ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে ফেরার পথে নিহত দুই বন্ধু

দৈনিক টারমিগান
৯ ফলোয়ার
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৫ পিএম
পাঠক: ৫১ জন
প্রিন্ট

মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে ফেরার পথে নিহত দুই বন্ধু

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন একটি মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া সৈদালী এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)। তারা দু’জনই বন্ধু ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি স্থানীয় বাজারের একটি ল্যাবে কর্মরত ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে শুভ ও ওমর বাড়ি ফিরছিলেন। বড়তাকিয়া সৈদালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরি তাদের মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয় এবং স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, নতুন মোটরসাইকেল কেনার আনন্দ নিমিষেই শেষ হয়ে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো মঘাদিয়া ইউনিয়নে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, নিহতদের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান, চালক নিহত।

নারায়ণগঞ্জে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে হত্যা

বহিষ্কৃত নেতাদের ফেরানোর সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি, তালিকায় মুন্সীগঞ্জের মহিউদ্দিন

মুন্সীগঞ্জে এআই দিয়ে কামরুজ্জামান রতনের ছবি-ভিডিও বিকৃত, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে ১৭০ টাকা কেজি টমেটো, কোথাও ২০০

পোশাকশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী

কৃষক দল নেতা হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ৯৬ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর সংলাপে যাচ্ছে এনসিপি, জাতীয় ঐক্যের শর্ত জানালেন নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ আওয়ামী লীগে পুরোনো দ্বন্দ্ব ফের প্রকাশ্যে, নেতৃত্ব নিয়ে দুই বলয়ে বিরোধ

নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে চট্টগ্রামে ইয়াবা তৈরির কারখানা, তরুণ গ্রেপ্তার

Dainik Tarmigan

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে ফেরার পথে নিহত দুই বন্ধু

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন একটি মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া সৈদালী এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)। তারা দু’জনই বন্ধু ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি স্থানীয় বাজারের একটি ল্যাবে কর্মরত ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে শুভ ও ওমর বাড়ি ফিরছিলেন। বড়তাকিয়া সৈদালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরি তাদের মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয় এবং স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, নতুন মোটরসাইকেল কেনার আনন্দ নিমিষেই শেষ হয়ে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো মঘাদিয়া ইউনিয়নে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, নিহতদের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x