ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

আদালতপাড়ায় সংঘাত, শোকজ-পদত্যাগ; ছাত্রদল-যুবদলেও নেতৃত্ব ও কমিটি নিয়ে ক্ষোভ

স্থানীয় নির্বাচনের আগে নারায়ণগঞ্জ বিএনপিতে প্রকাশ্য বিরোধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম
পাঠক: ৭৪ জন
প্রিন্ট

স্থানীয় নির্বাচনের আগে নারায়ণগঞ্জ বিএনপিতে প্রকাশ্য বিরোধ
ছবি: সংগৃহীত

একদিকে আদালতপাড়ায় বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের প্রকাশ্য হাতাহাতি, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে লাঞ্ছিত করার অভিযোগ; অন্যদিকে পরপর শোকজ, পদত্যাগ এবং অঙ্গসংগঠনগুলোর নেতৃত্ব নিয়ে প্রকাশ্য অসন্তোষ। এর সঙ্গে যোগ হয়েছে প্রায় দুই বছর ধরে জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি না হওয়া এবং মহানগর যুবদলের ইউনিট কমিটি ও নেতৃত্ব নিয়ে বিরোধ। স্থানীয় নির্বাচন সামনে রেখে একের পর এক এসব ঘটনা কি বিচ্ছিন্ন সাংগঠনিক সংকট, নাকি নারায়ণগঞ্জ বিএনপির ভেতরে জমে থাকা মতপার্থক্যের প্রকাশ—এ প্রশ্নই এখন ঘুরছে দলটির নেতাকর্মীদের মধ্যে। গত মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনায় পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়নসহ কয়েকজন আহত হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আইনজীবী সমিতির নির্বাচন, সাংগঠনিক কর্তৃত্ব এবং বিভিন্ন পদে দায়িত্ব পালনকে কেন্দ্র করে আগে থেকেই দুই পক্ষের মধ্যে মতবিরোধ ছিল বলে সংশ্লিষ্টদের ভাষ্য। তবে সংঘর্ষের দায় নিয়ে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। এর রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি সামনে আসে। একই দিনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ, দীর্ঘদিন সম্মেলন না হওয়া এবং সাংগঠনিক অস্থিরতার অভিযোগ তোলেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি না হওয়ায় সংগঠনটির নেতাকর্মীদের একটি অংশের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে এসব ইউনিটের অধীন উপজেলা, থানা, পৌরসভা, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিও বিলুপ্ত করা হয়েছিল। এরপর প্রায় দুই বছর পেরিয়ে গেলেও নতুন নেতৃত্ব না আসায় সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলছেন নেতাকর্মীদের কেউ কেউ। তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় কমিটি না থাকায় পদপ্রত্যাশীদের মধ্যে হতাশা বাড়ছে এবং মাঠপর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হচ্ছে। এর আগে ২০২৩ সালের ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলে নাহিদ হাসান ভূঁইয়াকে সভাপতি ও জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করে নয় সদস্যের আংশিক কমিটি দেওয়া হয়েছিল। একই দিনে রাকিবুর রহমান সাগরকে সভাপতি ও রাহিদ ইসতিয়াক সিকদারকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রদলের ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে কমিটিগুলো বিলুপ্ত করা হয়। মহানগর যুবদলেও নেতৃত্ব ও ইউনিট কমিটি গঠন নিয়ে মতবিরোধের কথা সামনে এসেছে। সংগঠনটির একাংশের অভিযোগ, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন দীর্ঘদিন ধরে আটকে থাকায় তৃণমূলে অসন্তোষ তৈরি হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সহিদুল ইসলাম পৃথক কর্মসূচি পালনের ঘোষণা দেন। পরদিন চিটাগাংরোড এলাকায় তাঁর অনুসারীদের নিয়ে পৃথক শোডাউন করার ঘটনাও আলোচনায় আসে। এর আগে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানও পৃথক কর্মসূচি পালন করেন। ২০২৩ সালের ২৯ আগস্ট মনিরুল ইসলাম সজলকে আহ্বায়ক, সাগর প্রধানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাহেদ আহমেদকে সদস্যসচিব করে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে ২০২৫ সালের ১৫ জানুয়ারি ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে ইউনিট পর্যায়ে পুনর্গঠন পুরোপুরি শেষ হয়নি বলে সংগঠনটির একাংশের দাবি। এদিকে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরকে নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সম্ভাব্য নতুন কমিটিকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানো হচ্ছে বলে তাঁর অনুসারীদের অভিযোগ। আদালতপাড়ার সংঘাত, সাংগঠনিক নোটিশ, আইনজীবী ফোরামের নেতার পদত্যাগ এবং ছাত্রদল-যুবদলের নেতৃত্ব ও কমিটি নিয়ে অসন্তোষ—সব মিলিয়ে নারায়ণগঞ্জ বিএনপির সাংগঠনিক সমন্বয়ের বিষয়টি সামনে এসেছে। স্থানীয় নির্বাচন ঘিরে সংগঠনগুলোর নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দীর্ঘদিন কমিটি না থাকা এবং বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব নিয়ে মতবিরোধ থাকায় মাঠপর্যায়ে এর প্রভাব কতটা পড়ে, সেটিও নজরে থাকবে। এখন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্ব এসব মতপার্থক্য কীভাবে সামাল দেয়, নতুন কমিটি গঠনে কী উদ্যোগ নেয় এবং তৃণমূলে নেতৃত্বের সমন্বয় কীভাবে নিশ্চিত করে—সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট নেতাকর্মীদের।

বিষয় : নারায়ণগঞ্জ রাজনীতি বিএনপি

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

স্থানীয় নির্বাচনের আগে নারায়ণগঞ্জ বিএনপিতে প্রকাশ্য বিরোধ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

একদিকে আদালতপাড়ায় বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের প্রকাশ্য হাতাহাতি, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে লাঞ্ছিত করার অভিযোগ; অন্যদিকে পরপর শোকজ, পদত্যাগ এবং অঙ্গসংগঠনগুলোর নেতৃত্ব নিয়ে প্রকাশ্য অসন্তোষ। এর সঙ্গে যোগ হয়েছে প্রায় দুই বছর ধরে জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি না হওয়া এবং মহানগর যুবদলের ইউনিট কমিটি ও নেতৃত্ব নিয়ে বিরোধ। স্থানীয় নির্বাচন সামনে রেখে একের পর এক এসব ঘটনা কি বিচ্ছিন্ন সাংগঠনিক সংকট, নাকি নারায়ণগঞ্জ বিএনপির ভেতরে জমে থাকা মতপার্থক্যের প্রকাশ—এ প্রশ্নই এখন ঘুরছে দলটির নেতাকর্মীদের মধ্যে। গত মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনায় পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়নসহ কয়েকজন আহত হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আইনজীবী সমিতির নির্বাচন, সাংগঠনিক কর্তৃত্ব এবং বিভিন্ন পদে দায়িত্ব পালনকে কেন্দ্র করে আগে থেকেই দুই পক্ষের মধ্যে মতবিরোধ ছিল বলে সংশ্লিষ্টদের ভাষ্য। তবে সংঘর্ষের দায় নিয়ে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। এর রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি সামনে আসে। একই দিনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ, দীর্ঘদিন সম্মেলন না হওয়া এবং সাংগঠনিক অস্থিরতার অভিযোগ তোলেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি না হওয়ায় সংগঠনটির নেতাকর্মীদের একটি অংশের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে এসব ইউনিটের অধীন উপজেলা, থানা, পৌরসভা, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিও বিলুপ্ত করা হয়েছিল। এরপর প্রায় দুই বছর পেরিয়ে গেলেও নতুন নেতৃত্ব না আসায় সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলছেন নেতাকর্মীদের কেউ কেউ। তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় কমিটি না থাকায় পদপ্রত্যাশীদের মধ্যে হতাশা বাড়ছে এবং মাঠপর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হচ্ছে। এর আগে ২০২৩ সালের ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলে নাহিদ হাসান ভূঁইয়াকে সভাপতি ও জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করে নয় সদস্যের আংশিক কমিটি দেওয়া হয়েছিল। একই দিনে রাকিবুর রহমান সাগরকে সভাপতি ও রাহিদ ইসতিয়াক সিকদারকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রদলের ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে কমিটিগুলো বিলুপ্ত করা হয়। মহানগর যুবদলেও নেতৃত্ব ও ইউনিট কমিটি গঠন নিয়ে মতবিরোধের কথা সামনে এসেছে। সংগঠনটির একাংশের অভিযোগ, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন দীর্ঘদিন ধরে আটকে থাকায় তৃণমূলে অসন্তোষ তৈরি হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সহিদুল ইসলাম পৃথক কর্মসূচি পালনের ঘোষণা দেন। পরদিন চিটাগাংরোড এলাকায় তাঁর অনুসারীদের নিয়ে পৃথক শোডাউন করার ঘটনাও আলোচনায় আসে। এর আগে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানও পৃথক কর্মসূচি পালন করেন। ২০২৩ সালের ২৯ আগস্ট মনিরুল ইসলাম সজলকে আহ্বায়ক, সাগর প্রধানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাহেদ আহমেদকে সদস্যসচিব করে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে ২০২৫ সালের ১৫ জানুয়ারি ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে ইউনিট পর্যায়ে পুনর্গঠন পুরোপুরি শেষ হয়নি বলে সংগঠনটির একাংশের দাবি। এদিকে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরকে নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সম্ভাব্য নতুন কমিটিকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানো হচ্ছে বলে তাঁর অনুসারীদের অভিযোগ। আদালতপাড়ার সংঘাত, সাংগঠনিক নোটিশ, আইনজীবী ফোরামের নেতার পদত্যাগ এবং ছাত্রদল-যুবদলের নেতৃত্ব ও কমিটি নিয়ে অসন্তোষ—সব মিলিয়ে নারায়ণগঞ্জ বিএনপির সাংগঠনিক সমন্বয়ের বিষয়টি সামনে এসেছে। স্থানীয় নির্বাচন ঘিরে সংগঠনগুলোর নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দীর্ঘদিন কমিটি না থাকা এবং বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব নিয়ে মতবিরোধ থাকায় মাঠপর্যায়ে এর প্রভাব কতটা পড়ে, সেটিও নজরে থাকবে। এখন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্ব এসব মতপার্থক্য কীভাবে সামাল দেয়, নতুন কমিটি গঠনে কী উদ্যোগ নেয় এবং তৃণমূলে নেতৃত্বের সমন্বয় কীভাবে নিশ্চিত করে—সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট নেতাকর্মীদের।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x