ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু, সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার প্রকল্প: এমপি আনু

মো. ইব্রাহিম আলী
সিংড়া (নাটোর) প্রতিনিধি, ৯ ফলোয়ার
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ এএম
পাঠক: ৮৮ জন
প্রিন্ট

বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু, সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার প্রকল্প: এমপি আনু

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষি ঋণ মওকুফ, কৃষিকার্ড, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রধানদের বেতন-ভাতার কার্যক্রমও শুরু হয়েছে। পাশাপাশি পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কাজ শুরু হয়েছে। ২০ লাখ কিলোমিটার খাল খনন কর্মসূচির কার্যক্রমও শুরু হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাটোরের সিংড়া কোর্ট মাঠ মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আনু বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত সাধারণ মানুষের ওপর আওয়ামী লীগের নির্যাতন ও বৈষম্য ছিল। এ কারণেই আজ বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, তাঁর সংসদীয় এলাকা সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব উন্নয়নকাজ শুরু করা হবে।

অধ্যক্ষ আনু বলেন, নির্বাচনের আগে তাঁরা সিংড়াকে একটি নান্দনিক ও শান্তির সিংড়া হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর দাবি, সিংড়ার মানুষ এখন আগের চেয়ে শান্তিতে আছে। দলের নাম ভাঙিয়ে যারা শান্ত সিংড়াকে অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ষড়যন্ত্রই সিংড়ার মাটিতে হতে দেওয়া হবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খাঁন।

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন, কলম ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালী ইউপির সাবেক চেয়ারম্যান ফজলার রহমান বাচ্চু, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহাদত হোসেন মুন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু, সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার প্রকল্প: এমপি আনু

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষি ঋণ মওকুফ, কৃষিকার্ড, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রধানদের বেতন-ভাতার কার্যক্রমও শুরু হয়েছে। পাশাপাশি পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কাজ শুরু হয়েছে। ২০ লাখ কিলোমিটার খাল খনন কর্মসূচির কার্যক্রমও শুরু হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাটোরের সিংড়া কোর্ট মাঠ মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আনু বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত সাধারণ মানুষের ওপর আওয়ামী লীগের নির্যাতন ও বৈষম্য ছিল। এ কারণেই আজ বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, তাঁর সংসদীয় এলাকা সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব উন্নয়নকাজ শুরু করা হবে।

অধ্যক্ষ আনু বলেন, নির্বাচনের আগে তাঁরা সিংড়াকে একটি নান্দনিক ও শান্তির সিংড়া হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর দাবি, সিংড়ার মানুষ এখন আগের চেয়ে শান্তিতে আছে। দলের নাম ভাঙিয়ে যারা শান্ত সিংড়াকে অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ষড়যন্ত্রই সিংড়ার মাটিতে হতে দেওয়া হবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খাঁন।

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন, কলম ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালী ইউপির সাবেক চেয়ারম্যান ফজলার রহমান বাচ্চু, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহাদত হোসেন মুন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x