ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

নারায়ণগঞ্জের ডিসি-এসপিকে সম্মাননা দিল জার্নালিস্ট ইউনিটি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ এএম
পাঠক: ২৩ জন
প্রিন্ট

নারায়ণগঞ্জের ডিসি-এসপিকে সম্মাননা দিল জার্নালিস্ট ইউনিটি
ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও কিশোর গ্যাং দমন এবং যানজট নিরসনে ভূমিকার স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক দিয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।

রোববার (১৮ অক্টোবর) সংগঠনের নেতারা তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মো. আসলাম, গাজী সোহেল, সাদ্দাম হোসেন মুন্না, মো. আল আমিন, জসীমউদ্দীন, কাজী আনিসুল হক হীরা ও শাহ আলম।

সম্মাননা গ্রহণ করে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের। জনগণের সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব।”

তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং ও অপরাধ দমনে কার্যক্রম অব্যাহত থাকবে। নিরাপদ ও মানবিক নারায়ণগঞ্জ গড়ে তুলতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মাননা গ্রহণ করে মো. হাবিবুর রহমান বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের। সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের সহযোগিতা পেলে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়া সম্ভব হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সহযোগিতা পাওয়ার কথা উল্লেখ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান পুলিশ সুপার।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিজ নিজ অবস্থান থেকে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও কিশোর গ্যাং দমন এবং যানজট নিরসনে কাজ করছেন। তাঁদের ভূমিকার স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও উৎসাহিত করতেই সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের ডিসি-এসপিকে সম্মাননা দিল জার্নালিস্ট ইউনিটি

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও কিশোর গ্যাং দমন এবং যানজট নিরসনে ভূমিকার স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক দিয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।

রোববার (১৮ অক্টোবর) সংগঠনের নেতারা তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মো. আসলাম, গাজী সোহেল, সাদ্দাম হোসেন মুন্না, মো. আল আমিন, জসীমউদ্দীন, কাজী আনিসুল হক হীরা ও শাহ আলম।

সম্মাননা গ্রহণ করে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের। জনগণের সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব।”

তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং ও অপরাধ দমনে কার্যক্রম অব্যাহত থাকবে। নিরাপদ ও মানবিক নারায়ণগঞ্জ গড়ে তুলতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মাননা গ্রহণ করে মো. হাবিবুর রহমান বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের। সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের সহযোগিতা পেলে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়া সম্ভব হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সহযোগিতা পাওয়ার কথা উল্লেখ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান পুলিশ সুপার।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিজ নিজ অবস্থান থেকে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও কিশোর গ্যাং দমন এবং যানজট নিরসনে কাজ করছেন। তাঁদের ভূমিকার স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও উৎসাহিত করতেই সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x