ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মুন্সীগঞ্জে উল্টো পথে চলা প্রাইভেটকারের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪

শেখ শরীফ মাহমুদ
শেখ শরীফ মাহমুদ, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম
পাঠক: ২০৬ জন
প্রিন্ট

মুন্সীগঞ্জে উল্টো পথে চলা প্রাইভেটকারের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে যায়। উদ্ধারকাজের সময় প্রাইভেটকারের চালককে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে চালকসহ পাঁচজন ছিলেন। তারা মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার শেষে ঢাকার দিকে যাচ্ছিলেন।

এ সময় চট্টগ্রামমুখী ‘নিউ বলেশ্বর’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিসের ভাষ্য অনুযায়ী, প্রাইভেটকারটি উল্টো পথে চলছিল। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত চারজনকে উদ্ধার করে হামদর্দ বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ ও হতাহতদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে উল্টো পথে চলা প্রাইভেটকারের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে যায়। উদ্ধারকাজের সময় প্রাইভেটকারের চালককে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে চালকসহ পাঁচজন ছিলেন। তারা মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার শেষে ঢাকার দিকে যাচ্ছিলেন।

এ সময় চট্টগ্রামমুখী ‘নিউ বলেশ্বর’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিসের ভাষ্য অনুযায়ী, প্রাইভেটকারটি উল্টো পথে চলছিল। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত চারজনকে উদ্ধার করে হামদর্দ বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ ও হতাহতদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x