ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

‘দীপ্ত শপথ হাতে হাত, কাবেরা আনবে রাঙা প্রভাত’ স্লোগানে পাবনায় কাব ক্যাম্পুরি শুরু

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ এএম
পাঠক: ৫৮ জন
প্রিন্ট

‘দীপ্ত শপথ হাতে হাত, কাবেরা আনবে রাঙা প্রভাত’ স্লোগানে পাবনায় কাব ক্যাম্পুরি শুরু

‘দীপ্ত শপথ হাতে হাত, কাবেরা আনবে রাঙা প্রভাত’—এই স্লোগানে উজ্জীবিত হয়ে পাবনায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পাবনা সদর উপজেলার আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পুরির উদ্বোধন করা হয়। গত ৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ আয়োজন চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ স্কাউটস পাবনা জেলার সভাপতি ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পুরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর, বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপ-কমিশনার (সংগঠন ও বিধি) মির্জা আলী নাসির, পাবনা-সিরাজগঞ্জ জোনের উপপরিচালক জামাল উদ্দিন, প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু এবং আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রওশন আলমসহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস পাবনা জেলার সম্পাদক জাহিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাব সদস্য হুজাইফা খান ও রুবাইয়া ফেরদৌস নূরী। তাদের সহযোগিতা করেন পাবনা সদর উপজেলা স্কাউটস কমিশনার মাহমুদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে কাব সদস্যরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলামসহ বিশেষ অতিথিরা স্কাউটিংয়ের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, কাব সদস্যদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে নিজেদের যোগ্য, সৎ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালনের জন্য এখন থেকেই ইতিবাচক চিন্তা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। একই সঙ্গে সামাজিক ও মানবিক সেবায় নিজেদের নিয়োজিত করে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে।

ক্যাম্পুরিতে জেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক কাব সদস্য অংশগ্রহণ করছে। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে কাব সদস্যদের শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। বক্তারা বলেন, শিশুদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ক্যাম্পুরি শিশুদের দক্ষতা বিকাশের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবার শিক্ষা দেয়।

ইতিবাচক চিন্তা ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কাব সদস্যরা ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

‘দীপ্ত শপথ হাতে হাত, কাবেরা আনবে রাঙা প্রভাত’ স্লোগানে পাবনায় কাব ক্যাম্পুরি শুরু

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘দীপ্ত শপথ হাতে হাত, কাবেরা আনবে রাঙা প্রভাত’—এই স্লোগানে উজ্জীবিত হয়ে পাবনায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পাবনা সদর উপজেলার আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পুরির উদ্বোধন করা হয়। গত ৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ আয়োজন চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ স্কাউটস পাবনা জেলার সভাপতি ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পুরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর, বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপ-কমিশনার (সংগঠন ও বিধি) মির্জা আলী নাসির, পাবনা-সিরাজগঞ্জ জোনের উপপরিচালক জামাল উদ্দিন, প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু এবং আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রওশন আলমসহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস পাবনা জেলার সম্পাদক জাহিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাব সদস্য হুজাইফা খান ও রুবাইয়া ফেরদৌস নূরী। তাদের সহযোগিতা করেন পাবনা সদর উপজেলা স্কাউটস কমিশনার মাহমুদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে কাব সদস্যরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলামসহ বিশেষ অতিথিরা স্কাউটিংয়ের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, কাব সদস্যদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে নিজেদের যোগ্য, সৎ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালনের জন্য এখন থেকেই ইতিবাচক চিন্তা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। একই সঙ্গে সামাজিক ও মানবিক সেবায় নিজেদের নিয়োজিত করে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে।

ক্যাম্পুরিতে জেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক কাব সদস্য অংশগ্রহণ করছে। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে কাব সদস্যদের শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। বক্তারা বলেন, শিশুদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ক্যাম্পুরি শিশুদের দক্ষতা বিকাশের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবার শিক্ষা দেয়।

ইতিবাচক চিন্তা ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কাব সদস্যরা ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x