ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

কুপি-হারিকেনের আলোয় ফিরল হারিয়ে যাওয়া পুঁথির আসর

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি, ৯ ফলোয়ার
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩০ পিএম
পাঠক: ৬২ জন
প্রিন্ট

কুপি-হারিকেনের আলোয় ফিরল হারিয়ে যাওয়া পুঁথির আসর

বিদ্যুতের আলো, স্মার্টফোন আর ইন্টারনেটের যুগে এক রাতের জন্য যেন কয়েক দশক পেছনে ফিরে গেল পাবনার চাটমোহরের একটি গ্রাম। উঠানে কুপি-হারিকেনের আলো, মাটিতে পাতা হোগলা পাটি আর চারপাশে গোল হয়ে বসা নানা বয়সী মানুষ—সবার মনোযোগ পুঁথি পাঠে। নেই টেলিভিশনের শব্দ, নেই মোবাইলের ব্যস্ততা।

বৃহস্পতিবার রাতে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারা পাড়া গ্রামে বসে হারিয়ে যেতে বসা পুঁথি পাঠের ঐতিহ্যবাহী আসর। লোকসংস্কৃতি ও পুঁথি সাহিত্যের পুরোনো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়।

আসর ঘিরে সন্ধ্যার পর থেকেই গ্রামের বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি বাড়তে থাকে। কেউ এসেছেন শৈশবের স্মৃতি ফিরিয়ে আনতে, কেউবা প্রথমবারের মতো কাছ থেকে পুঁথি পাঠ শুনতে।

কুপি ও হারিকেনের আবছা আলোয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল পাঠ করেন কালজয়ী পুঁথি ‘হানিফ পালোয়ান ও বিবি সোনাভান’। পরে ঐতিহ্য সংগ্রাহক মো. লইমুদ্দিন প্রামাণিক শোনান গাজী কালু ও চম্পাবতীর গল্প। শিল্পীদের কণ্ঠে সুরেলা পরিবেশনা আর গল্পের আবহে মুগ্ধ হয়ে থাকেন শ্রোতারা।

স্থানীয় সাংস্কৃতিক সংগঠক ডা. এস এম আতিকুল আলম বলেন, একসময় গ্রামবাংলায় দিনভর কাজ শেষে মানুষ পুঁথি পাঠের আসরে জড়ো হতেন। শিল্পীদের কণ্ঠে গল্প শুনে বিনোদনের পাশাপাশি মানসিক প্রশান্তিও পেতেন তাঁরা। আধুনিক প্রযুক্তির বিস্তারে সেই সংস্কৃতি অনেকটাই হারিয়ে গেছে। পুরোনো দিনের সেই পরিবেশ নতুন করে ফিরিয়ে আনতেই এই আয়োজন।

সমাজসেবক ও চলনবিল আন্দোলনের এসএম মিজানুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তির প্রভাবে পুঁথি পাঠের মতো লোকজ সংস্কৃতির চর্চা ক্রমেই কমে যাচ্ছে। একসময় প্রায় প্রতিটি গ্রামেই পুঁথি পাঠের আসর বসত। এখন সেই পাঠক ও পাঠকের আসর—দুটিই দুর্লভ হয়ে পড়েছে। নতুন প্রজন্মকে শিকড়ের সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।

বাংলা পুঁথি সাহিত্যের রয়েছে দীর্ঘ ঐতিহ্য। সপ্তদশ শতকের শেষভাগ ও অষ্টাদশ শতকের শুরুর দিকে কবি ফকির গরীবুল্লাহর ‘আমির হামজা’ পুঁথির মাধ্যমে এ ধারার চর্চা ব্যাপকতা লাভ করে। আরবি, ফারসি ও স্থানীয় ভাষার মিশ্রণে গড়ে ওঠা পুঁথি সাহিত্য গ্রামীণ বাংলার লোকজ জীবন ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন।

আসরটি আয়োজন ও সমন্বয়ে ছিলেন সজল বিশ্বাস, বিপ্লব আচার্য, নিয়মুল মুক্তা, প্রভাষক আব্দুল মান্নান, অম্লান ভট্টাচার্য, সৌরভ কুন্ডু ও শুভ কর্মকার।

আয়োজকদের প্রত্যাশা, এক রাতের এই আয়োজনেই যেন পুঁথি পাঠের ঐতিহ্য থেমে না থাকে। নিয়মিত এমন আসর বসিয়ে হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

কুপি-হারিকেনের আলোয় ফিরল হারিয়ে যাওয়া পুঁথির আসর

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

বিদ্যুতের আলো, স্মার্টফোন আর ইন্টারনেটের যুগে এক রাতের জন্য যেন কয়েক দশক পেছনে ফিরে গেল পাবনার চাটমোহরের একটি গ্রাম। উঠানে কুপি-হারিকেনের আলো, মাটিতে পাতা হোগলা পাটি আর চারপাশে গোল হয়ে বসা নানা বয়সী মানুষ—সবার মনোযোগ পুঁথি পাঠে। নেই টেলিভিশনের শব্দ, নেই মোবাইলের ব্যস্ততা।

বৃহস্পতিবার রাতে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারা পাড়া গ্রামে বসে হারিয়ে যেতে বসা পুঁথি পাঠের ঐতিহ্যবাহী আসর। লোকসংস্কৃতি ও পুঁথি সাহিত্যের পুরোনো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়।

আসর ঘিরে সন্ধ্যার পর থেকেই গ্রামের বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি বাড়তে থাকে। কেউ এসেছেন শৈশবের স্মৃতি ফিরিয়ে আনতে, কেউবা প্রথমবারের মতো কাছ থেকে পুঁথি পাঠ শুনতে।

কুপি ও হারিকেনের আবছা আলোয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল পাঠ করেন কালজয়ী পুঁথি ‘হানিফ পালোয়ান ও বিবি সোনাভান’। পরে ঐতিহ্য সংগ্রাহক মো. লইমুদ্দিন প্রামাণিক শোনান গাজী কালু ও চম্পাবতীর গল্প। শিল্পীদের কণ্ঠে সুরেলা পরিবেশনা আর গল্পের আবহে মুগ্ধ হয়ে থাকেন শ্রোতারা।

স্থানীয় সাংস্কৃতিক সংগঠক ডা. এস এম আতিকুল আলম বলেন, একসময় গ্রামবাংলায় দিনভর কাজ শেষে মানুষ পুঁথি পাঠের আসরে জড়ো হতেন। শিল্পীদের কণ্ঠে গল্প শুনে বিনোদনের পাশাপাশি মানসিক প্রশান্তিও পেতেন তাঁরা। আধুনিক প্রযুক্তির বিস্তারে সেই সংস্কৃতি অনেকটাই হারিয়ে গেছে। পুরোনো দিনের সেই পরিবেশ নতুন করে ফিরিয়ে আনতেই এই আয়োজন।

সমাজসেবক ও চলনবিল আন্দোলনের এসএম মিজানুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তির প্রভাবে পুঁথি পাঠের মতো লোকজ সংস্কৃতির চর্চা ক্রমেই কমে যাচ্ছে। একসময় প্রায় প্রতিটি গ্রামেই পুঁথি পাঠের আসর বসত। এখন সেই পাঠক ও পাঠকের আসর—দুটিই দুর্লভ হয়ে পড়েছে। নতুন প্রজন্মকে শিকড়ের সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।

বাংলা পুঁথি সাহিত্যের রয়েছে দীর্ঘ ঐতিহ্য। সপ্তদশ শতকের শেষভাগ ও অষ্টাদশ শতকের শুরুর দিকে কবি ফকির গরীবুল্লাহর ‘আমির হামজা’ পুঁথির মাধ্যমে এ ধারার চর্চা ব্যাপকতা লাভ করে। আরবি, ফারসি ও স্থানীয় ভাষার মিশ্রণে গড়ে ওঠা পুঁথি সাহিত্য গ্রামীণ বাংলার লোকজ জীবন ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন।

আসরটি আয়োজন ও সমন্বয়ে ছিলেন সজল বিশ্বাস, বিপ্লব আচার্য, নিয়মুল মুক্তা, প্রভাষক আব্দুল মান্নান, অম্লান ভট্টাচার্য, সৌরভ কুন্ডু ও শুভ কর্মকার।

আয়োজকদের প্রত্যাশা, এক রাতের এই আয়োজনেই যেন পুঁথি পাঠের ঐতিহ্য থেমে না থাকে। নিয়মিত এমন আসর বসিয়ে হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x