ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

চাঁদাবাজ-সন্ত্রাসীদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
৯ ফলোয়ার
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১২:৫৬ এএম
পাঠক: ৫২ জন
প্রিন্ট

চাঁদাবাজ-সন্ত্রাসীদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা মহানগর এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে সারাদেশে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব অপরাধীর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকাভুক্ত করা হচ্ছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের ওপর কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের পাশাপাশি যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘চাঁদাবাজদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদেরও তালিকা করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নিতে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্যর্থ হলে তার বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের একটি অপরাধী চক্রের চার সদস্যকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

চাঁদাবাজ-সন্ত্রাসীদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা মহানগর এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে সারাদেশে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব অপরাধীর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকাভুক্ত করা হচ্ছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের ওপর কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের পাশাপাশি যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘চাঁদাবাজদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদেরও তালিকা করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নিতে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্যর্থ হলে তার বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের একটি অপরাধী চক্রের চার সদস্যকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x