ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দেবে বিএসএফ

কুমিল্লা প্রতিনিধি
১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পিএম
পাঠক: ৫০ জন
প্রিন্ট

কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দেবে বিএসএফ
বাংলাদেশ-ভারত সীমান্তে দায়িত্ব পালন করছেন বিএসএফ সদস্যরা। ফাইল ছবি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।

শুক্রবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কর্নেল রকিবুল হাসান বলেন, দায়িত্ব পালনকালে পুলিশের দুই সদস্য ভুলবশত ভারতের অভ্যন্তরে চলে গিয়েছিলেন। এ বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে। দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফিরিয়ে আনা হবে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

সিএনজিচালিত অটোরিকশায় করে মাদকবিরোধী অভিযানে যায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশকে দেখে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত দেওয়ান তাকে ধাওয়া করেন। একপর্যায়ে সীমান্তের ওপারে ভারতীয় নাগরিকেরা তাঁকে আটক করেন।

পরে দলের ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাঁকে ছাড়িয়ে আনতে গেলে তাঁকেও আটক করা হয়। এরপর ঘটনাস্থলে থাকা বিএসএফ সদস্যদের ডেকে দুই পুলিশ সদস্যকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ অক্টোবর একই এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে সীমান্ত অতিক্রম করায় র‍্যাব-১১-এর তিন সদস্য ও দুই সোর্সকে ভারতীয় নাগরিকেরা আটক করেছিলেন। পরে তাঁদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দেবে বিএসএফ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।

শুক্রবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কর্নেল রকিবুল হাসান বলেন, দায়িত্ব পালনকালে পুলিশের দুই সদস্য ভুলবশত ভারতের অভ্যন্তরে চলে গিয়েছিলেন। এ বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে। দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফিরিয়ে আনা হবে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

সিএনজিচালিত অটোরিকশায় করে মাদকবিরোধী অভিযানে যায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশকে দেখে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত দেওয়ান তাকে ধাওয়া করেন। একপর্যায়ে সীমান্তের ওপারে ভারতীয় নাগরিকেরা তাঁকে আটক করেন।

পরে দলের ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাঁকে ছাড়িয়ে আনতে গেলে তাঁকেও আটক করা হয়। এরপর ঘটনাস্থলে থাকা বিএসএফ সদস্যদের ডেকে দুই পুলিশ সদস্যকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ অক্টোবর একই এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে সীমান্ত অতিক্রম করায় র‍্যাব-১১-এর তিন সদস্য ও দুই সোর্সকে ভারতীয় নাগরিকেরা আটক করেছিলেন। পরে তাঁদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছিল।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x