ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

শরীয়তপুরের ৫৩ যুবকের বিনা খরচে বিদেশে কর্মসংস্থান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১১:০০ পিএম
পাঠক: ৩৩ জন
প্রিন্ট

শরীয়তপুরের ৫৩ যুবকের বিনা খরচে বিদেশে কর্মসংস্থান
তিন মাসের প্রশিক্ষণ শেষে ৫৩ যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেয়া হয় |নয়া দিগন্ত

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের হতদরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে নিজ উদ্যোগ ও অর্থায়নে ২১৬ জনকে বিনা খরচে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। এরই ধারাবাহিকতায় তিন মাসের প্রশিক্ষণ শেষে প্রথম ধাপে ৫৩ শিক্ষিত-বেকার যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেওয়া হয়েছে। রাজধানীর মেটকো এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদেশগামী এসব যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট হস্তান্তর করা হয়। এর মধ্যে ৪৪ জন শিক্ষিত-বেকার তরুণ বুধবার দুপুরে বিদেশের উদ্দেশে দেশ ছাড়েন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারহানা কাদির রহমান, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক, শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এস এম হামিদ সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অতিথিরা বলেন, বিনা খরচে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশে কর্মসংস্থানের এমন সুযোগ মানবিক ও প্রশংসনীয়। এ উদ্যোগের ফলে বিদেশগামী যুবকদের পাশাপাশি তাদের পরিবারও আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং তাদের পাঠানো প্রবাসী আয় জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারহানা কাদির রহমান বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়, যা অনেক পরিবারের পক্ষে জোগান দেওয়া সম্ভব নয়। আবার বিদেশে যাওয়ার আশায় দেশের হাজারো যুবক দালালচক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হন এবং অনেকে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হন। তিনি আরও বলেন, শফিকুর রহমান কিরণ তার উপার্জিত অর্থ নিজ জেলা ও নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে ব্যয় করছেন এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বিদেশগামী যুবকদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে যাওয়ার পর প্রত্যেকের প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান ও আত্মনির্ভরতা অর্জন।

সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতেই বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিদেশগামীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা হয়েছে। ২১৬ জনের মধ্যে প্রথম ধাপে ৫৩ জনকে ভিসা ও বিমান টিকিট দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে বাকিদেরও একই প্রক্রিয়ায় বিদেশে পাঠানো হবে। তিনি আরও বলেন, আমি যে স্বপ্ন নিয়ে এমপি হয়েছি, সেই স্বপ্ন বাস্তবায়ন এবং শরীয়তপুর জেলা ও আমার নির্বাচনী এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ। দেশের বেকারত্ব কমানো এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে চলতি বছরের জুনে নড়িয়া-সখিপুরের প্রতিটি ওয়ার্ড থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে একজন করে মোট ২১৬ জন যুবককে দুবাইসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য নির্বাচিত করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান, চালক নিহত।

নারায়ণগঞ্জে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে হত্যা

বহিষ্কৃত নেতাদের ফেরানোর সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি, তালিকায় মুন্সীগঞ্জের মহিউদ্দিন

মুন্সীগঞ্জে এআই দিয়ে কামরুজ্জামান রতনের ছবি-ভিডিও বিকৃত, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে ১৭০ টাকা কেজি টমেটো, কোথাও ২০০

পোশাকশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী

কৃষক দল নেতা হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ৯৬ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর সংলাপে যাচ্ছে এনসিপি, জাতীয় ঐক্যের শর্ত জানালেন নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ আওয়ামী লীগে পুরোনো দ্বন্দ্ব ফের প্রকাশ্যে, নেতৃত্ব নিয়ে দুই বলয়ে বিরোধ

নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে চট্টগ্রামে ইয়াবা তৈরির কারখানা, তরুণ গ্রেপ্তার

Dainik Tarmigan

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শরীয়তপুরের ৫৩ যুবকের বিনা খরচে বিদেশে কর্মসংস্থান

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের হতদরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে নিজ উদ্যোগ ও অর্থায়নে ২১৬ জনকে বিনা খরচে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। এরই ধারাবাহিকতায় তিন মাসের প্রশিক্ষণ শেষে প্রথম ধাপে ৫৩ শিক্ষিত-বেকার যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেওয়া হয়েছে। রাজধানীর মেটকো এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদেশগামী এসব যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট হস্তান্তর করা হয়। এর মধ্যে ৪৪ জন শিক্ষিত-বেকার তরুণ বুধবার দুপুরে বিদেশের উদ্দেশে দেশ ছাড়েন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারহানা কাদির রহমান, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক, শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এস এম হামিদ সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অতিথিরা বলেন, বিনা খরচে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশে কর্মসংস্থানের এমন সুযোগ মানবিক ও প্রশংসনীয়। এ উদ্যোগের ফলে বিদেশগামী যুবকদের পাশাপাশি তাদের পরিবারও আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং তাদের পাঠানো প্রবাসী আয় জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারহানা কাদির রহমান বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়, যা অনেক পরিবারের পক্ষে জোগান দেওয়া সম্ভব নয়। আবার বিদেশে যাওয়ার আশায় দেশের হাজারো যুবক দালালচক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হন এবং অনেকে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হন। তিনি আরও বলেন, শফিকুর রহমান কিরণ তার উপার্জিত অর্থ নিজ জেলা ও নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে ব্যয় করছেন এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বিদেশগামী যুবকদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে যাওয়ার পর প্রত্যেকের প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান ও আত্মনির্ভরতা অর্জন।

সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতেই বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিদেশগামীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা হয়েছে। ২১৬ জনের মধ্যে প্রথম ধাপে ৫৩ জনকে ভিসা ও বিমান টিকিট দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে বাকিদেরও একই প্রক্রিয়ায় বিদেশে পাঠানো হবে। তিনি আরও বলেন, আমি যে স্বপ্ন নিয়ে এমপি হয়েছি, সেই স্বপ্ন বাস্তবায়ন এবং শরীয়তপুর জেলা ও আমার নির্বাচনী এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ। দেশের বেকারত্ব কমানো এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে চলতি বছরের জুনে নড়িয়া-সখিপুরের প্রতিটি ওয়ার্ড থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে একজন করে মোট ২১৬ জন যুবককে দুবাইসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য নির্বাচিত করা হয়।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x