ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

প্রকৃতির টানে আলীকদম: হাতছানি দিচ্ছে অপার সৌন্দর্য

দৈনিক টারমিগান
৯ ফলোয়ার
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ এএম
পাঠক: ৪৪ জন
প্রিন্ট

প্রকৃতির টানে আলীকদম: হাতছানি দিচ্ছে অপার সৌন্দর্য

প্রকৃতির বৈচিত্র্যময় রূপ ও পাহাড়ি সৌন্দর্যে সমৃদ্ধ বান্দরবানের আলীকদম উপজেলা হতে পারে দেশের অন্যতম সেরা প্রকৃতি ও এডভেঞ্চার পর্যটন কেন্দ্র। সুউচ্চ পাহাড়, ঘন সবুজ বন, পাহাড়ি ঝিরি, স্বচ্ছ জলধারা আর মেঘের আনাগোনা প্রতিনিয়ত আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমীদের।

উপজেলা সদরের কয়েক কিলোমিটার দূরে অবস্থিত প্রাকৃতিক রহস্যে ঘেরা আলীর গুহা পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। আলীকদম-থানচি সড়কের ডিম পাহাড় এলাকায় পাহাড়ি আঁকাবাঁকা পথ আর মেঘের ছোঁয়া ভ্রমণের রোমাঞ্চ বহুগুণ বাড়িয়ে দেয়। এ ছাড়া, উঁচু পাহাড় চূড়ার নির্জন পরিবেশ ও বৌদ্ধ উপাসনালয়কে কেন্দ্র করে গড়ে ওঠা মারাায়ন তং এবং দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে বুক চিরে নেমে আসা দামতুয়া ঝরনা এডভেঞ্চারপ্রিয় পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি পাহাড়ি জনপদের নিজস্ব সংস্কৃতি, নদী ও পাহাড়ে স্থানীয় মানুষের জীবনধারা আলীকদমের সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে। যাতায়াতের জন্য স্থানীয় চাঁদের গাড়ি, মোটরবাইক ও নৌকা ব্যবহৃত হয়। উপজেলা সদরে আলীকদম বোর্ডিং ও আর্কিড, মারাংতং, রূপমহুরী হোটেল দামতুয়া ইনসহ কিছু আবাসিক সুবিধা থাকলেও দুর্গম পর্যটন কেন্দ্রগুলোর আশপাশে মানসম্মত আবাসন ব্যবস্থা এখনো সীমিত।

স্থানীয়দের মতে, পরিবেশবান্ধব আবাসন, দক্ষ গাইড তৈরি, বর্জ্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন ও প্রচার করা গেলে আলীকদম দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

প্রকৃতির টানে আলীকদম: হাতছানি দিচ্ছে অপার সৌন্দর্য

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকৃতির বৈচিত্র্যময় রূপ ও পাহাড়ি সৌন্দর্যে সমৃদ্ধ বান্দরবানের আলীকদম উপজেলা হতে পারে দেশের অন্যতম সেরা প্রকৃতি ও এডভেঞ্চার পর্যটন কেন্দ্র। সুউচ্চ পাহাড়, ঘন সবুজ বন, পাহাড়ি ঝিরি, স্বচ্ছ জলধারা আর মেঘের আনাগোনা প্রতিনিয়ত আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমীদের।

উপজেলা সদরের কয়েক কিলোমিটার দূরে অবস্থিত প্রাকৃতিক রহস্যে ঘেরা আলীর গুহা পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। আলীকদম-থানচি সড়কের ডিম পাহাড় এলাকায় পাহাড়ি আঁকাবাঁকা পথ আর মেঘের ছোঁয়া ভ্রমণের রোমাঞ্চ বহুগুণ বাড়িয়ে দেয়। এ ছাড়া, উঁচু পাহাড় চূড়ার নির্জন পরিবেশ ও বৌদ্ধ উপাসনালয়কে কেন্দ্র করে গড়ে ওঠা মারাায়ন তং এবং দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে বুক চিরে নেমে আসা দামতুয়া ঝরনা এডভেঞ্চারপ্রিয় পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি পাহাড়ি জনপদের নিজস্ব সংস্কৃতি, নদী ও পাহাড়ে স্থানীয় মানুষের জীবনধারা আলীকদমের সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে। যাতায়াতের জন্য স্থানীয় চাঁদের গাড়ি, মোটরবাইক ও নৌকা ব্যবহৃত হয়। উপজেলা সদরে আলীকদম বোর্ডিং ও আর্কিড, মারাংতং, রূপমহুরী হোটেল দামতুয়া ইনসহ কিছু আবাসিক সুবিধা থাকলেও দুর্গম পর্যটন কেন্দ্রগুলোর আশপাশে মানসম্মত আবাসন ব্যবস্থা এখনো সীমিত।

স্থানীয়দের মতে, পরিবেশবান্ধব আবাসন, দক্ষ গাইড তৈরি, বর্জ্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন ও প্রচার করা গেলে আলীকদম দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x