ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

এমআরটি লাইন-১ ও নর্দার্ন রুটের ব্যয় সংশোধন, অনুমোদন পেল সাউদার্ন রুট

২ লাখ ৪ হাজার কোটি টাকায় দুই মেট্রোরেল, নতুন প্রকল্প গাবতলী-দাসেরকান্দি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ এএম
পাঠক: ১২৬ জন
প্রিন্ট

২ লাখ ৪ হাজার কোটি টাকায় দুই মেট্রোরেল, নতুন প্রকল্প গাবতলী-দাসেরকান্দি

ঢাকার গণপরিবহন ব্যবস্থার সম্প্রসারণে দুটি চলমান মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ব্যয় অনুমোদনের পাশাপাশি নতুন একটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বিমানবন্দর–কমলাপুর এমআরটি লাইন-১ এবং হেমায়েতপুর–ভাটারা এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট-এর প্রথম সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সংশোধিত হিসাবে এ দুটি প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৪২ কোটি টাকা। একই সভায় ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা ব্যয়ে গাবতলী–দাসেরকান্দি রুটে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পও অনুমোদন পেয়েছে।

প্রকল্পের নথি অনুযায়ী, গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত নতুন মেট্রোরেল রুটে মোট ১৫টি স্টেশন থাকবে। এর মধ্যে ১১টি ভূগর্ভস্থ এবং চারটি এলিভেটেড বা উড়ালপথে নির্মাণ করা হবে। গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত অংশ থাকবে ভূগর্ভে। এরপর আফতাবনগর থেকে দাসেরকান্দি পর্যন্ত অংশ হবে এলিভেটেড।

নতুন এ রুটটি গাবতলী থেকে শুরু হয়ে কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও ও আফতাবনগর হয়ে দাসেরকান্দিতে গিয়ে শেষ হবে।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে ছয়টি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ নিয়ে ১৯টি মেট্রোরেল পরিচালনা করা হবে। প্রতিটি ট্রেনে সর্বোচ্চ ১ হাজার ৯০৮ জন যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে। প্রকল্পটি চালু হলে গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত যেতে সময় লাগবে প্রায় ২৮ মিনিট।

বেড়েছে এমআরটি লাইন-১-এর ব্যয়

২০১৯ সালের অক্টোবরে অনুমোদনের সময় বিমানবন্দর–কমলাপুর এমআরটি লাইন-১ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। সংশোধিত প্রস্তাবে এ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৫ কোটি টাকা।

প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদও বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, প্রকল্পটি ২০৩৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নের কথা রয়েছে। অনুমোদনের প্রায় সাত বছর পেরিয়ে গেলেও এখনো মাঠপর্যায়ে মূল অবকাঠামো নির্মাণকাজ শুরু হয়নি।

নর্দার্ন রুটেও দ্বিগুণের বেশি ব্যয়

২০১৯ সালে অনুমোদনের সময় হেমায়েতপুর–ভাটারা এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট প্রকল্পের ব্যয় ছিল ৪১ হাজার ২৩৮ কোটি টাকা। সংশোধিত প্রস্তাবে তা বেড়ে হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি টাকা।

এ প্রকল্পে হেমায়েতপুর–আমিনবাজার অংশ উড়ালপথে এবং আমিনবাজার–ভাটারা অংশ ভূগর্ভস্থ করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি প্রথমে ২০২৮ সালের মধ্যে শেষ করার লক্ষ্য ছিল। এখন এর মেয়াদ বাড়িয়ে ২০৩২ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

নতুন সাউদার্ন রুট

গাবতলী–দাসেরকান্দি এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। এর বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত।

প্রকল্পের অর্থায়নে সরকারের পাশাপাশি বৈদেশিক অর্থায়ন থাকবে। প্রকল্পের নথি অনুযায়ী, সরকারের অর্থায়ন প্রায় ১৫ হাজার ১৯৭ কোটি টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার অর্থায়ন প্রায় ৩০ হাজার ৩০৬ কোটি টাকা।

ব্যয় বৃদ্ধির কারণ

সংশোধনী প্রস্তাবে প্রকল্প দুটির ব্যয় বৃদ্ধির পেছনে কভিড-১৯ মহামারির সময় নকশা ও দরপত্র প্রস্তুতিতে বিলম্ব এবং দেশের প্রথম পাতাল মেট্রোরেল বাস্তবায়নের জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কাজের পরিধি বৃদ্ধি, স্টেশনের গভীরতা বাড়ানো, মূল্যস্ফীতি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং ভ্যাট-ট্যাক্স বৃদ্ধিকেও ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানিয়েছেন, ব্যয় বৃদ্ধি ও সংশ্লিষ্ট বিষয় যাচাই করতে সাবেক সচিব, বুয়েটের প্রকৌশলীসহ আইটি ও অর্থ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির পরামর্শ ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে প্রকল্পের প্রাক্কলন সংশোধন করা হয়েছে।

প্রকল্প দুটির ঋণ চুক্তিতে সুদের হারও পরিবর্তন হয়েছে। আগে জাইকার সুদের হার শূন্য দশমিক ৭ শতাংশ ধরে হিসাব করা হলেও বর্তমানে তা ৩ দশমিক ০৫ শতাংশে দাঁড়িয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ভবিষ্যতে এ হার আরও বাড়ার আশঙ্কার কথাও তিনি উল্লেখ করেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকার যানজট ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ বিবেচনায় ভূগর্ভস্থ মেট্রোরেল গুরুত্বপূর্ণ গণপরিবহন অবকাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে যাতায়াতের সময় কমানো, জ্বালানি সাশ্রয় এবং নগরবাসীর কর্মঘণ্টা সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

২ লাখ ৪ হাজার কোটি টাকায় দুই মেট্রোরেল, নতুন প্রকল্প গাবতলী-দাসেরকান্দি

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার গণপরিবহন ব্যবস্থার সম্প্রসারণে দুটি চলমান মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ব্যয় অনুমোদনের পাশাপাশি নতুন একটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বিমানবন্দর–কমলাপুর এমআরটি লাইন-১ এবং হেমায়েতপুর–ভাটারা এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট-এর প্রথম সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সংশোধিত হিসাবে এ দুটি প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৪২ কোটি টাকা। একই সভায় ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা ব্যয়ে গাবতলী–দাসেরকান্দি রুটে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পও অনুমোদন পেয়েছে।

প্রকল্পের নথি অনুযায়ী, গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত নতুন মেট্রোরেল রুটে মোট ১৫টি স্টেশন থাকবে। এর মধ্যে ১১টি ভূগর্ভস্থ এবং চারটি এলিভেটেড বা উড়ালপথে নির্মাণ করা হবে। গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত অংশ থাকবে ভূগর্ভে। এরপর আফতাবনগর থেকে দাসেরকান্দি পর্যন্ত অংশ হবে এলিভেটেড।

নতুন এ রুটটি গাবতলী থেকে শুরু হয়ে কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও ও আফতাবনগর হয়ে দাসেরকান্দিতে গিয়ে শেষ হবে।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে ছয়টি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ নিয়ে ১৯টি মেট্রোরেল পরিচালনা করা হবে। প্রতিটি ট্রেনে সর্বোচ্চ ১ হাজার ৯০৮ জন যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে। প্রকল্পটি চালু হলে গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত যেতে সময় লাগবে প্রায় ২৮ মিনিট।

বেড়েছে এমআরটি লাইন-১-এর ব্যয়

২০১৯ সালের অক্টোবরে অনুমোদনের সময় বিমানবন্দর–কমলাপুর এমআরটি লাইন-১ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। সংশোধিত প্রস্তাবে এ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৫ কোটি টাকা।

প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদও বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, প্রকল্পটি ২০৩৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নের কথা রয়েছে। অনুমোদনের প্রায় সাত বছর পেরিয়ে গেলেও এখনো মাঠপর্যায়ে মূল অবকাঠামো নির্মাণকাজ শুরু হয়নি।

নর্দার্ন রুটেও দ্বিগুণের বেশি ব্যয়

২০১৯ সালে অনুমোদনের সময় হেমায়েতপুর–ভাটারা এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট প্রকল্পের ব্যয় ছিল ৪১ হাজার ২৩৮ কোটি টাকা। সংশোধিত প্রস্তাবে তা বেড়ে হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি টাকা।

এ প্রকল্পে হেমায়েতপুর–আমিনবাজার অংশ উড়ালপথে এবং আমিনবাজার–ভাটারা অংশ ভূগর্ভস্থ করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি প্রথমে ২০২৮ সালের মধ্যে শেষ করার লক্ষ্য ছিল। এখন এর মেয়াদ বাড়িয়ে ২০৩২ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

নতুন সাউদার্ন রুট

গাবতলী–দাসেরকান্দি এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। এর বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত।

প্রকল্পের অর্থায়নে সরকারের পাশাপাশি বৈদেশিক অর্থায়ন থাকবে। প্রকল্পের নথি অনুযায়ী, সরকারের অর্থায়ন প্রায় ১৫ হাজার ১৯৭ কোটি টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার অর্থায়ন প্রায় ৩০ হাজার ৩০৬ কোটি টাকা।

ব্যয় বৃদ্ধির কারণ

সংশোধনী প্রস্তাবে প্রকল্প দুটির ব্যয় বৃদ্ধির পেছনে কভিড-১৯ মহামারির সময় নকশা ও দরপত্র প্রস্তুতিতে বিলম্ব এবং দেশের প্রথম পাতাল মেট্রোরেল বাস্তবায়নের জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কাজের পরিধি বৃদ্ধি, স্টেশনের গভীরতা বাড়ানো, মূল্যস্ফীতি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং ভ্যাট-ট্যাক্স বৃদ্ধিকেও ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানিয়েছেন, ব্যয় বৃদ্ধি ও সংশ্লিষ্ট বিষয় যাচাই করতে সাবেক সচিব, বুয়েটের প্রকৌশলীসহ আইটি ও অর্থ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির পরামর্শ ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে প্রকল্পের প্রাক্কলন সংশোধন করা হয়েছে।

প্রকল্প দুটির ঋণ চুক্তিতে সুদের হারও পরিবর্তন হয়েছে। আগে জাইকার সুদের হার শূন্য দশমিক ৭ শতাংশ ধরে হিসাব করা হলেও বর্তমানে তা ৩ দশমিক ০৫ শতাংশে দাঁড়িয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ভবিষ্যতে এ হার আরও বাড়ার আশঙ্কার কথাও তিনি উল্লেখ করেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকার যানজট ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ বিবেচনায় ভূগর্ভস্থ মেট্রোরেল গুরুত্বপূর্ণ গণপরিবহন অবকাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে যাতায়াতের সময় কমানো, জ্বালানি সাশ্রয় এবং নগরবাসীর কর্মঘণ্টা সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x