ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

গ্যাস সংকটে স্থানীয় উৎপাদন থমকে, দূরবর্তী কেন্দ্র থেকে বিদ্যুৎ আনায় বাড়ছে সঞ্চালন লোকসান

ঢাকা-আশপাশের ৭২ শতাংশ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পিএম
পাঠক: ২৮ জন
প্রিন্ট

ঢাকা-আশপাশের ৭২ শতাংশ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে স্থাপিত গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর বড় অংশই এখন উৎপাদনের বাইরে। গ্যাসের সংকটে তিতাস গ্যাসের আওতাধীন ২১টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১৫টিতে জ্বালানি সরবরাহ নেই। অর্থাৎ এ অঞ্চলের প্রায় ৭২ শতাংশ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রই বর্তমানে উৎপাদনে নেই।

এর ফলে ঢাকার বিদ্যুৎ চাহিদা পূরণে দেশের বিভিন্ন প্রান্তের বিদ্যুৎকেন্দ্র থেকে দীর্ঘ দূরত্বে বিদ্যুৎ সঞ্চালন করতে হচ্ছে। এতে সঞ্চালন ব্যবস্থায় লোকসান বাড়ার পাশাপাশি ভোল্টেজের স্থিতিশীলতা, সরবরাহের নির্ভরযোগ্যতা ও গ্রিডের ওপর চাপও বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পরিস্থিতি সামাল দিতে তুলনামূলক বেশি দক্ষ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোয় পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির বিভিন্ন বৈঠকেও বিষয়টি আলোচনায় এসেছে।

বেড়েছে সঞ্চালন সিস্টেম লস

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় সিস্টেম লস সাম্প্রতিক সময়ে বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) সঞ্চালন ট্যারিফ বাড়ানোর প্রস্তাবের সঙ্গে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত সিস্টেম লস ছিল ৩ দশমিক ৩১ শতাংশ।

এর আগের অর্থবছরে এ হার ছিল ৩ দশমিক ০৪ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবছরে ২ দশমিক ১৩ শতাংশ।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, উৎপাদনকেন্দ্র ও চাহিদার এলাকার মধ্যে দূরত্ব বেড়ে যাওয়ায় দীর্ঘ পথে বিদ্যুৎ পরিবহনের প্রয়োজন হচ্ছে। এর প্রভাব সঞ্চালন লোকসানেও পড়ছে।

তিতাসের আওতায় ৬ হাজার ১৭৪ মেগাওয়াট সক্ষমতা

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আওতায় রয়েছে ২১টি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। পেট্রোবাংলার ১৩ সেপ্টেম্বরের গ্যাস সরবরাহের তথ্য অনুযায়ী, এর মধ্যে মাত্র ছয়টি কেন্দ্র গ্যাস পেয়েছে।

এ অঞ্চলের এসব বিদ্যুৎকেন্দ্রের সম্মিলিত উৎপাদন সক্ষমতা প্রায় ৬ হাজার ১৭৪ মেগাওয়াট। গ্যাস পাওয়া ছয়টি কেন্দ্রের সক্ষমতা প্রায় ১ হাজার ৭০০ মেগাওয়াট।

অর্থাৎ বড় একটি উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও গ্যাসের অভাবে তা কাজে লাগানো যাচ্ছে না।

মাসের পর মাস বসে কেন্দ্র

বিদ্যুৎকেন্দ্র মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নারায়ণগঞ্জ ও আশপাশে উচ্চ দক্ষতাসম্পন্ন একাধিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে নিয়মিত গ্যাস সরবরাহ করা গেলে তুলনামূলক কম ব্যয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

কিন্তু গ্যাস রেশনিংয়ের কারণে অনেক কেন্দ্র ধারাবাহিকভাবে চালানো যাচ্ছে না। কোনো কোনো কেন্দ্র কয়েক দিন চালানোর পর দীর্ঘ সময় বন্ধ রাখতে হচ্ছে। আবার কিছু কেন্দ্র দীর্ঘ সময় ধরে পুরোপুরি উৎপাদনের বাইরে রয়েছে।

এতে একদিকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অব্যবহৃত থাকছে, অন্যদিকে কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ ও যন্ত্রপাতি সচল রাখার খরচ বাড়ছে।

ঘোড়াশাল-মেঘনাঘাটেও উৎপাদন বন্ধ

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, নরসিংদীর ঘোড়াশালে ১ হাজার ৩১৫ মেগাওয়াট সক্ষমতার একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দীর্ঘদিন ধরে উৎপাদনে নেই। গ্যাসের অভাবে কেন্দ্রটির বড় সক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না।

নারায়ণগঞ্জের মেঘনাঘাটেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। ৫৮৩ মেগাওয়াট সক্ষমতার সামিট মেঘনাঘাট-২ এবং ৭১৮ মেগাওয়াট সক্ষমতার জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র গ্যাস সংকটে উৎপাদনের বাইরে রয়েছে।

এ ছাড়া হরিপুরের ১০০ মেগাওয়াট এবং মেঘনাঘাটের ৪৫০ মেগাওয়াট সক্ষমতার কেন্দ্রও বর্তমানে উৎপাদনে নেই।

গাজীপুর ও ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) ২১০ মেগাওয়াট সক্ষমতার কেন্দ্রটিও জ্বালানি সংকটে পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‘মেরিট অর্ডারেই বিদ্যুৎ নেয় বিপিডিবি’

বিপিডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গ্যাসভিত্তিক কেন্দ্রের জ্বালানি সংকট নতুন কোনো বিষয় নয়। তবে কেন্দ্রটি শিল্পাঞ্চলের কাছে কি না, তার চেয়ে কোন কেন্দ্র থেকে কম ব্যয়ে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে এবং কোথায় বিদ্যুতের চাহিদা বেশি—সেসব বিষয় বিবেচনা করে বিদ্যুৎ সংগ্রহ করা হয়।

তাঁর ভাষ্য, বিপিডিবি মেরিট অর্ডার ডিসপ্যাচের ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন ও সংগ্রহ করে। ফলে যে কেন্দ্র থেকে জ্বালানি পাওয়া যাচ্ছে এবং উৎপাদন ব্যয় তুলনামূলক কম, সেখান থেকেই বিদ্যুৎ নেওয়া হয়।

দূর থেকে বিদ্যুৎ আনায় গ্রিডে বাড়ছে চাপ

দেশের বিদ্যুৎকেন্দ্র থেকে বিতরণ কোম্পানিগুলোর কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রায়ত্ত সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির।

সংস্থাটির কর্মকর্তারা বলছেন, দূরের কেন্দ্র থেকে বিদ্যুৎ এনে চাহিদার এলাকায় সরবরাহ করলে শুধু সঞ্চালন লোকসানই নয়, ভোল্টেজ, গ্রিডের স্থিতিশীলতা এবং সরবরাহের নির্ভরযোগ্যতার বিষয়ও সামনে আসে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ খান বলেন, কাছাকাছি বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ করা গেলে ভোল্টেজ, স্থিতিশীলতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখা সহজ হয়। দূরবর্তী কেন্দ্র থেকে বিদ্যুৎ আনলে এসব ক্ষেত্রে অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি হয় এবং সঞ্চালন লোকসানের বিষয়টিও থাকে।

তাঁর মতে, এসব সমস্যা কমাতে হলে ঢাকাসহ শিল্পাঞ্চলের কাছাকাছি থাকা গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোয় প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ঢাকা-আশপাশের ৭২ শতাংশ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে স্থাপিত গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর বড় অংশই এখন উৎপাদনের বাইরে। গ্যাসের সংকটে তিতাস গ্যাসের আওতাধীন ২১টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১৫টিতে জ্বালানি সরবরাহ নেই। অর্থাৎ এ অঞ্চলের প্রায় ৭২ শতাংশ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রই বর্তমানে উৎপাদনে নেই।

এর ফলে ঢাকার বিদ্যুৎ চাহিদা পূরণে দেশের বিভিন্ন প্রান্তের বিদ্যুৎকেন্দ্র থেকে দীর্ঘ দূরত্বে বিদ্যুৎ সঞ্চালন করতে হচ্ছে। এতে সঞ্চালন ব্যবস্থায় লোকসান বাড়ার পাশাপাশি ভোল্টেজের স্থিতিশীলতা, সরবরাহের নির্ভরযোগ্যতা ও গ্রিডের ওপর চাপও বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পরিস্থিতি সামাল দিতে তুলনামূলক বেশি দক্ষ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোয় পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির বিভিন্ন বৈঠকেও বিষয়টি আলোচনায় এসেছে।

বেড়েছে সঞ্চালন সিস্টেম লস

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় সিস্টেম লস সাম্প্রতিক সময়ে বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) সঞ্চালন ট্যারিফ বাড়ানোর প্রস্তাবের সঙ্গে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত সিস্টেম লস ছিল ৩ দশমিক ৩১ শতাংশ।

এর আগের অর্থবছরে এ হার ছিল ৩ দশমিক ০৪ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবছরে ২ দশমিক ১৩ শতাংশ।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, উৎপাদনকেন্দ্র ও চাহিদার এলাকার মধ্যে দূরত্ব বেড়ে যাওয়ায় দীর্ঘ পথে বিদ্যুৎ পরিবহনের প্রয়োজন হচ্ছে। এর প্রভাব সঞ্চালন লোকসানেও পড়ছে।

তিতাসের আওতায় ৬ হাজার ১৭৪ মেগাওয়াট সক্ষমতা

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আওতায় রয়েছে ২১টি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। পেট্রোবাংলার ১৩ সেপ্টেম্বরের গ্যাস সরবরাহের তথ্য অনুযায়ী, এর মধ্যে মাত্র ছয়টি কেন্দ্র গ্যাস পেয়েছে।

এ অঞ্চলের এসব বিদ্যুৎকেন্দ্রের সম্মিলিত উৎপাদন সক্ষমতা প্রায় ৬ হাজার ১৭৪ মেগাওয়াট। গ্যাস পাওয়া ছয়টি কেন্দ্রের সক্ষমতা প্রায় ১ হাজার ৭০০ মেগাওয়াট।

অর্থাৎ বড় একটি উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও গ্যাসের অভাবে তা কাজে লাগানো যাচ্ছে না।

মাসের পর মাস বসে কেন্দ্র

বিদ্যুৎকেন্দ্র মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নারায়ণগঞ্জ ও আশপাশে উচ্চ দক্ষতাসম্পন্ন একাধিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে নিয়মিত গ্যাস সরবরাহ করা গেলে তুলনামূলক কম ব্যয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

কিন্তু গ্যাস রেশনিংয়ের কারণে অনেক কেন্দ্র ধারাবাহিকভাবে চালানো যাচ্ছে না। কোনো কোনো কেন্দ্র কয়েক দিন চালানোর পর দীর্ঘ সময় বন্ধ রাখতে হচ্ছে। আবার কিছু কেন্দ্র দীর্ঘ সময় ধরে পুরোপুরি উৎপাদনের বাইরে রয়েছে।

এতে একদিকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অব্যবহৃত থাকছে, অন্যদিকে কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ ও যন্ত্রপাতি সচল রাখার খরচ বাড়ছে।

ঘোড়াশাল-মেঘনাঘাটেও উৎপাদন বন্ধ

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, নরসিংদীর ঘোড়াশালে ১ হাজার ৩১৫ মেগাওয়াট সক্ষমতার একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দীর্ঘদিন ধরে উৎপাদনে নেই। গ্যাসের অভাবে কেন্দ্রটির বড় সক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না।

নারায়ণগঞ্জের মেঘনাঘাটেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। ৫৮৩ মেগাওয়াট সক্ষমতার সামিট মেঘনাঘাট-২ এবং ৭১৮ মেগাওয়াট সক্ষমতার জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র গ্যাস সংকটে উৎপাদনের বাইরে রয়েছে।

এ ছাড়া হরিপুরের ১০০ মেগাওয়াট এবং মেঘনাঘাটের ৪৫০ মেগাওয়াট সক্ষমতার কেন্দ্রও বর্তমানে উৎপাদনে নেই।

গাজীপুর ও ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) ২১০ মেগাওয়াট সক্ষমতার কেন্দ্রটিও জ্বালানি সংকটে পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‘মেরিট অর্ডারেই বিদ্যুৎ নেয় বিপিডিবি’

বিপিডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গ্যাসভিত্তিক কেন্দ্রের জ্বালানি সংকট নতুন কোনো বিষয় নয়। তবে কেন্দ্রটি শিল্পাঞ্চলের কাছে কি না, তার চেয়ে কোন কেন্দ্র থেকে কম ব্যয়ে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে এবং কোথায় বিদ্যুতের চাহিদা বেশি—সেসব বিষয় বিবেচনা করে বিদ্যুৎ সংগ্রহ করা হয়।

তাঁর ভাষ্য, বিপিডিবি মেরিট অর্ডার ডিসপ্যাচের ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন ও সংগ্রহ করে। ফলে যে কেন্দ্র থেকে জ্বালানি পাওয়া যাচ্ছে এবং উৎপাদন ব্যয় তুলনামূলক কম, সেখান থেকেই বিদ্যুৎ নেওয়া হয়।

দূর থেকে বিদ্যুৎ আনায় গ্রিডে বাড়ছে চাপ

দেশের বিদ্যুৎকেন্দ্র থেকে বিতরণ কোম্পানিগুলোর কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রায়ত্ত সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির।

সংস্থাটির কর্মকর্তারা বলছেন, দূরের কেন্দ্র থেকে বিদ্যুৎ এনে চাহিদার এলাকায় সরবরাহ করলে শুধু সঞ্চালন লোকসানই নয়, ভোল্টেজ, গ্রিডের স্থিতিশীলতা এবং সরবরাহের নির্ভরযোগ্যতার বিষয়ও সামনে আসে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ খান বলেন, কাছাকাছি বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ করা গেলে ভোল্টেজ, স্থিতিশীলতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখা সহজ হয়। দূরবর্তী কেন্দ্র থেকে বিদ্যুৎ আনলে এসব ক্ষেত্রে অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি হয় এবং সঞ্চালন লোকসানের বিষয়টিও থাকে।

তাঁর মতে, এসব সমস্যা কমাতে হলে ঢাকাসহ শিল্পাঞ্চলের কাছাকাছি থাকা গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোয় প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x