ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ক্যাশ অফিসার শরীফুজ্জামান সোহাগ পলাতক, শত শত গ্রাহকের ভিড়ে উত্তেজনা

রশিদে ব্যাংকের সিল, সিস্টেমে টাকা নেই—শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ২.২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

এম আর লিটন
নিজস্ব প্রতিবেদক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ এএম
পাঠক: ২২১ জন
প্রিন্ট

রশিদে ব্যাংকের সিল, সিস্টেমে টাকা নেই—শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ২.২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের একটি শাখায় অন্তত ১৪টি হিসাব থেকে ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ক্যাশ অফিসার শরীফুজ্জামান সোহাগ গত মঙ্গলবার থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর অবস্থানও নিশ্চিত হওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গ্রাহকদের আমানত লোপাটের খবর ছড়িয়ে পড়লে শ্রীনগর শাখায় শত শত গ্রাহক ভিড় করেন। টাকা হারানোর আশঙ্কায় ব্যাংকের প্রধান ফটকের সামনে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়।

খবর পেয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এক নারী গ্রাহক ডিপিএস ও এফডিআরের টাকা সম্পর্কে জানতে ব্যাংকে এলে বিষয়টি প্রথমে নজরে আসে। পরে প্রাথমিক অনুসন্ধানে অন্তত ১৪টি হিসাব থেকে মোট ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা জমা না হওয়া বা জমা করা অর্থ তুলে নেওয়ার অভিযোগের তথ্য পাওয়া যায়।

ভুক্তভোগীদের অভিযোগ, তারা ব্যাংকে টাকা জমা দেওয়ার পর ক্যাশ অফিসার শরীফুজ্জামান রশিদে স্বাক্ষর ও ব্যাংকের সিল দিয়ে ক্যাশ মেমো দিতেন। কিন্তু সেই অর্থ ব্যাংকের মূল ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হতো না। পরে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করছেন গ্রাহকেরা।

আইভরি কোস্টপ্রবাসী মো. বাহাদুরের ভগ্নিপতি শিক্ষক নুরুল ইসলাম বলেন, তাঁর শ্যালকের হিসাবে ৮৫ লাখ টাকা জমা ছিল। হিসাব খোলার পর তিনি কোনো চেকবই নেননি। ব্যাংকে এসে তাঁরা দেখতে পান, হিসাবে কোনো টাকা নেই।

নুরুল ইসলামের অভিযোগ, ব্যাংকের সিস্টেমে ফোন নম্বর পরিবর্তন করে ওই হিসাবের টাকা তুলে নেওয়া হয়েছে। তাঁর দাবি, এর মধ্যে ৩০ লাখ টাকার একটি চেক ক্যাশ অফিসার শরীফুজ্জামান নিজের নামে ইস্যু করে তুলে নিয়েছেন।

অপর ভুক্তভোগী মনিকা বেগম বলেন, তাঁর জীবনের সমস্ত সঞ্চয় এফডিআর হিসেবে ব্যাংকে জমা রেখেছিলেন। এখন এসে জানতে পারছেন, ব্যাংকের সিস্টেমে সেই টাকা জমা হয়নি।

ব্যাংক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযোগের তালিকায় মনিকা বেগমের ৯ লাখ ৫০ হাজার, তুহিন আক্তারের ৮ লাখ, শিখা আক্তারের ১০ লাখ, নজরুল ইসলামের ১০ লাখ, স্মৃতি আক্তারের ৬ লাখ, পারভীর আক্তারের ৪ লাখ ১০ হাজার, ইসরাতুনের ২ লাখ ৩০ হাজার, যুথী আক্তারের ১ লাখ, রোজিনা বেগমের ২৭ লাখ, নজরুল ইসলামের আরও ৫ লাখ এবং মো. নাছিরের ১৫ লাখ টাকা রয়েছে। এসব অর্থ সংশ্লিষ্ট হিসাবে জমা হয়নি বা জমা করা অর্থ তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

শাখা ব্যবস্থাপক মো. শরীফ উদ্দিন বলেন, শরীফুজ্জামান গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে ব্যাংকে অনুপস্থিত। পরদিন তাঁর ঢাকার আদাবরের বাসায় লোক পাঠানো হলেও স্ত্রী জানান, নারীঘটিত একটি সমস্যার কথা বলে তিনি বাসা থেকে স্ত্রীর ফোনসহ বেরিয়ে গেছেন।

ব্যবস্থাপক আরও জানান, শরীফুজ্জামান সোহাগ প্রায় সাত বছর ধরে শ্রীনগর শাখায় কর্মরত ছিলেন। দীর্ঘদিন একই শাখায় কাজ করার কারণে গ্রাহকদের অনেকের সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় ও সখ্যতা তৈরি হয়েছিল।

অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, বিষয়টি প্রধান কার্যালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রধান কার্যালয় থেকে উচ্চপর্যায়ের একটি দল আসছে এবং তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষ হওয়ার পরই জালিয়াতির প্রকৃত পরিমাণ ও জড়িতদের পূর্ণাঙ্গ তালিকা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে বৈধ আমানতকারীদের আমানত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক লিখিত অভিযোগ বা অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় অভিযুক্ত ক্যাশ অফিসার শরীফুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

রশিদে ব্যাংকের সিল, সিস্টেমে টাকা নেই—শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ২.২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের একটি শাখায় অন্তত ১৪টি হিসাব থেকে ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ক্যাশ অফিসার শরীফুজ্জামান সোহাগ গত মঙ্গলবার থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর অবস্থানও নিশ্চিত হওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গ্রাহকদের আমানত লোপাটের খবর ছড়িয়ে পড়লে শ্রীনগর শাখায় শত শত গ্রাহক ভিড় করেন। টাকা হারানোর আশঙ্কায় ব্যাংকের প্রধান ফটকের সামনে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়।

খবর পেয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এক নারী গ্রাহক ডিপিএস ও এফডিআরের টাকা সম্পর্কে জানতে ব্যাংকে এলে বিষয়টি প্রথমে নজরে আসে। পরে প্রাথমিক অনুসন্ধানে অন্তত ১৪টি হিসাব থেকে মোট ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা জমা না হওয়া বা জমা করা অর্থ তুলে নেওয়ার অভিযোগের তথ্য পাওয়া যায়।

ভুক্তভোগীদের অভিযোগ, তারা ব্যাংকে টাকা জমা দেওয়ার পর ক্যাশ অফিসার শরীফুজ্জামান রশিদে স্বাক্ষর ও ব্যাংকের সিল দিয়ে ক্যাশ মেমো দিতেন। কিন্তু সেই অর্থ ব্যাংকের মূল ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হতো না। পরে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করছেন গ্রাহকেরা।

আইভরি কোস্টপ্রবাসী মো. বাহাদুরের ভগ্নিপতি শিক্ষক নুরুল ইসলাম বলেন, তাঁর শ্যালকের হিসাবে ৮৫ লাখ টাকা জমা ছিল। হিসাব খোলার পর তিনি কোনো চেকবই নেননি। ব্যাংকে এসে তাঁরা দেখতে পান, হিসাবে কোনো টাকা নেই।

নুরুল ইসলামের অভিযোগ, ব্যাংকের সিস্টেমে ফোন নম্বর পরিবর্তন করে ওই হিসাবের টাকা তুলে নেওয়া হয়েছে। তাঁর দাবি, এর মধ্যে ৩০ লাখ টাকার একটি চেক ক্যাশ অফিসার শরীফুজ্জামান নিজের নামে ইস্যু করে তুলে নিয়েছেন।

অপর ভুক্তভোগী মনিকা বেগম বলেন, তাঁর জীবনের সমস্ত সঞ্চয় এফডিআর হিসেবে ব্যাংকে জমা রেখেছিলেন। এখন এসে জানতে পারছেন, ব্যাংকের সিস্টেমে সেই টাকা জমা হয়নি।

ব্যাংক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযোগের তালিকায় মনিকা বেগমের ৯ লাখ ৫০ হাজার, তুহিন আক্তারের ৮ লাখ, শিখা আক্তারের ১০ লাখ, নজরুল ইসলামের ১০ লাখ, স্মৃতি আক্তারের ৬ লাখ, পারভীর আক্তারের ৪ লাখ ১০ হাজার, ইসরাতুনের ২ লাখ ৩০ হাজার, যুথী আক্তারের ১ লাখ, রোজিনা বেগমের ২৭ লাখ, নজরুল ইসলামের আরও ৫ লাখ এবং মো. নাছিরের ১৫ লাখ টাকা রয়েছে। এসব অর্থ সংশ্লিষ্ট হিসাবে জমা হয়নি বা জমা করা অর্থ তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

শাখা ব্যবস্থাপক মো. শরীফ উদ্দিন বলেন, শরীফুজ্জামান গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে ব্যাংকে অনুপস্থিত। পরদিন তাঁর ঢাকার আদাবরের বাসায় লোক পাঠানো হলেও স্ত্রী জানান, নারীঘটিত একটি সমস্যার কথা বলে তিনি বাসা থেকে স্ত্রীর ফোনসহ বেরিয়ে গেছেন।

ব্যবস্থাপক আরও জানান, শরীফুজ্জামান সোহাগ প্রায় সাত বছর ধরে শ্রীনগর শাখায় কর্মরত ছিলেন। দীর্ঘদিন একই শাখায় কাজ করার কারণে গ্রাহকদের অনেকের সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় ও সখ্যতা তৈরি হয়েছিল।

অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, বিষয়টি প্রধান কার্যালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রধান কার্যালয় থেকে উচ্চপর্যায়ের একটি দল আসছে এবং তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষ হওয়ার পরই জালিয়াতির প্রকৃত পরিমাণ ও জড়িতদের পূর্ণাঙ্গ তালিকা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে বৈধ আমানতকারীদের আমানত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক লিখিত অভিযোগ বা অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় অভিযুক্ত ক্যাশ অফিসার শরীফুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x