ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

র‌্যাব বিলুপ্তির বিল ও মির্জা আব্বাসের উপস্থিতিতে সরগরম সংসদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ এএম
পাঠক: ৮০ জন
প্রিন্ট

র‌্যাব বিলুপ্তির বিল ও মির্জা আব্বাসের উপস্থিতিতে সরগরম সংসদ

দীর্ঘ দেড় দশক পর হুইলচেয়ারে চড়ে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে যোগ দেন প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাস। নিজের চিকিৎসা সফর ও শারীরিক অবস্থা নিয়ে বলতে গিয়ে তিনি জানান, অসুস্থতার খবর পেয়ে স্পিকার নিজে তাকে দেখতে গিয়েছিলেন। এছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়মিত তার খোঁজখবর রেখেছেন বলে উল্লেখ করেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের এই আচরণ তাকে গভীরভাবে স্পর্শ করেছিল বলে জানান মির্জা আব্বাস।

সংসদে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে বিজিএমইএ-এর ২৮২টি এবং বিকেএমইএ-এর ১২০টিসহ মোট চার শতাধিক সদস্য কারখানা বন্ধ হয়েছে। এছাড়া সংসদ সদস্য আব্দুল বাতেনের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ ভারতে ১ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং বাকি অর্থের পণ্য ভারত থেকে এসেছে।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম সংসদ সদস্য মো. মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে জানান, ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত সরকারি খাদ্য গুদামগুলোতে মোট ২৪ লাখ ৩৭ হাজার ৮০৭ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল। গত ৬ আগস্ট অনুষ্ঠিত এফপিএমসি-র সভায় স্বাভাবিক সময়ে নিরাপত্তা মজুদ ১৪ লাখ এবং সংকট সময়ে ১৫ লাখ মেট্রিক টন নির্ধারিত হয়েছে। অন্যদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ৩০ হাজার ৩২৮ দশমিক ৮১ মিলিয়ন ডলার এবং পরের অর্থবছরে তা বেড়ে ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি গঠনের বিধান রেখে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুরুতে বিরোধিত করলেও পরবর্তীতে সমঝোতার ভিত্তিতে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে এবং চার দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘ব্যাংক রেজল্যুশন আইন-২০২৬’ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল-২০২৬’ সংসদে উত্থাপন করেন।

সংসদীয় কমিটির প্রতিনিধিত্ব ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধী দলের প্রতি সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শুধু অধিকার বা স্থায়ী কমিটির সভাপতির হিস্যা দাবি করলেই চলবে না, জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়নে মূল সংশোধন প্রক্রিযাতেও এগিয়ে আসতে হবে। এর আগে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান অতীতে নবম জাতীয় সংসদে বিরোধী দল থেকে দুজন স্থায়ী কমিটির সভাপতি থাকার নজির স্মরণ করান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

র‌্যাব বিলুপ্তির বিল ও মির্জা আব্বাসের উপস্থিতিতে সরগরম সংসদ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ দেড় দশক পর হুইলচেয়ারে চড়ে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে যোগ দেন প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাস। নিজের চিকিৎসা সফর ও শারীরিক অবস্থা নিয়ে বলতে গিয়ে তিনি জানান, অসুস্থতার খবর পেয়ে স্পিকার নিজে তাকে দেখতে গিয়েছিলেন। এছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়মিত তার খোঁজখবর রেখেছেন বলে উল্লেখ করেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের এই আচরণ তাকে গভীরভাবে স্পর্শ করেছিল বলে জানান মির্জা আব্বাস।

সংসদে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে বিজিএমইএ-এর ২৮২টি এবং বিকেএমইএ-এর ১২০টিসহ মোট চার শতাধিক সদস্য কারখানা বন্ধ হয়েছে। এছাড়া সংসদ সদস্য আব্দুল বাতেনের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ ভারতে ১ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং বাকি অর্থের পণ্য ভারত থেকে এসেছে।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম সংসদ সদস্য মো. মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে জানান, ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত সরকারি খাদ্য গুদামগুলোতে মোট ২৪ লাখ ৩৭ হাজার ৮০৭ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল। গত ৬ আগস্ট অনুষ্ঠিত এফপিএমসি-র সভায় স্বাভাবিক সময়ে নিরাপত্তা মজুদ ১৪ লাখ এবং সংকট সময়ে ১৫ লাখ মেট্রিক টন নির্ধারিত হয়েছে। অন্যদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ৩০ হাজার ৩২৮ দশমিক ৮১ মিলিয়ন ডলার এবং পরের অর্থবছরে তা বেড়ে ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি গঠনের বিধান রেখে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুরুতে বিরোধিত করলেও পরবর্তীতে সমঝোতার ভিত্তিতে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে এবং চার দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘ব্যাংক রেজল্যুশন আইন-২০২৬’ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল-২০২৬’ সংসদে উত্থাপন করেন।

সংসদীয় কমিটির প্রতিনিধিত্ব ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধী দলের প্রতি সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শুধু অধিকার বা স্থায়ী কমিটির সভাপতির হিস্যা দাবি করলেই চলবে না, জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়নে মূল সংশোধন প্রক্রিযাতেও এগিয়ে আসতে হবে। এর আগে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান অতীতে নবম জাতীয় সংসদে বিরোধী দল থেকে দুজন স্থায়ী কমিটির সভাপতি থাকার নজির স্মরণ করান।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x