ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় বছরে ৩৪ হাজার ডলার স্কলারশিপ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
পাঠক: ৯৩ জন
প্রিন্ট

তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় বছরে ৩৪ হাজার ডলার স্কলারশিপ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে গবেষণার জন্য স্কলারশিপের সুযোগ দেওয়া হচ্ছে। ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বছরে ৩৪ হাজার ৩১৫ অস্ট্রেলিয়ান ডলার ভাতা পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময় ১ অক্টোবর ২০২৬। ১৮৯০ সালে প্রতিষ্ঠিত তাসমানিয়া বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি। গবেষণা, উদ্ভাবন ও আধুনিক গবেষণা সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক পরিচিতি রয়েছে।

যেসব বিষয়ে গবেষণার সুযোগ

এই স্কলারশিপের আওতায় বিজ্ঞান, প্রকৌশল, স্বাস্থ্য, ব্যবসা, সৃজনশীল শিল্প, আইন ও শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে। আবেদনকারীদের নিজেদের গবেষণার আগ্রহ ও একাডেমিক দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গবেষণা প্রকল্প নির্বাচন করে আবেদন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের বছরে ৩৪ হাজার ৩১৫ অস্ট্রেলিয়ান ডলার ভাতা দেওয়া হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্থানান্তর অনুদান হিসেবে অতিরিক্ত ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার পাওয়ার সুযোগ রয়েছে।

যোগ্যতা

স্নাতকোত্তর গবেষণা পর্যায়ে আবেদন করতে হলে আবেদনকারীর স্নাতক ডিগ্রি এবং পিএইচডি পর্যায়ের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ভালো একাডেমিক ফলাফল, ইংরেজি ভাষায় দক্ষতা, গবেষণার অভিজ্ঞতা এবং শক্তিশালী একাডেমিক পটভূমি প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকারপ্রাপ্ত গবেষণা ক্ষেত্রের সঙ্গে আবেদনকারীর গবেষণার আগ্রহ ও প্রস্তাবের সামঞ্জস্য থাকলে তা বিবেচনায় নেওয়া হবে।

যেসব নথি লাগবে

আবেদনের সময় সাধারণত গবেষণা প্রস্তাবনা, জীবনবৃত্তান্ত, দুজন রেফারির যোগাযোগের তথ্য, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ, ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র, পাসপোর্টের কপি এবং তত্ত্বাবধায়ক দলের সমর্থনসংক্রান্ত ফরম জমা দিতে হবে।

যেভাবে আবেদন করবেন

প্রথমে নিজের গবেষণার আগ্রহ ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি গবেষণা প্রকল্প নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক দলের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নথি প্রস্তুত করতে হবে। সব প্রস্তুতি শেষে বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ১ অক্টোবর ২০২৬। আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা ডিগ্রি ও স্কলারশিপ সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় বছরে ৩৪ হাজার ডলার স্কলারশিপ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে গবেষণার জন্য স্কলারশিপের সুযোগ দেওয়া হচ্ছে। ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বছরে ৩৪ হাজার ৩১৫ অস্ট্রেলিয়ান ডলার ভাতা পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময় ১ অক্টোবর ২০২৬। ১৮৯০ সালে প্রতিষ্ঠিত তাসমানিয়া বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি। গবেষণা, উদ্ভাবন ও আধুনিক গবেষণা সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক পরিচিতি রয়েছে।

যেসব বিষয়ে গবেষণার সুযোগ

এই স্কলারশিপের আওতায় বিজ্ঞান, প্রকৌশল, স্বাস্থ্য, ব্যবসা, সৃজনশীল শিল্প, আইন ও শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে। আবেদনকারীদের নিজেদের গবেষণার আগ্রহ ও একাডেমিক দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গবেষণা প্রকল্প নির্বাচন করে আবেদন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের বছরে ৩৪ হাজার ৩১৫ অস্ট্রেলিয়ান ডলার ভাতা দেওয়া হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্থানান্তর অনুদান হিসেবে অতিরিক্ত ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার পাওয়ার সুযোগ রয়েছে।

যোগ্যতা

স্নাতকোত্তর গবেষণা পর্যায়ে আবেদন করতে হলে আবেদনকারীর স্নাতক ডিগ্রি এবং পিএইচডি পর্যায়ের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ভালো একাডেমিক ফলাফল, ইংরেজি ভাষায় দক্ষতা, গবেষণার অভিজ্ঞতা এবং শক্তিশালী একাডেমিক পটভূমি প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকারপ্রাপ্ত গবেষণা ক্ষেত্রের সঙ্গে আবেদনকারীর গবেষণার আগ্রহ ও প্রস্তাবের সামঞ্জস্য থাকলে তা বিবেচনায় নেওয়া হবে।

যেসব নথি লাগবে

আবেদনের সময় সাধারণত গবেষণা প্রস্তাবনা, জীবনবৃত্তান্ত, দুজন রেফারির যোগাযোগের তথ্য, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ, ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র, পাসপোর্টের কপি এবং তত্ত্বাবধায়ক দলের সমর্থনসংক্রান্ত ফরম জমা দিতে হবে।

যেভাবে আবেদন করবেন

প্রথমে নিজের গবেষণার আগ্রহ ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি গবেষণা প্রকল্প নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক দলের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নথি প্রস্তুত করতে হবে। সব প্রস্তুতি শেষে বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ১ অক্টোবর ২০২৬। আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা ডিগ্রি ও স্কলারশিপ সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x