ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি, তার আগেই সৌদি আরবে আগুনে প্রাণ গেল শামীমের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম
পাঠক: ৩৩ জন
প্রিন্ট

দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি, তার আগেই সৌদি আরবে আগুনে প্রাণ গেল শামীমের
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রবাসজীবন শেষে স্থায়ীভাবে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন মো. শামীম রেজা। দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন করেছিলেন তিনি। কিন্তু স্বজনদের কাছে ফেরার আগেই সৌদি আরবের রাজধানী রিয়াদে কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন এই বাংলাদেশি প্রবাসী।

শনিবার (১৭ অক্টোবর) রিয়াদের ২২ নম্বর এক্সিটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শামীম রেজার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই নুরুল ইসলাম।

নিহত শামীম রেজার বাড়ি সিরাজগঞ্জ জেলার চক খাদুলী গ্রামে। তিনি ওই গ্রামের মো. নিজাম উদ্দিন প্রামাণিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনার দিন রিয়াদের ২২ নম্বর এক্সিটের কাছে অবস্থানকালে শামীম রেজার কাভার্ড ভ্যানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তিনি গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে আগুনে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। পরে স্থানীয় সিমুচি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন শামীম। এ জন্য সম্প্রতি তিনি স্থায়ীভাবে দেশে ফেরার ফাইনাল এক্সিট ভিসা সংগ্রহ করেন। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত ওই ভিসার মেয়াদ ছিল।

দেশে ফেরার অপেক্ষায় থাকা শামীমের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যে মানুষটি প্রিয়জনদের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাঁর নিথর দেহ দেশে ফেরানোর অপেক্ষায় এখন স্বজনেরা।

এদিকে, সৌদি আরবে বসবাসরত তাঁর ছোট ভাই নুরুল ইসলাম মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন। পরিবারের কাছে মরদেহ পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।

তবে কাভার্ড ভ্যানটিতে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি, তার আগেই সৌদি আরবে আগুনে প্রাণ গেল শামীমের

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘ প্রবাসজীবন শেষে স্থায়ীভাবে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন মো. শামীম রেজা। দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন করেছিলেন তিনি। কিন্তু স্বজনদের কাছে ফেরার আগেই সৌদি আরবের রাজধানী রিয়াদে কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন এই বাংলাদেশি প্রবাসী।

শনিবার (১৭ অক্টোবর) রিয়াদের ২২ নম্বর এক্সিটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শামীম রেজার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই নুরুল ইসলাম।

নিহত শামীম রেজার বাড়ি সিরাজগঞ্জ জেলার চক খাদুলী গ্রামে। তিনি ওই গ্রামের মো. নিজাম উদ্দিন প্রামাণিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনার দিন রিয়াদের ২২ নম্বর এক্সিটের কাছে অবস্থানকালে শামীম রেজার কাভার্ড ভ্যানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তিনি গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে আগুনে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। পরে স্থানীয় সিমুচি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন শামীম। এ জন্য সম্প্রতি তিনি স্থায়ীভাবে দেশে ফেরার ফাইনাল এক্সিট ভিসা সংগ্রহ করেন। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত ওই ভিসার মেয়াদ ছিল।

দেশে ফেরার অপেক্ষায় থাকা শামীমের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যে মানুষটি প্রিয়জনদের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাঁর নিথর দেহ দেশে ফেরানোর অপেক্ষায় এখন স্বজনেরা।

এদিকে, সৌদি আরবে বসবাসরত তাঁর ছোট ভাই নুরুল ইসলাম মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন। পরিবারের কাছে মরদেহ পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।

তবে কাভার্ড ভ্যানটিতে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x