ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মুন্সীগঞ্জে জনবসতির মাঝে অবৈধ প্লাস্টিক পোড়ানোর কারখানা: ছাড়পত্র না থাকলেও ব্যবস্থা না নিয়ে দায় সারছেন পরিবেশ ডিডি!

নয়ন হামজা
১৩ ফলোয়ার
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৯ এএম
পাঠক: ১২৮ জন
প্রিন্ট

মুন্সীগঞ্জে জনবসতির মাঝে অবৈধ প্লাস্টিক পোড়ানোর কারখানা: ছাড়পত্র না থাকলেও ব্যবস্থা না নিয়ে দায় সারছেন পরিবেশ ডিডি!
ছবি: দৈনিক টারমিগান

মুন্সীগঞ্জ জেলায় পরিবেশগত ছাড়পত্র বা বৈধ কাগজপত্র ছাড়াই গড়ে ওঠা অবৈধ শিল্প-কারখানা ও দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার কথা  থাকলেও বাস্তবে জেলা পরিবেশ কার্যালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোরপুকুরপাড় এলাকায় জনবসতির মাঝেই অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে কাঁচামাল উৎপাদনের মতো মারাত্মক পরিবেশ বিধ্বংসী কার্যক্রম চললেও জেলা পরিবেশ অধিদপ্তর কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। 

স্থানীয় গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায়, শহর থেকে পঞ্চসার ইউনিয়নে প্রবেশের প্রধান সড়কের পাশেই অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায় প্রতিদিন প্লাস্টিক বর্জ্য ও বস্তা আগুনে পুড়িয়ে প্রক্রিয়াজাত করা হচ্ছে। এই প্লাস্টিক পোড়ানোর ফলে সৃষ্টি হওয়া ঘন কালো ধোঁয়া ও তীব্র দুর্গন্ধে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। পথচারী, শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিরা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়লেও স্থানীয় পরিবেশ অফিস নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

পরিবেশ আইন ও জনস্বাস্থ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গড়ে ওঠা এই অবৈধ কারখানার মালিক গৌতম বাবু পরিবেশের বৈধ কাগজপত্র থাকার দাবি করলেও, খোদ মুন্সিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মিজানুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, উক্ত কারখানার নামে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। তবে আশ্চর্যের বিষয় হলো, ছাড়পত্রহীন ও পরিবেশ ধ্বংসকারী এই কারখানার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো নোটিশ বা আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্ন করা হলে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মিজানুর রহমান দায় সারতে গিয়ে অদ্ভুত এক অজুহাত দেন। তিনি জানান, বিষয়টি তিনি সরাসরি ঢাকার কেন্দ্রীয় ‘মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং’-এ পাঠিয়ে দিয়েছেন!

স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীদের প্রশ্ন, জেলা কার্যালয়ের নাকের ডগায় দিনের পর দিন এভাবে আইন লঙ্ঘন করে অবৈধ কারখানা চললেও ডিডি মহোদয় নিজে কোনো ব্যবস্থা না নিয়ে কেবল ঢাকায় ফাইল পাঠিয়ে দিয়েই কি নিজেদের দায়মুক্তি খুঁজছেন? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য বা অনৈতিক সুবিধা গ্রহণের ফাঁকফোকর? উল্টো কারখানার মালিক সাংবাদিকদের উদ্দেশে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে বলেছেন, “এখানে সাংবাদিকদের কোনো কাজ নেই।” জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবিলম্বে পঞ্চসারের জোরপুকুরপাড়ের এই অবৈধ কারখানা সিলগালা করা এবং জেলা কার্যালয়ের এমন উদাসীনতার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উচ্চ মহলের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে জনবসতির মাঝে অবৈধ প্লাস্টিক পোড়ানোর কারখানা: ছাড়পত্র না থাকলেও ব্যবস্থা না নিয়ে দায় সারছেন পরিবেশ ডিডি!

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ জেলায় পরিবেশগত ছাড়পত্র বা বৈধ কাগজপত্র ছাড়াই গড়ে ওঠা অবৈধ শিল্প-কারখানা ও দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার কথা  থাকলেও বাস্তবে জেলা পরিবেশ কার্যালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোরপুকুরপাড় এলাকায় জনবসতির মাঝেই অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে কাঁচামাল উৎপাদনের মতো মারাত্মক পরিবেশ বিধ্বংসী কার্যক্রম চললেও জেলা পরিবেশ অধিদপ্তর কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। 

স্থানীয় গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায়, শহর থেকে পঞ্চসার ইউনিয়নে প্রবেশের প্রধান সড়কের পাশেই অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায় প্রতিদিন প্লাস্টিক বর্জ্য ও বস্তা আগুনে পুড়িয়ে প্রক্রিয়াজাত করা হচ্ছে। এই প্লাস্টিক পোড়ানোর ফলে সৃষ্টি হওয়া ঘন কালো ধোঁয়া ও তীব্র দুর্গন্ধে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। পথচারী, শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিরা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়লেও স্থানীয় পরিবেশ অফিস নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

পরিবেশ আইন ও জনস্বাস্থ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গড়ে ওঠা এই অবৈধ কারখানার মালিক গৌতম বাবু পরিবেশের বৈধ কাগজপত্র থাকার দাবি করলেও, খোদ মুন্সিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মিজানুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, উক্ত কারখানার নামে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। তবে আশ্চর্যের বিষয় হলো, ছাড়পত্রহীন ও পরিবেশ ধ্বংসকারী এই কারখানার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো নোটিশ বা আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্ন করা হলে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মিজানুর রহমান দায় সারতে গিয়ে অদ্ভুত এক অজুহাত দেন। তিনি জানান, বিষয়টি তিনি সরাসরি ঢাকার কেন্দ্রীয় ‘মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং’-এ পাঠিয়ে দিয়েছেন!

স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীদের প্রশ্ন, জেলা কার্যালয়ের নাকের ডগায় দিনের পর দিন এভাবে আইন লঙ্ঘন করে অবৈধ কারখানা চললেও ডিডি মহোদয় নিজে কোনো ব্যবস্থা না নিয়ে কেবল ঢাকায় ফাইল পাঠিয়ে দিয়েই কি নিজেদের দায়মুক্তি খুঁজছেন? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য বা অনৈতিক সুবিধা গ্রহণের ফাঁকফোকর? উল্টো কারখানার মালিক সাংবাদিকদের উদ্দেশে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে বলেছেন, “এখানে সাংবাদিকদের কোনো কাজ নেই।” জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবিলম্বে পঞ্চসারের জোরপুকুরপাড়ের এই অবৈধ কারখানা সিলগালা করা এবং জেলা কার্যালয়ের এমন উদাসীনতার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উচ্চ মহলের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x