ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ফিটনেসবিহীন বাস ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসির নির্দেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম
পাঠক: ৮৮ জন
প্রিন্ট

ফিটনেসবিহীন বাস ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসির নির্দেশ

নারায়ণগঞ্জে ফিটনেসবিহীন বাস ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। একই সঙ্গে নৌপথে অবৈধ মাটি কাটা ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। রোববার (১১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশ দেন। সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম উপস্থিত ছিলেন। ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধে পরিবহন কোম্পানিগুলোর অনুমোদিত বাসের সংখ্যা ও বাস্তবে চলাচলকারী বাসের সংখ্যা যাচাইয়ের নির্দেশ দেন জেলা প্রশাসক। পাশাপাশি প্রতিটি বাসের ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে আরটিসি কমিটির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।

সিএনজিচালিত অটোরিকশা ব্যবস্থাপনায় বিআরটিএকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়ে জেলা প্রশাসক বলেন, সিটি করপোরেশন অটোরিকশা ব্যবস্থাপনায় কাজ করছে। এ ক্ষেত্রে সিএনজিচালিত অটোরিকশার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। লিংক রোডের শিবু মার্কেট ও ভুঁইগড় এলাকার ডাইভারশনগুলোতে যান চলাচলের সমস্যা তুলে ধরে তিনি সংশ্লিষ্ট বিভাগকে নজরদারি বাড়ানোর অনুরোধ জানান। বিশেষ করে ইউটার্ন নেওয়ার সময় চালকদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। নৌপথে অবৈধ মাটি কাটা ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক বলেন, সিটি করপোরেশন ও সড়ক বিভাগের আওতাধীন ঘাটগুলোর প্রকৃত ইজারাদার এবং নির্ধারিত টোলের তালিকা তৈরি করতে হবে। তালিকাটি পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করতে হবে।

আসন্ন দুর্গাপূজায় বিসর্জনের সময় নির্ধারণে পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি। সরকার নির্ধারিত রাত ৮টার মধ্যে বিসর্জন শেষ করার বিষয়টি সংশ্লিষ্টদের জানাতে হবে। প্রয়োজনে বিভিন্ন মণ্ডপের জন্য পৃথক সময় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। থানায় জমা থাকা রাজনৈতিক বিবেচনায় দেওয়া লাইসেন্সের অস্ত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত দেওয়ার সুযোগ নেই বলে জানান জেলা প্রশাসক। এ বিষয়ে আগে নেওয়া পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখার কথাও বলেন তিনি। রাইফেলস ক্লাব ভাঙার প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট জায়গা বুঝে নেওয়ার চেষ্টা চলছে। ওই এলাকায় সড়ক প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রায় ২৬ কোটি টাকার বাজেট তৈরির কাজ চলছে এবং সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ফিটনেসবিহীন বাস ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসির নির্দেশ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে ফিটনেসবিহীন বাস ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। একই সঙ্গে নৌপথে অবৈধ মাটি কাটা ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। রোববার (১১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশ দেন। সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম উপস্থিত ছিলেন। ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধে পরিবহন কোম্পানিগুলোর অনুমোদিত বাসের সংখ্যা ও বাস্তবে চলাচলকারী বাসের সংখ্যা যাচাইয়ের নির্দেশ দেন জেলা প্রশাসক। পাশাপাশি প্রতিটি বাসের ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে আরটিসি কমিটির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।

সিএনজিচালিত অটোরিকশা ব্যবস্থাপনায় বিআরটিএকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়ে জেলা প্রশাসক বলেন, সিটি করপোরেশন অটোরিকশা ব্যবস্থাপনায় কাজ করছে। এ ক্ষেত্রে সিএনজিচালিত অটোরিকশার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। লিংক রোডের শিবু মার্কেট ও ভুঁইগড় এলাকার ডাইভারশনগুলোতে যান চলাচলের সমস্যা তুলে ধরে তিনি সংশ্লিষ্ট বিভাগকে নজরদারি বাড়ানোর অনুরোধ জানান। বিশেষ করে ইউটার্ন নেওয়ার সময় চালকদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। নৌপথে অবৈধ মাটি কাটা ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক বলেন, সিটি করপোরেশন ও সড়ক বিভাগের আওতাধীন ঘাটগুলোর প্রকৃত ইজারাদার এবং নির্ধারিত টোলের তালিকা তৈরি করতে হবে। তালিকাটি পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করতে হবে।

আসন্ন দুর্গাপূজায় বিসর্জনের সময় নির্ধারণে পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি। সরকার নির্ধারিত রাত ৮টার মধ্যে বিসর্জন শেষ করার বিষয়টি সংশ্লিষ্টদের জানাতে হবে। প্রয়োজনে বিভিন্ন মণ্ডপের জন্য পৃথক সময় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। থানায় জমা থাকা রাজনৈতিক বিবেচনায় দেওয়া লাইসেন্সের অস্ত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত দেওয়ার সুযোগ নেই বলে জানান জেলা প্রশাসক। এ বিষয়ে আগে নেওয়া পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখার কথাও বলেন তিনি। রাইফেলস ক্লাব ভাঙার প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট জায়গা বুঝে নেওয়ার চেষ্টা চলছে। ওই এলাকায় সড়ক প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রায় ২৬ কোটি টাকার বাজেট তৈরির কাজ চলছে এবং সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x