ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

কেরানীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, গুলি ও লুটপাট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ এএম
পাঠক: ২৩ জন
প্রিন্ট

কেরানীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, গুলি ও লুটপাট

ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ভাইকে গুলি করে প্রায় ২০ থেকে ২৫ ভরি সোনা লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। পরে গুলিবিদ্ধ অবস্থায় অন্তর সরকার (২৫) ও তার ফুফাতো ভাই রাজিব সরকারকে (২০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জের হযরতপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত অন্তর সরকার কেরানীগঞ্জের হযরতপুর বাজারে জুয়েলারির ব্যবসা করেন। প্রতিদিনের মতো সন্ধ্যায় দোকান বন্ধ করে অন্তর সরকার, তার বাবা মিতাই সরকার এবং ফুপাতো ভাই রাজিব সোনা-অলংকার ও নগদ টাকা নিয়ে একটি অটোরিকশায় করে তাদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়ার উদ্দেশ্যে রওনা হন।

রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে অটোরিকশাটি কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে নয়জন এবং একটি সিএনজি অটোরিকশায় আসা আরও কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। দুর্বৃত্তরা অনবরত হামলা চালিয়ে অন্তর ও রাজিবের পায়ে গুলি বর্ষণ করে। এরপর তারা সোনার অলংকার ভর্তি টিফিনবক্সটি ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা ৫-৬টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

অন্তর সরকার জানান, ছিনতাই হওয়া টিফিনবক্সটিতে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, গুলি ও লুটপাট

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ভাইকে গুলি করে প্রায় ২০ থেকে ২৫ ভরি সোনা লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। পরে গুলিবিদ্ধ অবস্থায় অন্তর সরকার (২৫) ও তার ফুফাতো ভাই রাজিব সরকারকে (২০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জের হযরতপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত অন্তর সরকার কেরানীগঞ্জের হযরতপুর বাজারে জুয়েলারির ব্যবসা করেন। প্রতিদিনের মতো সন্ধ্যায় দোকান বন্ধ করে অন্তর সরকার, তার বাবা মিতাই সরকার এবং ফুপাতো ভাই রাজিব সোনা-অলংকার ও নগদ টাকা নিয়ে একটি অটোরিকশায় করে তাদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়ার উদ্দেশ্যে রওনা হন।

রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে অটোরিকশাটি কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে নয়জন এবং একটি সিএনজি অটোরিকশায় আসা আরও কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। দুর্বৃত্তরা অনবরত হামলা চালিয়ে অন্তর ও রাজিবের পায়ে গুলি বর্ষণ করে। এরপর তারা সোনার অলংকার ভর্তি টিফিনবক্সটি ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা ৫-৬টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

অন্তর সরকার জানান, ছিনতাই হওয়া টিফিনবক্সটিতে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x