ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

শেয়ারবাজারে বড় দরপতন, কমল ডিএসইএক্স সূচক

News Agent
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০১:১৫ এএম
পাঠক: ২৩ জন
প্রিন্ট

শেয়ারবাজারে বড় দরপতন, কমল ডিএসইএক্স সূচক
ঢাকা স্টক এক্সচেঞ্জ |সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার ব্যাপক বিক্রিচাপের মুখে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। দিনভর লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানি ও সিকিউরিটিজের মধ্যে ৭৭টির দাম বেড়েছে, ২৬৬টির কমেছে এবং ৪৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ দশমিক ৬৪ পয়েন্ট কমে পাঁচ হাজার ৭৭৩ দশমিক ৬৩ পয়েন্টে নেমে এসেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক সাত দশমিক ৫৫ পয়েন্ট কমে এক হাজার ১৫০ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ব্লু-চিপ কোম্পানিগুলোর ডিএস-৩০ সূচক ১১ দশমিক ১৯ পয়েন্ট কমে দুই হাজার ১৬৪ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট দুই লাখ ৪৭ হাজার ৭৮৩টি লেনদেন সম্পন্ন হয়েছে। এতে ৩১ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ৮৯৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। দিন শেষে লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৯৯৮ কোটি ১০ লাখ টাকার বেশি।

ক্যাটাগরিভিত্তিক হিসাবে ‘এ’ ক্যাটাগরির ১৯৮টি কোম্পানির মধ্যে ৪৬টির দাম বেড়েছে, ১২৯টির কমেছে এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি কোম্পানির মধ্যে সাতটির দাম বেড়েছে, ৬৫টির কমেছে এবং দু’টির দাম অপরিবর্তিত ছিল। ‘জেড’ ক্যাটাগরির ১১৮টি কোম্পানির মধ্যে ২৪টির দাম বেড়েছে, ৭২টির কমেছে এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে মিউচ্যুয়াল ফান্ডের ৩৪টি ইউনিটের মধ্যে ১০টির দাম বেড়েছে, ১২টির কমেছে এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ডের তিনটি ইস্যুর মধ্যে দু’টির দাম বেড়েছে এবং একটি কমেছে। এছাড়া সরকারি সিকিউরিটিজের বা জি-সেকের তিনটি ইস্যুর সবকটির দাম কমেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

শেয়ারবাজারে বড় দরপতন, কমল ডিএসইএক্স সূচক

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার ব্যাপক বিক্রিচাপের মুখে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। দিনভর লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানি ও সিকিউরিটিজের মধ্যে ৭৭টির দাম বেড়েছে, ২৬৬টির কমেছে এবং ৪৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ দশমিক ৬৪ পয়েন্ট কমে পাঁচ হাজার ৭৭৩ দশমিক ৬৩ পয়েন্টে নেমে এসেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক সাত দশমিক ৫৫ পয়েন্ট কমে এক হাজার ১৫০ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ব্লু-চিপ কোম্পানিগুলোর ডিএস-৩০ সূচক ১১ দশমিক ১৯ পয়েন্ট কমে দুই হাজার ১৬৪ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট দুই লাখ ৪৭ হাজার ৭৮৩টি লেনদেন সম্পন্ন হয়েছে। এতে ৩১ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ৮৯৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। দিন শেষে লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৯৯৮ কোটি ১০ লাখ টাকার বেশি।

ক্যাটাগরিভিত্তিক হিসাবে ‘এ’ ক্যাটাগরির ১৯৮টি কোম্পানির মধ্যে ৪৬টির দাম বেড়েছে, ১২৯টির কমেছে এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি কোম্পানির মধ্যে সাতটির দাম বেড়েছে, ৬৫টির কমেছে এবং দু’টির দাম অপরিবর্তিত ছিল। ‘জেড’ ক্যাটাগরির ১১৮টি কোম্পানির মধ্যে ২৪টির দাম বেড়েছে, ৭২টির কমেছে এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে মিউচ্যুয়াল ফান্ডের ৩৪টি ইউনিটের মধ্যে ১০টির দাম বেড়েছে, ১২টির কমেছে এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ডের তিনটি ইস্যুর মধ্যে দু’টির দাম বেড়েছে এবং একটি কমেছে। এছাড়া সরকারি সিকিউরিটিজের বা জি-সেকের তিনটি ইস্যুর সবকটির দাম কমেছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x