ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

পশ্চিম তীরের বসতি পণ্য নিষিদ্ধ করতে পারে বৃটেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
পাঠক: ১১৮ জন
প্রিন্ট

পশ্চিম তীরের বসতি পণ্য নিষিদ্ধ করতে পারে বৃটেন

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলো থেকে আসা পণ্য ও সেবার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতে পারে বৃটেন। মঙ্গল বিকেলে হাউস অব কমন্সে এ পদক্ষেপের ঘোষণা দেয়ার কথা রয়েছে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের। সম্প্রতি তিনি বলেছেন, বৃটেন-ইসরাইল সম্পর্ক পুনর্গঠন করা হবে। আন্তর্জাতিক আইনের অধীনে ইসরাইলি বসতিগুলো অবৈধ এবং এমতাবস্থায় বৃটেনের এই পদক্ষেপের কথা সামনে এলো, যখন অধিকৃত পশ্চিম তীরে ইসরাইল আরও ১ হাজার ২০০টি নতুন বাড়ি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে।

তবে বসতিগুলোর বিরুদ্ধে বৃটেনের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বিবিসিকে বলেছেন, বৃটেনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য। সরকারের মঙ্গলবার ঘোষিতব্য পদক্ষেপকে ইসরাইলের সঙ্গে ব্যবসা বয়কট হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন বৃটেনের কর্ম ও পেনশনবিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন। বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে তিনি বলেন, বসতি কার্যক্রমের ধারাবাহিক সম্প্রসারণের প্রতিক্রিয়াতেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি বলেন, তারা যদি বসতি সম্প্রসারণ অব্যাহত রাখে, তাহলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অর্জনের সম্ভাবনা আরও কঠিন হয়ে পড়বে। ইসরাইলের সঙ্গে বৃটেনের সম্পর্ককে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে ম্যাকফ্যাডেন বলেন, অর্থনীতি ও নিরাপত্তা দুই দিক থেকেই এই সম্পর্ক গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বর্তমান ইসরাইলি সরকারের সমালোচনা এবং বৃটেনে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের জীবনযাত্রার মধ্যে অবশ্যই পার্থক্য করতে হবে। বৃটেনে এ ধরনের সম্প্রদায়ের বিরুদ্ধে শত্রুতামূলক আচরণকে তিনি মৌলিকভাবে ভুল বলে উল্লেখ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান, চালক নিহত।

নারায়ণগঞ্জে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে হত্যা

বহিষ্কৃত নেতাদের ফেরানোর সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি, তালিকায় মুন্সীগঞ্জের মহিউদ্দিন

মুন্সীগঞ্জে এআই দিয়ে কামরুজ্জামান রতনের ছবি-ভিডিও বিকৃত, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে ১৭০ টাকা কেজি টমেটো, কোথাও ২০০

পোশাকশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী

কৃষক দল নেতা হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ৯৬ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর সংলাপে যাচ্ছে এনসিপি, জাতীয় ঐক্যের শর্ত জানালেন নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ আওয়ামী লীগে পুরোনো দ্বন্দ্ব ফের প্রকাশ্যে, নেতৃত্ব নিয়ে দুই বলয়ে বিরোধ

নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে চট্টগ্রামে ইয়াবা তৈরির কারখানা, তরুণ গ্রেপ্তার

Dainik Tarmigan

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পশ্চিম তীরের বসতি পণ্য নিষিদ্ধ করতে পারে বৃটেন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলো থেকে আসা পণ্য ও সেবার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতে পারে বৃটেন। মঙ্গল বিকেলে হাউস অব কমন্সে এ পদক্ষেপের ঘোষণা দেয়ার কথা রয়েছে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের। সম্প্রতি তিনি বলেছেন, বৃটেন-ইসরাইল সম্পর্ক পুনর্গঠন করা হবে। আন্তর্জাতিক আইনের অধীনে ইসরাইলি বসতিগুলো অবৈধ এবং এমতাবস্থায় বৃটেনের এই পদক্ষেপের কথা সামনে এলো, যখন অধিকৃত পশ্চিম তীরে ইসরাইল আরও ১ হাজার ২০০টি নতুন বাড়ি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে।

তবে বসতিগুলোর বিরুদ্ধে বৃটেনের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বিবিসিকে বলেছেন, বৃটেনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য। সরকারের মঙ্গলবার ঘোষিতব্য পদক্ষেপকে ইসরাইলের সঙ্গে ব্যবসা বয়কট হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন বৃটেনের কর্ম ও পেনশনবিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন। বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে তিনি বলেন, বসতি কার্যক্রমের ধারাবাহিক সম্প্রসারণের প্রতিক্রিয়াতেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি বলেন, তারা যদি বসতি সম্প্রসারণ অব্যাহত রাখে, তাহলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অর্জনের সম্ভাবনা আরও কঠিন হয়ে পড়বে। ইসরাইলের সঙ্গে বৃটেনের সম্পর্ককে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে ম্যাকফ্যাডেন বলেন, অর্থনীতি ও নিরাপত্তা দুই দিক থেকেই এই সম্পর্ক গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বর্তমান ইসরাইলি সরকারের সমালোচনা এবং বৃটেনে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের জীবনযাত্রার মধ্যে অবশ্যই পার্থক্য করতে হবে। বৃটেনে এ ধরনের সম্প্রদায়ের বিরুদ্ধে শত্রুতামূলক আচরণকে তিনি মৌলিকভাবে ভুল বলে উল্লেখ করেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x