ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ইউক্রেনকে আরও ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র দিচ্ছে ব্রিটেন শীতের আগে রুশ হামলা মোকাবিলায় সামরিক সহায়তা জোরদার, জেলেনস্কির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত

ইউক্রেনকে আরও ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র দিচ্ছে ব্রিটেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ এএম
পাঠক: ৪৮ জন
প্রিন্ট

ইউক্রেনকে আরও ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র দিচ্ছে ব্রিটেন
টর্নেডো জিআর৪ যুদ্ধবিমানে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র। ছবি: দ্য টেলিগ্রাফ

ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে দেশটিকে আরও দূরপাল্লার ‘স্টর্ম শ্যাডো’ ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার হামলা মোকাবিলা এবং শীতের আগে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো রক্ষায় সহায়তা বাড়ানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের সময় অতিরিক্ত ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত হয়। বৈঠকে ইউক্রেনের বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলা এবং শীতের আগে কিয়েভকে সামরিক সহায়তা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। স্টর্ম শ্যাডো একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা দিয়ে শত্রুপক্ষের ভূখণ্ডের গভীরে অবস্থিত সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। এর আগে গত বছরের শরতেও ইউক্রেনকে এ ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল ব্রিটেন। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে ইউক্রেনকে মোট কতটি ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছে, তা প্রকাশ করে না ব্রিটিশ সরকার। ব্রিটিশ প্রতিরক্ষা সূত্র দ্য টেলিগ্রাফকে জানিয়েছে, রাশিয়ার অবৈধ হামলার বিরুদ্ধে ইউক্রেনের আত্মরক্ষার অধিকারে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ করে সামরিক সহায়তা অব্যাহত রাখছে যুক্তরাজ্য। অতিরিক্ত স্টর্ম শ্যাডো সরবরাহের উদ্দেশ্যও ইউক্রেনের প্রতিরক্ষা নিশ্চিত করা।

স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির অ্যাসেম্বলি লাইনে যুক্তরাজ্যের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন

এদিকে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন কমে আসার আশঙ্কার মধ্যে ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করে দেশটি থেকে ডিজেল আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত এবং রুশ তেল শোধনাগারে হামলা বন্ধে ইউক্রেনকে চাপ দেওয়ার ঘটনায় জেলেনস্কি ট্রাম্পের সমালোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বৃহস্পতিবার ইউক্রেন একটি রুশ তেল শোধনাগারে হামলা চালানোর পর ট্রাম্প ওই হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। এর আগে ইউক্রেন তিন দিন জ্বালানি অবকাঠামোকে কেন্দ্র করে যুদ্ধবিরতি মেনে চললেও রাশিয়ার হামলা অব্যাহত ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ছাড়া রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মিত্রদের কাছ থেকে সতর্কবার্তা পাওয়া বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেন জেলেনস্কি। তবে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের কর্মকর্তারা দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ হওয়ার কোনো লক্ষণ তাঁরা দেখেননি।

আধুনিক যুদ্ধে প্রযুক্তির গুরুত্ব

ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনকে পুরস্কৃত করা হলে তার পরিণতি শুধু ইউক্রেন বা ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ দেখিয়েছে যে তুলনামূলক কম খরচের প্রযুক্তিও আধুনিক যুদ্ধের চিত্র বদলে দিতে পারে। সামরিক সক্ষমতা বাড়াতে শুধু ব্যয়বহুল অস্ত্রের ওপর নির্ভর না করে দ্রুত উদ্ভাবন এবং ব্যাপক হারে নতুন অস্ত্র উৎপাদনের সক্ষমতা অর্জন জরুরি। স্ট্রিটিংয়ের মতে, প্রতিরক্ষা প্রযুক্তিতে যৌথ উদ্ভাবনের মাধ্যমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।ইউক্রেনকে অতিরিক্ত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধে কিয়েভের সামরিক সক্ষমতা ধরে রাখা এবং পশ্চিমা মিত্রদের সমর্থন অব্যাহত রাখা নিয়ে নতুন করে আলোচনা চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ইউক্রেনকে আরও ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র দিচ্ছে ব্রিটেন

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে দেশটিকে আরও দূরপাল্লার ‘স্টর্ম শ্যাডো’ ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার হামলা মোকাবিলা এবং শীতের আগে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো রক্ষায় সহায়তা বাড়ানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের সময় অতিরিক্ত ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত হয়। বৈঠকে ইউক্রেনের বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলা এবং শীতের আগে কিয়েভকে সামরিক সহায়তা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। স্টর্ম শ্যাডো একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা দিয়ে শত্রুপক্ষের ভূখণ্ডের গভীরে অবস্থিত সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। এর আগে গত বছরের শরতেও ইউক্রেনকে এ ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল ব্রিটেন। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে ইউক্রেনকে মোট কতটি ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছে, তা প্রকাশ করে না ব্রিটিশ সরকার। ব্রিটিশ প্রতিরক্ষা সূত্র দ্য টেলিগ্রাফকে জানিয়েছে, রাশিয়ার অবৈধ হামলার বিরুদ্ধে ইউক্রেনের আত্মরক্ষার অধিকারে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ করে সামরিক সহায়তা অব্যাহত রাখছে যুক্তরাজ্য। অতিরিক্ত স্টর্ম শ্যাডো সরবরাহের উদ্দেশ্যও ইউক্রেনের প্রতিরক্ষা নিশ্চিত করা।

স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির অ্যাসেম্বলি লাইনে যুক্তরাজ্যের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন

এদিকে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন কমে আসার আশঙ্কার মধ্যে ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করে দেশটি থেকে ডিজেল আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত এবং রুশ তেল শোধনাগারে হামলা বন্ধে ইউক্রেনকে চাপ দেওয়ার ঘটনায় জেলেনস্কি ট্রাম্পের সমালোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বৃহস্পতিবার ইউক্রেন একটি রুশ তেল শোধনাগারে হামলা চালানোর পর ট্রাম্প ওই হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। এর আগে ইউক্রেন তিন দিন জ্বালানি অবকাঠামোকে কেন্দ্র করে যুদ্ধবিরতি মেনে চললেও রাশিয়ার হামলা অব্যাহত ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ছাড়া রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মিত্রদের কাছ থেকে সতর্কবার্তা পাওয়া বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেন জেলেনস্কি। তবে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের কর্মকর্তারা দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ হওয়ার কোনো লক্ষণ তাঁরা দেখেননি।

আধুনিক যুদ্ধে প্রযুক্তির গুরুত্ব

ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনকে পুরস্কৃত করা হলে তার পরিণতি শুধু ইউক্রেন বা ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ দেখিয়েছে যে তুলনামূলক কম খরচের প্রযুক্তিও আধুনিক যুদ্ধের চিত্র বদলে দিতে পারে। সামরিক সক্ষমতা বাড়াতে শুধু ব্যয়বহুল অস্ত্রের ওপর নির্ভর না করে দ্রুত উদ্ভাবন এবং ব্যাপক হারে নতুন অস্ত্র উৎপাদনের সক্ষমতা অর্জন জরুরি। স্ট্রিটিংয়ের মতে, প্রতিরক্ষা প্রযুক্তিতে যৌথ উদ্ভাবনের মাধ্যমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।ইউক্রেনকে অতিরিক্ত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধে কিয়েভের সামরিক সক্ষমতা ধরে রাখা এবং পশ্চিমা মিত্রদের সমর্থন অব্যাহত রাখা নিয়ে নতুন করে আলোচনা চলছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x