ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

নেপাল-তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা, নিহত অন্তত ৯৮, নিখোঁজ শত শত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১০:৩৫ পিএম
পাঠক: ৭৫ জন
প্রিন্ট

নেপাল-তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা, নিহত অন্তত ৯৮, নিখোঁজ শত শত
ছবি: আল জাজিরা

 নেপালের উত্তরাঞ্চল ও চীনের তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৯৮ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। প্রবল স্রোতে গ্রাম, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) নেপালের রাসুয়া জেলায় হঠাৎ বন্যার পানিতে বহু এলাকা প্লাবিত হয়। নেপালি কর্মকর্তাদের বরাতে আল জাজিরা জানিয়েছে, দেশটিতে অন্তত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। নিখোঁজদের মধ্যে পর্যটকও রয়েছেন।

নেপাল পুলিশের মুখপাত্র অবি নারায়ণ কাফলে জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৮ জন পুলিশ সদস্য রয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিব্বতেও ব্যাপক হতাহত

নেপালের সীমান্তের ওপারে চীনের তিব্বত অঞ্চলের গিরং কাউন্টিতেও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৬৫ জন নিখোঁজ রয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করা হচ্ছে। ভূমিধসে চীন-নেপাল সীমান্তের গিরং বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় নজরদারি ও আগাম সতর্কতা ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।

পানির তোড়ে ভেসে গেছে গ্রাম-সড়ক

বন্যার পানির প্রবল স্রোতে নেপালের পার্বত্য এলাকার বিভিন্ন গ্রাম ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পাহাড়ি উপত্যকার মধ্য দিয়ে কাদামিশ্রিত পানির ভয়াবহ স্রোত নেমে আসতে দেখা গেছে।

রাসুয়া জেলার শ্যাপ্রুবেশি ও তিমুরে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, অতিরিক্ত পানির কারণে সেখানে হেলিকপ্টারও অবতরণ করতে পারছিল না।

স্থানীয় প্রশাসন ভোতে কোশি নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ ও উঁচু এলাকায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। নেপাল সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ভারত ও চীনের সহায়তা চেয়েছে।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দুর্যোগের পর দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি উদ্ধার, চিকিৎসা, খাবার ও আশ্রয়ের বিষয়ে সরকার পূর্ণ দায়িত্ব নেবে বলে জানিয়েছেন।

বিদ্যুৎ উৎপাদনেও বড় ধাক্কা

বন্যায় নেপালের বিদ্যুৎ অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। নেপাল ইলেকট্রিসিটি অথরিটি জানিয়েছে, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর ক্ষতির কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

এদিকে নেপালে একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত আটজন দক্ষিণ কোরীয় নাগরিক নিখোঁজ এবং আরও ১০ জন আটকা পড়েছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের উদ্ধারে নেপাল একটি উদ্ধারকারী দল মোতায়েন করেছে।

হঠাৎ বন্যার কারণ কী?

আকস্মিক বন্যার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে নেপালের জলবায়ু গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের বিশেষজ্ঞদের ধারণা, হিমবাহ থেকে সৃষ্ট তুষার-শিলা ধস এই আকস্মিক বন্যার অন্যতম কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, হিমবাহ থেকে নেমে আসা বরফ ও পাথরের ধস নদীর প্রবাহ সাময়িকভাবে আটকে দিয়ে পরে হঠাৎ বিপুল পরিমাণ পানি নিচের দিকে নামিয়ে দিতে পারে।

জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায় চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে বলেও সতর্ক করেছেন বিজ্ঞানীরা। বর্ষা মৌসুমে নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নিয়মিত বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।

সূত্র: আল জাজিরা, এএফপি, এপি ও রয়টার্স

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নেপাল-তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা, নিহত অন্তত ৯৮, নিখোঁজ শত শত

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

 নেপালের উত্তরাঞ্চল ও চীনের তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৯৮ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। প্রবল স্রোতে গ্রাম, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) নেপালের রাসুয়া জেলায় হঠাৎ বন্যার পানিতে বহু এলাকা প্লাবিত হয়। নেপালি কর্মকর্তাদের বরাতে আল জাজিরা জানিয়েছে, দেশটিতে অন্তত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। নিখোঁজদের মধ্যে পর্যটকও রয়েছেন।

নেপাল পুলিশের মুখপাত্র অবি নারায়ণ কাফলে জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৮ জন পুলিশ সদস্য রয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিব্বতেও ব্যাপক হতাহত

নেপালের সীমান্তের ওপারে চীনের তিব্বত অঞ্চলের গিরং কাউন্টিতেও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৬৫ জন নিখোঁজ রয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করা হচ্ছে। ভূমিধসে চীন-নেপাল সীমান্তের গিরং বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় নজরদারি ও আগাম সতর্কতা ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।

পানির তোড়ে ভেসে গেছে গ্রাম-সড়ক

বন্যার পানির প্রবল স্রোতে নেপালের পার্বত্য এলাকার বিভিন্ন গ্রাম ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পাহাড়ি উপত্যকার মধ্য দিয়ে কাদামিশ্রিত পানির ভয়াবহ স্রোত নেমে আসতে দেখা গেছে।

রাসুয়া জেলার শ্যাপ্রুবেশি ও তিমুরে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, অতিরিক্ত পানির কারণে সেখানে হেলিকপ্টারও অবতরণ করতে পারছিল না।

স্থানীয় প্রশাসন ভোতে কোশি নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ ও উঁচু এলাকায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। নেপাল সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ভারত ও চীনের সহায়তা চেয়েছে।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দুর্যোগের পর দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি উদ্ধার, চিকিৎসা, খাবার ও আশ্রয়ের বিষয়ে সরকার পূর্ণ দায়িত্ব নেবে বলে জানিয়েছেন।

বিদ্যুৎ উৎপাদনেও বড় ধাক্কা

বন্যায় নেপালের বিদ্যুৎ অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। নেপাল ইলেকট্রিসিটি অথরিটি জানিয়েছে, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর ক্ষতির কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

এদিকে নেপালে একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত আটজন দক্ষিণ কোরীয় নাগরিক নিখোঁজ এবং আরও ১০ জন আটকা পড়েছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের উদ্ধারে নেপাল একটি উদ্ধারকারী দল মোতায়েন করেছে।

হঠাৎ বন্যার কারণ কী?

আকস্মিক বন্যার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে নেপালের জলবায়ু গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের বিশেষজ্ঞদের ধারণা, হিমবাহ থেকে সৃষ্ট তুষার-শিলা ধস এই আকস্মিক বন্যার অন্যতম কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, হিমবাহ থেকে নেমে আসা বরফ ও পাথরের ধস নদীর প্রবাহ সাময়িকভাবে আটকে দিয়ে পরে হঠাৎ বিপুল পরিমাণ পানি নিচের দিকে নামিয়ে দিতে পারে।

জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায় চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে বলেও সতর্ক করেছেন বিজ্ঞানীরা। বর্ষা মৌসুমে নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নিয়মিত বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।

সূত্র: আল জাজিরা, এএফপি, এপি ও রয়টার্স

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x