ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ডিসেম্বর থেকে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু: ইউজিসি

নিজস্ব প্রতিবেদক
১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম
পাঠক: ১১৫ জন
প্রিন্ট

ডিসেম্বর থেকে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু: ইউজিসি

চলতি বছরের ডিসেম্বর থেকে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শেখার সুযোগ চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক মামুন বলেন, বিশ্বব্যবস্থা দিন দিন আরও আন্তঃসংযুক্ত হচ্ছে। ফলে মাতৃভাষার পাশাপাশি আরও একটি ভাষায় দক্ষতা অর্জন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক যোগাযোগের সুযোগ বাড়াতে পারে। তিনি জানান, ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে মান্দারিন (চীনা), জাপানি, জার্মান, কোরিয়ান ও আরবিসহ বিভিন্ন তৃতীয় ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভাষা শিক্ষার সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে ইউজিসি।

বিশ্ববিদ্যালয়ে হবে ভাষা কেন্দ্র

দেশের সব বিভাগীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানান ইউজিসির এই সদস্য। তিনি বলেন, এ কার্যক্রম পরিচালনায় দেশি-বিদেশি ভাষা বিশেষজ্ঞের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ লাগবে। এ জন্য সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সঙ্গে ইউজিসি সমন্বয় করে কাজ করবে। বিশেষ করে মান্দারিন ভাষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সহযোগিতা গুরুত্বপূর্ণ হবে।

উচ্চশিক্ষার আঞ্চলিক হাব করার পরিকল্পনা

বাংলাদেশকে উচ্চশিক্ষার একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন অধ্যাপক মামুন। তিনি জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌথ ডিগ্রি ও দ্বৈত ডিগ্রি চালুর বিষয়েও ইউজিসি কাজ করছে। চীনের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের সহযোগিতা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিকীকরণে ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের ইউনান প্রাদেশিক কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য ঝাও জুনমিন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক রুয়ান চাওছি, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ডিসেম্বর থেকে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু: ইউজিসি

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চলতি বছরের ডিসেম্বর থেকে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শেখার সুযোগ চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক মামুন বলেন, বিশ্বব্যবস্থা দিন দিন আরও আন্তঃসংযুক্ত হচ্ছে। ফলে মাতৃভাষার পাশাপাশি আরও একটি ভাষায় দক্ষতা অর্জন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক যোগাযোগের সুযোগ বাড়াতে পারে। তিনি জানান, ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে মান্দারিন (চীনা), জাপানি, জার্মান, কোরিয়ান ও আরবিসহ বিভিন্ন তৃতীয় ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভাষা শিক্ষার সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে ইউজিসি।

বিশ্ববিদ্যালয়ে হবে ভাষা কেন্দ্র

দেশের সব বিভাগীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানান ইউজিসির এই সদস্য। তিনি বলেন, এ কার্যক্রম পরিচালনায় দেশি-বিদেশি ভাষা বিশেষজ্ঞের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ লাগবে। এ জন্য সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সঙ্গে ইউজিসি সমন্বয় করে কাজ করবে। বিশেষ করে মান্দারিন ভাষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সহযোগিতা গুরুত্বপূর্ণ হবে।

উচ্চশিক্ষার আঞ্চলিক হাব করার পরিকল্পনা

বাংলাদেশকে উচ্চশিক্ষার একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন অধ্যাপক মামুন। তিনি জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌথ ডিগ্রি ও দ্বৈত ডিগ্রি চালুর বিষয়েও ইউজিসি কাজ করছে। চীনের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের সহযোগিতা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিকীকরণে ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের ইউনান প্রাদেশিক কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য ঝাও জুনমিন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক রুয়ান চাওছি, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x