ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মুন্সীগঞ্জে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, ২৪ দিনে আক্রান্ত ৬২৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০১:১৬ এএম
পাঠক: ৭৪ জন
প্রিন্ট

মুন্সীগঞ্জে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, ২৪ দিনে আক্রান্ত ৬২৬

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনেই জেলায় নতুন করে ৬২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে শুধু মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছেন ৫৩৩ জন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৬৮ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২৪ আগস্ট পর্যন্ত মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫০৯ জনে। এর মধ্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছেন ১ হাজার ২৭৭ জন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আগস্টের প্রথম ২৪ দিনে জেলার ছয় উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর তথ্য অনুযায়ী, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ৫৩৩ জন, টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন, শ্রীনগরে ১৭ জন, সিরাজদীখানে ১৬ জন, লৌহজংয়ে ৫ জন এবং গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায়ও নতুন করে ৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ৩১ জন, টঙ্গীবাড়ীতে ৫ জন এবং শ্রীনগরে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বর্তমানে ৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৫৫ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

তবে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ফাহমিদা লস্করের দেওয়া তথ্যের সঙ্গে সিভিল সার্জন কার্যালয়ের হিসাবের কিছুটা পার্থক্য রয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি জানান, ২০২৬ সালে এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মোট ১ হাজার ৪১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতালের মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ১১ জন, ফেব্রুয়ারিতে ৫ জন, মার্চে ৪ জন, এপ্রিলে ৩৯ জন, মে মাসে ৩৫ জন, জুনে ১৫১ জন, জুলাইয়ে ৪৯৫ জন এবং আগস্টে ৫৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ১০ জন রোগীও চিকিৎসাধীন রয়েছেন।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কার্যক্রম ও নজরদারি অব্যাহত রয়েছে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি।

তিনি জেলাবাসীকে বাড়ির আশপাশে জমে থাকা পানি, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য পানির পাত্র নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চিকিৎসা নয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দিনের বেলায় এডিস মশার কামড় থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বাড়তে পারে। ফলে আগামী দিনগুলোতে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া প্রয়োজন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, ২৪ দিনে আক্রান্ত ৬২৬

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনেই জেলায় নতুন করে ৬২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে শুধু মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছেন ৫৩৩ জন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৬৮ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২৪ আগস্ট পর্যন্ত মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫০৯ জনে। এর মধ্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছেন ১ হাজার ২৭৭ জন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আগস্টের প্রথম ২৪ দিনে জেলার ছয় উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর তথ্য অনুযায়ী, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ৫৩৩ জন, টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন, শ্রীনগরে ১৭ জন, সিরাজদীখানে ১৬ জন, লৌহজংয়ে ৫ জন এবং গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায়ও নতুন করে ৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ৩১ জন, টঙ্গীবাড়ীতে ৫ জন এবং শ্রীনগরে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বর্তমানে ৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৫৫ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

তবে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ফাহমিদা লস্করের দেওয়া তথ্যের সঙ্গে সিভিল সার্জন কার্যালয়ের হিসাবের কিছুটা পার্থক্য রয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি জানান, ২০২৬ সালে এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মোট ১ হাজার ৪১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতালের মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ১১ জন, ফেব্রুয়ারিতে ৫ জন, মার্চে ৪ জন, এপ্রিলে ৩৯ জন, মে মাসে ৩৫ জন, জুনে ১৫১ জন, জুলাইয়ে ৪৯৫ জন এবং আগস্টে ৫৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ১০ জন রোগীও চিকিৎসাধীন রয়েছেন।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কার্যক্রম ও নজরদারি অব্যাহত রয়েছে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি।

তিনি জেলাবাসীকে বাড়ির আশপাশে জমে থাকা পানি, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য পানির পাত্র নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চিকিৎসা নয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দিনের বেলায় এডিস মশার কামড় থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বাড়তে পারে। ফলে আগামী দিনগুলোতে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া প্রয়োজন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x