ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করল সিটি ব্যাংক

দৈনিক টারমিগান
৯ ফলোয়ার
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১০:৪৭ এএম
পাঠক: ৪৪ জন
প্রিন্ট

পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করল সিটি ব্যাংক

অনুমোদিত মূলধন ও পরিচালকের সংখ্যা বৃদ্ধির বিষয়ে শেয়ারহোল্ডারদের মতামত জানতে আগামী ৪ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে সিটি ব্যাংক পিএলসি। তবে সম্প্রতি ইজিএমের আলোচ্যসূচিতে পরিবর্তন এনে পরিচালক বৃদ্ধির প্রস্তাবটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ছাড়া পরিচালকের সর্বোচ্চ সংখ্যা আট থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাবটি আগামী ইজিএমে উপস্থাপন করা হবে না। প্রস্তাবটি ইজিএমের আলোচ্যসূচি থেকে প্রত্যাহার করে উপযুক্ত সময়ে পুনর্বিবেচনার জন্য আপাতত স্থগিত রাখা হয়েছে। ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করার প্রস্তাবটি ইজিএমে শেয়ারহোল্ডারদের বিবেচনার জন্য বহাল রাখা হয়েছে।

এ প্রস্তাবের আওতায় অনুমোদিত মূলধন ৩ হাজার কোটি টাকা নির্ধারণের কথা রয়েছে, যা ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। অনুমোদিত মূলধন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধন প্রস্তাবও ইজিএমে উপস্থাপন করা হবে। তবে এসব প্রস্তাব প্রযোজ্য শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা ও আইনগত অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সিটি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭২ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৬০ পয়সায়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করল সিটি ব্যাংক

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

অনুমোদিত মূলধন ও পরিচালকের সংখ্যা বৃদ্ধির বিষয়ে শেয়ারহোল্ডারদের মতামত জানতে আগামী ৪ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে সিটি ব্যাংক পিএলসি। তবে সম্প্রতি ইজিএমের আলোচ্যসূচিতে পরিবর্তন এনে পরিচালক বৃদ্ধির প্রস্তাবটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ছাড়া পরিচালকের সর্বোচ্চ সংখ্যা আট থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাবটি আগামী ইজিএমে উপস্থাপন করা হবে না। প্রস্তাবটি ইজিএমের আলোচ্যসূচি থেকে প্রত্যাহার করে উপযুক্ত সময়ে পুনর্বিবেচনার জন্য আপাতত স্থগিত রাখা হয়েছে। ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করার প্রস্তাবটি ইজিএমে শেয়ারহোল্ডারদের বিবেচনার জন্য বহাল রাখা হয়েছে।

এ প্রস্তাবের আওতায় অনুমোদিত মূলধন ৩ হাজার কোটি টাকা নির্ধারণের কথা রয়েছে, যা ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। অনুমোদিত মূলধন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধন প্রস্তাবও ইজিএমে উপস্থাপন করা হবে। তবে এসব প্রস্তাব প্রযোজ্য শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা ও আইনগত অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সিটি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭২ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৬০ পয়সায়।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x