ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

১০ হাজার কর্মী বিনা খরচে নেওয়ার নীতিগত সম্মতি, তালিকায় ৩৩৮ রিক্রুটিং এজেন্সি

আড়াই বছর পর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পিএম
পাঠক: ৩৩৪ জন
প্রিন্ট

আড়াই বছর পর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু
  1. প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এ জন্য ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। পাশাপাশি ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করার বিষয়েও সম্মতি দিয়েছে দেশটি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষ নীতিগত সম্মতি দিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত বাস্তবায়নপ্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

    মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার নির্ধারিত যোগ্যতার মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি সংস্থা এবং আরও ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। সব মিলিয়ে তালিকায় থাকছে ৩৩৮টি এজেন্সি।

    তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেদের উদ্যোগে মালয়েশিয়ার শ্রমবাজারে নিয়োগকর্তা খুঁজে বের করতে এবং চাকরির চাহিদাপত্র বা জব অর্ডার সংগ্রহ করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণাও দিয়েছে সরকার। আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁরা অনুমোদিত মেডিকেল সেন্টার বেছে নিতে পারবেন। কোনো নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেয়। এরপর দীর্ঘ বিরতি শেষে নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর এ ঘোষণা এলো।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আড়াই বছর পর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image
  1. প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এ জন্য ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। পাশাপাশি ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করার বিষয়েও সম্মতি দিয়েছে দেশটি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষ নীতিগত সম্মতি দিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত বাস্তবায়নপ্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

    মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার নির্ধারিত যোগ্যতার মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি সংস্থা এবং আরও ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। সব মিলিয়ে তালিকায় থাকছে ৩৩৮টি এজেন্সি।

    তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেদের উদ্যোগে মালয়েশিয়ার শ্রমবাজারে নিয়োগকর্তা খুঁজে বের করতে এবং চাকরির চাহিদাপত্র বা জব অর্ডার সংগ্রহ করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণাও দিয়েছে সরকার। আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁরা অনুমোদিত মেডিকেল সেন্টার বেছে নিতে পারবেন। কোনো নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেয়। এরপর দীর্ঘ বিরতি শেষে নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর এ ঘোষণা এলো।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x