ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

লাওসে বাংলাদেশি কর্মী নেওয়া স্থগিত, সংকটে বৈদেশিক শ্রমবাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম
পাঠক: ৭১ জন
প্রিন্ট

লাওসে বাংলাদেশি কর্মী নেওয়া স্থগিত, সংকটে বৈদেশিক শ্রমবাজার

বাংলাদেশি কর্মীদের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে নতুন শ্রম ভিসা ও কর্মী প্রবেশের অনুমোদন স্থগিত করা হয়েছে। অবৈধ অভিবাসন, মানব পাচার, অননুমোদিত শ্রমিক সরবরাহকারী এবং নিয়োগের পর কর্মীদের বিষয়ে দায় এড়িয়ে যাওয়া নিয়োগকর্তাদের নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির সরকারি নির্দেশনায় জানানো হয়েছে।

নতুন এই নিষেধাজ্ঞার ফলে ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের নতুন ওয়ার্ক পারমিট, শ্রমিক আমদানি পরিকল্পনা এবং শ্রম প্রকল্পের অনুমোদন বন্ধ থাকবে। একই সময়ে বাংলাদেশিদের নতুন শ্রম ভিসা (এলএ-বি২) অনুমোদনও স্থগিত থাকবে।

লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় ৯ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, ব্যক্তি, কোম্পানি, নিয়োগকর্তা কিংবা শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান নিজ উদ্যোগে বাংলাদেশি নাগরিকদের লাওসে নিয়ে গিয়ে কাজের অনুমোদন দিতে পারবে না। তবে নির্দিষ্ট চুক্তি ও সময়সূচির আওতায় পরিচালিত বড় সরকারি অনুমোদিত অগ্রাধিকার প্রকল্পগুলো এ স্থগিতাদেশের বাইরে থাকবে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, চলতি বছর লাওসের বিভিন্ন খাতে ৩ হাজার ২৮৯ বাংলাদেশি কর্মী গেছেন।

লাওসে নিয়মিত বাংলাদেশি কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সি এম আবদুল্লাহ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. মাহবুব আলম বলেন, বছরের শেষ পর্যন্ত নতুন কর্মী ভিসা ও অনুমোদন স্থগিতের সিদ্ধান্ত উদ্বেগের। তাঁর ভাষ্য, মধ্যস্থতাকারীদের প্রতারণা, কর্মীদের নির্ধারিত ওয়ার্ক পারমিট না দেওয়া এবং বেতন বকেয়া রাখার অভিযোগের পরিপ্রেক্ষিতে লাওস সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি মৌখিকভাবে জানতে পেরেছেন।

এদিকে দেশের সামগ্রিক বৈদেশিক কর্মসংস্থানেও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বিএমইটির হিসাবে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৫ লাখ ৩৪ হাজার ৭১৭ বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৭ লাখ ৯০ হাজার ৩১৩। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা কমেছে ২ লাখ ৫৫ হাজার ৫৯৬, যা প্রায় ৩২ দশমিক ৩৪ শতাংশ।

লাওসের পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগের মধ্যে ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। পরে বাজারটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলেও এখনো কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়নি।

গত ২১ আগস্ট মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করে। পরে সহযোগী এজেন্সি হিসেবে আরও ৩১২টি প্রতিষ্ঠানের তালিকা দেওয়া হয়। এ নিয়ে বাংলাদেশে সিন্ডিকেট গঠনের বিতর্ক দেখা দেয় এবং সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি ওঠে।

সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) একাংশের সদস্যরা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে বিভিন্ন দাবি জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি দিয়েছেন।

মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদ জানিয়েছেন, মালয়েশিয়া থেকে এখনো কর্মী নিয়োগের পদ্ধতি সম্পর্কে চূড়ান্ত নির্দেশনা পাওয়া যায়নি। তাঁর মতে, মালয়েশিয়া সরকার কোন পদ্ধতিতে এবং কার মাধ্যমে কর্মী নেবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা পাওয়ার পরই বাংলাদেশ এফডব্লিউসিএমএসের প্রক্রিয়া মূল্যায়ন করতে পারবে।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৪ সেপ্টেম্বর একটি নোট ভার্বাল পাওয়া গেলেও কর্মী পাঠানোর পদ্ধতি ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সম্পর্কে এখনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি বলে জানান তিনি।

অন্যদিকে বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতেও কর্মী ভিসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ১৯৭৬ সাল থেকে দেশটিতে বাংলাদেশি কর্মীরা গেলেও ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার সময় প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের পর বাংলাদেশিদের ভিজিট ও কর্মী ভিসায় বিধিনিষেধ আরোপ করা হয়। পরে সীমিত পরিসরে ভিজিট ভিসা চালু হলেও কর্মী ভিসা এখনো পুরোপুরি চালু হয়নি।

এর মধ্যে ছুটিতে দেশে আসা কিছু বাংলাদেশি কর্মীর ভিসা বাতিলের ঘটনাও সামনে এসেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে ভুক্তভোগীদের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও লাওস—তিন শ্রমবাজারেই কর্মী পাঠানোর ক্ষেত্রে তৈরি হওয়া অনিশ্চয়তা বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের ওপর চাপ বাড়াচ্ছে। একই সময়ে সামগ্রিকভাবে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা কমে যাওয়ায় নতুন শ্রমবাজারে প্রবেশ এবং বিদ্যমান বাজারগুলো ধরে রাখার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

লাওসে বাংলাদেশি কর্মী নেওয়া স্থগিত, সংকটে বৈদেশিক শ্রমবাজার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশি কর্মীদের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে নতুন শ্রম ভিসা ও কর্মী প্রবেশের অনুমোদন স্থগিত করা হয়েছে। অবৈধ অভিবাসন, মানব পাচার, অননুমোদিত শ্রমিক সরবরাহকারী এবং নিয়োগের পর কর্মীদের বিষয়ে দায় এড়িয়ে যাওয়া নিয়োগকর্তাদের নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির সরকারি নির্দেশনায় জানানো হয়েছে।

নতুন এই নিষেধাজ্ঞার ফলে ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের নতুন ওয়ার্ক পারমিট, শ্রমিক আমদানি পরিকল্পনা এবং শ্রম প্রকল্পের অনুমোদন বন্ধ থাকবে। একই সময়ে বাংলাদেশিদের নতুন শ্রম ভিসা (এলএ-বি২) অনুমোদনও স্থগিত থাকবে।

লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় ৯ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, ব্যক্তি, কোম্পানি, নিয়োগকর্তা কিংবা শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান নিজ উদ্যোগে বাংলাদেশি নাগরিকদের লাওসে নিয়ে গিয়ে কাজের অনুমোদন দিতে পারবে না। তবে নির্দিষ্ট চুক্তি ও সময়সূচির আওতায় পরিচালিত বড় সরকারি অনুমোদিত অগ্রাধিকার প্রকল্পগুলো এ স্থগিতাদেশের বাইরে থাকবে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, চলতি বছর লাওসের বিভিন্ন খাতে ৩ হাজার ২৮৯ বাংলাদেশি কর্মী গেছেন।

লাওসে নিয়মিত বাংলাদেশি কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সি এম আবদুল্লাহ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. মাহবুব আলম বলেন, বছরের শেষ পর্যন্ত নতুন কর্মী ভিসা ও অনুমোদন স্থগিতের সিদ্ধান্ত উদ্বেগের। তাঁর ভাষ্য, মধ্যস্থতাকারীদের প্রতারণা, কর্মীদের নির্ধারিত ওয়ার্ক পারমিট না দেওয়া এবং বেতন বকেয়া রাখার অভিযোগের পরিপ্রেক্ষিতে লাওস সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি মৌখিকভাবে জানতে পেরেছেন।

এদিকে দেশের সামগ্রিক বৈদেশিক কর্মসংস্থানেও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বিএমইটির হিসাবে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৫ লাখ ৩৪ হাজার ৭১৭ বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৭ লাখ ৯০ হাজার ৩১৩। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা কমেছে ২ লাখ ৫৫ হাজার ৫৯৬, যা প্রায় ৩২ দশমিক ৩৪ শতাংশ।

লাওসের পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগের মধ্যে ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। পরে বাজারটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলেও এখনো কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়নি।

গত ২১ আগস্ট মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করে। পরে সহযোগী এজেন্সি হিসেবে আরও ৩১২টি প্রতিষ্ঠানের তালিকা দেওয়া হয়। এ নিয়ে বাংলাদেশে সিন্ডিকেট গঠনের বিতর্ক দেখা দেয় এবং সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি ওঠে।

সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) একাংশের সদস্যরা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে বিভিন্ন দাবি জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি দিয়েছেন।

মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদ জানিয়েছেন, মালয়েশিয়া থেকে এখনো কর্মী নিয়োগের পদ্ধতি সম্পর্কে চূড়ান্ত নির্দেশনা পাওয়া যায়নি। তাঁর মতে, মালয়েশিয়া সরকার কোন পদ্ধতিতে এবং কার মাধ্যমে কর্মী নেবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা পাওয়ার পরই বাংলাদেশ এফডব্লিউসিএমএসের প্রক্রিয়া মূল্যায়ন করতে পারবে।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৪ সেপ্টেম্বর একটি নোট ভার্বাল পাওয়া গেলেও কর্মী পাঠানোর পদ্ধতি ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সম্পর্কে এখনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি বলে জানান তিনি।

অন্যদিকে বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতেও কর্মী ভিসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ১৯৭৬ সাল থেকে দেশটিতে বাংলাদেশি কর্মীরা গেলেও ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার সময় প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের পর বাংলাদেশিদের ভিজিট ও কর্মী ভিসায় বিধিনিষেধ আরোপ করা হয়। পরে সীমিত পরিসরে ভিজিট ভিসা চালু হলেও কর্মী ভিসা এখনো পুরোপুরি চালু হয়নি।

এর মধ্যে ছুটিতে দেশে আসা কিছু বাংলাদেশি কর্মীর ভিসা বাতিলের ঘটনাও সামনে এসেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে ভুক্তভোগীদের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও লাওস—তিন শ্রমবাজারেই কর্মী পাঠানোর ক্ষেত্রে তৈরি হওয়া অনিশ্চয়তা বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের ওপর চাপ বাড়াচ্ছে। একই সময়ে সামগ্রিকভাবে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা কমে যাওয়ায় নতুন শ্রমবাজারে প্রবেশ এবং বিদ্যমান বাজারগুলো ধরে রাখার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x