ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

১৫ ঘণ্টা পর দেশে ফিরলেন ভারতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লা প্রতিনিধি
১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম
পাঠক: ৪৮ জন
প্রিন্ট

১৫ ঘণ্টা পর দেশে ফিরলেন ভারতে আটক দুই পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর দুই পুলিশ সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে বিজিবির প্রতিনিধি দলের কাছে তাঁদের হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। দেশে ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। তাঁদের ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। আটক দুই পুলিশ সদস্য অক্ষত আছেন বলেও জানান তিনি। হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় এক মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। পরে ভারতের কয়েকজন বাসিন্দা তাঁকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন। সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়।

এরপর দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেন পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

১৫ ঘণ্টা পর দেশে ফিরলেন ভারতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর দুই পুলিশ সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে বিজিবির প্রতিনিধি দলের কাছে তাঁদের হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। দেশে ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। তাঁদের ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। আটক দুই পুলিশ সদস্য অক্ষত আছেন বলেও জানান তিনি। হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় এক মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। পরে ভারতের কয়েকজন বাসিন্দা তাঁকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন। সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়।

এরপর দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেন পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x