকেজও রয়েছে।

বিজ্ঞাপনগুলোতে সরাসরি যোগাযোগের জন্য বার্তা পাঠাতে বলা হচ্ছে। একই সঙ্গে ‘বয়ফ্রেন্ড’ নেওয়া ব্যক্তির তথ্য গোপন রাখার আশ্বাসও দেওয়া হচ্ছে।

তবে পুলিশের তদন্তে উঠে এসেছে, বিজ্ঞাপনে ব্যবহৃত তরুণদের ছবির সঙ্গে বাস্তব ব্যক্তিদের মিল নেই। এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কমিশনার ভিসি সজ্জনার জানান, বিজ্ঞাপনে সাড়া দিয়ে কেউ ব্যক্তিগত তথ্য দিলে প্রতারকরা তাদের সঙ্গে যোগাযোগ করে প্রভাবিত করার চেষ্টা করে। পরে বুকিং নিশ্চিত করার নামে অগ্রিম অর্থ চাওয়া হয়। ওয়ালেট ট্রান্সফার বা কিউআর কোডের মাধ্যমে টাকা নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্লক করে দেওয়া হয়।

তিনি আরও জানান, এসব বিজ্ঞাপনের মাধ্যমে শুধু আর্থিক প্রতারণাই নয়, ব্যক্তিগত ফোন নম্বর ও ছবি সংগ্রহ করে পরবর্তী সময়ে ব্ল্যাকমেইল করার আশঙ্কাও রয়েছে।

হায়দরাবাদ পুলিশ বলছে, এখন পর্যন্ত এ ধরনের প্রতারণার শিকার কেউ সরাসরি অভিযোগ করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনগুলো নজরে আসার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। এর পেছনে কারা রয়েছে এবং কোথা থেকে পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ কমিশনার সতর্ক করে বলেন, এ ধরনের বিজ্ঞাপন দেখে কেউ যেন অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ বা সরাসরি সাক্ষাৎ করতে না যান। সন্দেহজনক কোনো বিজ্ঞাপন চোখে পড়লে কিংবা প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

 বাড়ছে সাইবার অপরাধ

ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটিতে সাইবার অপরাধের ঘটনা প্রতিবছরই বাড়ছে। ২০২২ সালে ৬৫ হাজার ৮৯৩টি সাইবার অপরাধের মামলা নথিভুক্ত হয়। ২০২৩ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৬ হাজার ৪২০টিতে। ২০২৪ সালে তা আরও বেড়ে ১ লাখ ১ হাজার ৯২৮টিতে পৌঁছায়।

এর মধ্যে নারীদের সঙ্গে সংঘটিত সাইবার অপরাধের ঘটনাও রয়েছে। ২০২৪ সালে নারীদের সঙ্গে সংশ্লিষ্ট সাইবার অপরাধের ১৮ হাজার ৬১৫টি ঘটনা নথিভুক্ত হয়। সাইবার ব্ল্যাকমেইলিংয়ের ৬০১টি মামলার মধ্যে ৩৭০টি ঘটনায় নারী ভুক্তভোগী ছিলেন।

মনোবিজ্ঞানী অনিতা আরের মতে, তরুণীদের আবেগ ও নতুন সম্পর্কের আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়েই এ ধরনের প্রতারণার ফাঁদ তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পরিবারের সদস্যদেরও সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x