ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় আলোচিত সেই পোড়া পুলিশ ভ্যান উদ্ধার, জুলাই জাদুঘরে সংরক্ষণের দাবি

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৩ ফলোয়ার
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ১১:২১ পিএম
পাঠক: ১৩৭ জন
প্রিন্ট

আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় আলোচিত সেই পোড়া পুলিশ ভ্যান উদ্ধার, জুলাই জাদুঘরে সংরক্ষণের দাবি

সাভারের আশুলিয়ায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ৬ জনকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত আলোচিত সেই পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বাইপাইল ত্রিমোড় এলাকায় একটি জমি উদ্ধার অভিযান পরিচালনা করার সময় পোড়া ভ্যানটি প্রকাশ্যে আসে। জানা যায়, বৃহস্পতিবার সকালে বাইপাইল ত্রিমোড় এলাকায় আশুলিয়া রাজস্ব সার্কেলের (ভূমি) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকনের নেতৃত্বে জমি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেখানে থাকা পুলিশের অস্থায়ী ডাম্পিং স্টেশনটি খালি করার উদ্যোগ নিলে আড়ালে ঢেকে রাখা পোড়া পুলিশ ভ্যানটি বেরিয়ে আসে।

পোড়া ভ্যানটির সন্ধান পাওয়ার খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের ‘জুলাই যোদ্ধা’ ও স্থানীয় জনতা জড়ো হন। তারা এই ভ্যানটিকে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ত্যাগের সাক্ষ্য ও নির্মমতার স্মারক হিসেবে সংরক্ষণের জোরালো দাবি জানান। ঘটনাস্থলে উপস্থিত আন্দোলনকারী আবিদুল আফিফ জানান, “আশুলিয়া থানার সামনে গত ৫ আগস্ট আমাদের ছয় ভাইকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, যার মধ্যে একজন জীবিত ছিলেন। সেই ভয়াবহ ঘটনার পর থেকেই আমরা এই গাড়িটির খোঁজে ছিলাম। আজ জানতে পারলাম, এটি ডাম্পিং এলাকা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল। আমাদের দাবি, আশুলিয়ার এই গণহত্যার স্মৃতি হিসেবে ভ্যানটি অবিলম্বে জুলাই জাদুঘরে সংরক্ষণ করতে হবে।”

অপর আন্দোলনকারী ফয়সাল হোসেন ফাল্গুন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই গাড়িটির সন্ধানে বিভিন্ন স্থানে নজর রাখছিলাম। এটি আমাদের শহীদ ভাইদের রক্ত ও ত্যাগের নির্মম সাক্ষ্য বহন করে। একে সাধারণ ডাম্পিংয়ে না পাঠিয়ে জাদুঘরে সংরক্ষণ করাই যুক্তিসঙ্গত।” এ বিষয়ে বক্তব্য জানতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এবং আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে উচ্ছেদ অভিযানে নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা জেলার রিজার্ভ ফোর্সের অফিসার ইনচার্জ শহিদুল জানান, গাড়িটি হস্তান্তর করা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। তিনি বলেন, “এটি আদালতের গুরুত্বপূর্ণ আলামত ও মামলার প্রধান বিষয়বস্তু। গাড়িটি হস্তান্তর করতে হলে আইন মন্ত্রণালয়ের আদেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন এবং আদালতের স্পষ্ট নির্দেশনা লাগবে। সরকারি নির্দেশনা ও আইনি প্রক্রিয়া মেনেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করার পর নিহত ও আহতদের একটি পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা এই ঘটনার পর এতদিন পর ভ্যানটি প্রকাশ্যে আসায় স্থানীয় এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় আলোচিত সেই পোড়া পুলিশ ভ্যান উদ্ধার, জুলাই জাদুঘরে সংরক্ষণের দাবি

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সাভারের আশুলিয়ায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ৬ জনকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত আলোচিত সেই পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বাইপাইল ত্রিমোড় এলাকায় একটি জমি উদ্ধার অভিযান পরিচালনা করার সময় পোড়া ভ্যানটি প্রকাশ্যে আসে। জানা যায়, বৃহস্পতিবার সকালে বাইপাইল ত্রিমোড় এলাকায় আশুলিয়া রাজস্ব সার্কেলের (ভূমি) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকনের নেতৃত্বে জমি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেখানে থাকা পুলিশের অস্থায়ী ডাম্পিং স্টেশনটি খালি করার উদ্যোগ নিলে আড়ালে ঢেকে রাখা পোড়া পুলিশ ভ্যানটি বেরিয়ে আসে।

পোড়া ভ্যানটির সন্ধান পাওয়ার খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের ‘জুলাই যোদ্ধা’ ও স্থানীয় জনতা জড়ো হন। তারা এই ভ্যানটিকে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ত্যাগের সাক্ষ্য ও নির্মমতার স্মারক হিসেবে সংরক্ষণের জোরালো দাবি জানান। ঘটনাস্থলে উপস্থিত আন্দোলনকারী আবিদুল আফিফ জানান, “আশুলিয়া থানার সামনে গত ৫ আগস্ট আমাদের ছয় ভাইকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, যার মধ্যে একজন জীবিত ছিলেন। সেই ভয়াবহ ঘটনার পর থেকেই আমরা এই গাড়িটির খোঁজে ছিলাম। আজ জানতে পারলাম, এটি ডাম্পিং এলাকা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল। আমাদের দাবি, আশুলিয়ার এই গণহত্যার স্মৃতি হিসেবে ভ্যানটি অবিলম্বে জুলাই জাদুঘরে সংরক্ষণ করতে হবে।”

অপর আন্দোলনকারী ফয়সাল হোসেন ফাল্গুন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই গাড়িটির সন্ধানে বিভিন্ন স্থানে নজর রাখছিলাম। এটি আমাদের শহীদ ভাইদের রক্ত ও ত্যাগের নির্মম সাক্ষ্য বহন করে। একে সাধারণ ডাম্পিংয়ে না পাঠিয়ে জাদুঘরে সংরক্ষণ করাই যুক্তিসঙ্গত।” এ বিষয়ে বক্তব্য জানতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এবং আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে উচ্ছেদ অভিযানে নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা জেলার রিজার্ভ ফোর্সের অফিসার ইনচার্জ শহিদুল জানান, গাড়িটি হস্তান্তর করা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। তিনি বলেন, “এটি আদালতের গুরুত্বপূর্ণ আলামত ও মামলার প্রধান বিষয়বস্তু। গাড়িটি হস্তান্তর করতে হলে আইন মন্ত্রণালয়ের আদেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন এবং আদালতের স্পষ্ট নির্দেশনা লাগবে। সরকারি নির্দেশনা ও আইনি প্রক্রিয়া মেনেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করার পর নিহত ও আহতদের একটি পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা এই ঘটনার পর এতদিন পর ভ্যানটি প্রকাশ্যে আসায় স্থানীয় এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x