ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ফুটপাত দখল করে দোকান বসানো গ্রহণযোগ্য নয়: মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

শেখ শরীফ মাহমুদ
শেখ শরীফ মাহমুদ, ২ ফলোয়ার
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম
পাঠক: ১৩৬ জন
প্রিন্ট

ফুটপাত দখল করে দোকান বসানো গ্রহণযোগ্য নয়: মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

মুন্সীগঞ্জ শহরের ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান ও অস্থায়ী স্থাপনা বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন কাচারি এলাকায় ক্ষুদ্র ও হকার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, মুন্সীগঞ্জ শহরের ফুটপাত কোনোভাবেই দখল হতে দেওয়া হবে না। অবৈধ দখল ও অপরিকল্পিত স্থাপনার কারণে শহরকে জঞ্জালের শহরে পরিণত হতে দেওয়া হবে না। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, অল্পসংখ্যক মানুষের ব্যবসায়িক সুবিধার জন্য মুন্সীগঞ্জ শহরের বিপুলসংখ্যক মানুষকে দুর্ভোগে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফুটপাত ও সড়কের জায়গা দখলের কারণে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। এতে যানজট ও জনদুর্ভোগও বাড়ছে।

অবৈধভাবে স্থাপিত দোকান, অস্থায়ী স্থাপনা ও ফুটপাতের ওপর থাকা দখল নিজ নিজ দায়িত্বে স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। একই সঙ্গে নির্ধারিত ও বৈধ স্থানে ব্যবসা পরিচালনা এবং প্রশাসনের চলমান কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় পুরাতন কাচারি এলাকার ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। এ সময় শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা, যানজট নিরসন, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং পুরাতন কাচারি এলাকার ব্যবসা-বাণিজ্য সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। এ ছাড়া পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ হকার, ক্ষুদ্র ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ফুটপাত দখল করে দোকান বসানো গ্রহণযোগ্য নয়: মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ শহরের ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান ও অস্থায়ী স্থাপনা বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন কাচারি এলাকায় ক্ষুদ্র ও হকার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, মুন্সীগঞ্জ শহরের ফুটপাত কোনোভাবেই দখল হতে দেওয়া হবে না। অবৈধ দখল ও অপরিকল্পিত স্থাপনার কারণে শহরকে জঞ্জালের শহরে পরিণত হতে দেওয়া হবে না। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, অল্পসংখ্যক মানুষের ব্যবসায়িক সুবিধার জন্য মুন্সীগঞ্জ শহরের বিপুলসংখ্যক মানুষকে দুর্ভোগে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফুটপাত ও সড়কের জায়গা দখলের কারণে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। এতে যানজট ও জনদুর্ভোগও বাড়ছে।

অবৈধভাবে স্থাপিত দোকান, অস্থায়ী স্থাপনা ও ফুটপাতের ওপর থাকা দখল নিজ নিজ দায়িত্বে স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। একই সঙ্গে নির্ধারিত ও বৈধ স্থানে ব্যবসা পরিচালনা এবং প্রশাসনের চলমান কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় পুরাতন কাচারি এলাকার ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। এ সময় শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা, যানজট নিরসন, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং পুরাতন কাচারি এলাকার ব্যবসা-বাণিজ্য সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। এ ছাড়া পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ হকার, ক্ষুদ্র ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x