ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

বিশ্ববাজারে কমলো আকরিক লোহার দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১০:১৮ পিএম
পাঠক: ৩৩ জন
প্রিন্ট

বিশ্ববাজারে কমলো আকরিক লোহার দাম

আন্তর্জাতিক বাজারে আবারো কমেছে আকরিক লোহার দাম। চীনের বাজারে চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় এ প্রবণতা দেখা গেছে। বিশ্ববাজারে কাঁচামালটির আগাম সরবরাহ চুক্তির দর কমে প্রতি টন ৭০০ ইউয়ানের কাছাকাছি নেমে এসেছে এবং এ দর গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। খবর হেলেনিক শিপিং নিউজ।

সম্প্রতি প্রকাশিত আর্থিক তথ্যানুযায়ী, জুলাইয়ে চীনে ব্যাংক ঋণের প্রবাহ ব্যাপকভাবে কমেছে। নতুন বাড়িঘর নির্মাণ এবং অবকাঠামো খাতের বিনিয়োগের গতি ধীর হয়ে এসেছে। এ খাত দুটিই দেশটির ইস্পাত ব্যবহারের প্রধান ক্ষেত্র হওয়ায় সেখানে ইস্পাতের ব্যবহার অনেকাংশে কমে গেছে এবং আকরিক লোহার চাহিদায় নেতিবাচক প্রভাব পড়েছে।

তবে বাজারের এ মন্দাভাবের মধ্যেও দেশটির ইস্পাত উৎপাদনে সামান্য বৃদ্ধি দেখা গেছে। চীনের ইস্পাত কারখানাগুলোয় ব্লাস্ট ফার্নেসের পরিচালন হার বেড়ে গত সপ্তাহে ৮২ দশমিক ৬৪ শতাংশে পৌঁছেছে, যা আগের সপ্তাহের চেয়ে দশমিক ৩২ শতাংশ পয়েন্ট বেশি।

আন্তর্জাতিক বাণিজ্য সূত্রে জানা গেছে, গত এপ্রিলে চীনের রাষ্ট্রায়ত্ত লোহা ক্রয়কারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক খনি কোম্পানি অ্যাংলো আমেরিকানের সঙ্গে একটি বার্ষিক সরবরাহ চুক্তি সম্পন্ন করেছে। তবে দেশটির প্রধান খাতগুলোতে টেকসই চাহিদা না থাকায় লোহা ও ইস্পাতের বাজার নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলো আকরিক লোহার দাম

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক বাজারে আবারো কমেছে আকরিক লোহার দাম। চীনের বাজারে চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় এ প্রবণতা দেখা গেছে। বিশ্ববাজারে কাঁচামালটির আগাম সরবরাহ চুক্তির দর কমে প্রতি টন ৭০০ ইউয়ানের কাছাকাছি নেমে এসেছে এবং এ দর গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। খবর হেলেনিক শিপিং নিউজ।

সম্প্রতি প্রকাশিত আর্থিক তথ্যানুযায়ী, জুলাইয়ে চীনে ব্যাংক ঋণের প্রবাহ ব্যাপকভাবে কমেছে। নতুন বাড়িঘর নির্মাণ এবং অবকাঠামো খাতের বিনিয়োগের গতি ধীর হয়ে এসেছে। এ খাত দুটিই দেশটির ইস্পাত ব্যবহারের প্রধান ক্ষেত্র হওয়ায় সেখানে ইস্পাতের ব্যবহার অনেকাংশে কমে গেছে এবং আকরিক লোহার চাহিদায় নেতিবাচক প্রভাব পড়েছে।

তবে বাজারের এ মন্দাভাবের মধ্যেও দেশটির ইস্পাত উৎপাদনে সামান্য বৃদ্ধি দেখা গেছে। চীনের ইস্পাত কারখানাগুলোয় ব্লাস্ট ফার্নেসের পরিচালন হার বেড়ে গত সপ্তাহে ৮২ দশমিক ৬৪ শতাংশে পৌঁছেছে, যা আগের সপ্তাহের চেয়ে দশমিক ৩২ শতাংশ পয়েন্ট বেশি।

আন্তর্জাতিক বাণিজ্য সূত্রে জানা গেছে, গত এপ্রিলে চীনের রাষ্ট্রায়ত্ত লোহা ক্রয়কারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক খনি কোম্পানি অ্যাংলো আমেরিকানের সঙ্গে একটি বার্ষিক সরবরাহ চুক্তি সম্পন্ন করেছে। তবে দেশটির প্রধান খাতগুলোতে টেকসই চাহিদা না থাকায় লোহা ও ইস্পাতের বাজার নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত
বিশ্ববাজারে কমলো আকরিক লোহার দাম
0:00 / 0:00
1x