ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

আইভীর সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে দুই আইনজীবীকে জিজ্ঞাসাবাদ, মুন্নার রিমান্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম
পাঠক: ১৪ জন
প্রিন্ট

আইভীর সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে দুই আইনজীবীকে জিজ্ঞাসাবাদ, মুন্নার রিমান্ড
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দুই আইনজীবীকে জেলগেটে চার দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। একই ঘটনায় গ্রেপ্তার নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নাকে এক দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তার ব্যক্তিদের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন এবং কোর্ট ইন্সপেক্টর আব্দুস সামাদ।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে আইভীর দুই আইনজীবী ও তাঁর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলের ছোট ভাই নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত প্রাঙ্গণে আইভীর সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সূত্রপাত মঙ্গলবার (১৩ অক্টোবর)। ওই দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পুনরায় জামিনের আবেদন করেন সাবেক মেয়র আইভী। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে ফেরার সময় গাড়িতে ওঠার আগমুহূর্তে আইভী ও তাঁর সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় আইভী বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।’ আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, ওই ঘটনার জেরে আইভীর দুই আইনজীবী ও আরেক আইনজীবীর ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ভাষ্য, ঘটনার ভিডিও ফুটেজে গ্রেপ্তার আইনজীবীদের স্লোগান দিতে দেখা যায়নি। আইনজীবী জিয়াউল ইসলাম কাজলকে আইভীর পাশে মামলার কাগজপত্রের ফাইল হাতে হাঁটতে দেখা গেছে।

আওলাদ হোসেন আরও বলেন, রিমান্ডের বিরোধিতা করে তাঁরা আদালতে আবেদন করেছেন। যে মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলার এজাহারে তাঁদের নাম নেই বলেও আদালতকে জানিয়েছেন। শুনানিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহান উল ইসলাম আদালতে বক্তব্য দেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত দুই আইনজীবীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ এবং নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নাকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আইভীর সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে দুই আইনজীবীকে জিজ্ঞাসাবাদ, মুন্নার রিমান্ড

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দুই আইনজীবীকে জেলগেটে চার দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। একই ঘটনায় গ্রেপ্তার নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নাকে এক দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তার ব্যক্তিদের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন এবং কোর্ট ইন্সপেক্টর আব্দুস সামাদ।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে আইভীর দুই আইনজীবী ও তাঁর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলের ছোট ভাই নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত প্রাঙ্গণে আইভীর সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সূত্রপাত মঙ্গলবার (১৩ অক্টোবর)। ওই দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পুনরায় জামিনের আবেদন করেন সাবেক মেয়র আইভী। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে ফেরার সময় গাড়িতে ওঠার আগমুহূর্তে আইভী ও তাঁর সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় আইভী বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।’ আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, ওই ঘটনার জেরে আইভীর দুই আইনজীবী ও আরেক আইনজীবীর ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ভাষ্য, ঘটনার ভিডিও ফুটেজে গ্রেপ্তার আইনজীবীদের স্লোগান দিতে দেখা যায়নি। আইনজীবী জিয়াউল ইসলাম কাজলকে আইভীর পাশে মামলার কাগজপত্রের ফাইল হাতে হাঁটতে দেখা গেছে।

আওলাদ হোসেন আরও বলেন, রিমান্ডের বিরোধিতা করে তাঁরা আদালতে আবেদন করেছেন। যে মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলার এজাহারে তাঁদের নাম নেই বলেও আদালতকে জানিয়েছেন। শুনানিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহান উল ইসলাম আদালতে বক্তব্য দেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত দুই আইনজীবীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ এবং নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নাকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x