ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ড্রোন, সিসিটিভি ও সাইবার মনিটরিং জোরদার

নারায়ণগঞ্জে ৯৩ পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ চিহ্নিত, নিরাপত্তায় বিশেষ নজরদারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পিএম
পাঠক: ৫৪ জন
প্রিন্ট

নারায়ণগঞ্জে ৯৩ পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ চিহ্নিত, নিরাপত্তায় বিশেষ নজরদারি
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। জেলার ২১৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৯৩টি পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে টহল, সাদা পোশাকে নজরদারি, সিসিটিভি পর্যবেক্ষণ, ড্রোন ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন পরিদর্শনকালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

তিনি বলেন, এসআরবি-১১-এর দায়িত্বপূর্ণ সাতটি জেলায় মোট ১ হাজার ৯৫০টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলায় ছোট-বড় মিলিয়ে ২৪০টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

টহল ও সাদা পোশাকে নজরদারি

এসআরবি-১১ অধিনায়ক জানান, নারায়ণগঞ্জে পূজার নিরাপত্তায় সাতটি টহল দল এবং সাদা পোশাকে ৩০ জন সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সাত জেলায় সার্বক্ষণিক ১৮টি টহল দল কাজ করছে।

নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম, সমন্বয় সেল ও চেকপোস্টের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। পূজামণ্ডপে যাতায়াতের সড়ক ও আশপাশের এলাকাতেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে নিরাপত্তা কার্যক্রমের সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে পূজামণ্ডপ এবং আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

গুজব ঠেকাতে সাইবার নজরদারি

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবি-১১-এর সাইবার টিম সার্বক্ষণিক নজরদারি করছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অরাজকতা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ মানুষকে গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজামণ্ডপ কিংবা আশপাশে সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

সম্প্রীতি বজায় রাখার আহ্বান

পূজা উদযাপন কমিটির সদস্যদের স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের আহ্বান জানান এসআরবি-১১ অধিনায়ক।

তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনা ধারণ করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করতে হবে।

এসআরবি-১১-এর পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাটালিয়নের সদস্যরা সার্বক্ষণিক তৎপর থাকবেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ৯৩ পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ চিহ্নিত, নিরাপত্তায় বিশেষ নজরদারি

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। জেলার ২১৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৯৩টি পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে টহল, সাদা পোশাকে নজরদারি, সিসিটিভি পর্যবেক্ষণ, ড্রোন ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন পরিদর্শনকালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

তিনি বলেন, এসআরবি-১১-এর দায়িত্বপূর্ণ সাতটি জেলায় মোট ১ হাজার ৯৫০টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলায় ছোট-বড় মিলিয়ে ২৪০টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

টহল ও সাদা পোশাকে নজরদারি

এসআরবি-১১ অধিনায়ক জানান, নারায়ণগঞ্জে পূজার নিরাপত্তায় সাতটি টহল দল এবং সাদা পোশাকে ৩০ জন সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সাত জেলায় সার্বক্ষণিক ১৮টি টহল দল কাজ করছে।

নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম, সমন্বয় সেল ও চেকপোস্টের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। পূজামণ্ডপে যাতায়াতের সড়ক ও আশপাশের এলাকাতেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে নিরাপত্তা কার্যক্রমের সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে পূজামণ্ডপ এবং আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

গুজব ঠেকাতে সাইবার নজরদারি

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবি-১১-এর সাইবার টিম সার্বক্ষণিক নজরদারি করছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অরাজকতা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ মানুষকে গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজামণ্ডপ কিংবা আশপাশে সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

সম্প্রীতি বজায় রাখার আহ্বান

পূজা উদযাপন কমিটির সদস্যদের স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের আহ্বান জানান এসআরবি-১১ অধিনায়ক।

তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনা ধারণ করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করতে হবে।

এসআরবি-১১-এর পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাটালিয়নের সদস্যরা সার্বক্ষণিক তৎপর থাকবেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x