ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

গ্রিস ও সাইপ্রাস থেকে ৪৪ বাংলাদেশিকে ফেরত, তালিকায় টিকটকারও

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
পাঠক: ৫৩ জন
প্রিন্ট

গ্রিস ও সাইপ্রাস থেকে ৪৪ বাংলাদেশিকে ফেরত, তালিকায় টিকটকারও
গ্রিস থেকে অভিবাসী প্রত্যাবসনের একটি প্রতীকী ফ্লাইট। ২০২০ সালের ২৪ জুলাই তারিখের ফাইল ছবি। কপিরাইট: রয়টার্স

ইউরোপের দুই দেশ গ্রিস ও সাইপ্রাস থেকে ৪৪ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজন নারী ও গ্রিসে বসবাসরত ২৭ বছর বয়সী এক টিকটকার রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বিশেষ চার্টার ফ্লাইটে তাঁদের ঢাকায় পাঠানো হয়।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন। বুধবার সকাল সোয়া ৯টার দিকে এন০৫৫৪২ নম্বরের বিশেষ চার্টার ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে অভিবাসনবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস।

বিমানবন্দরে ফেরত আসা বাংলাদেশিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহযোগিতা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ কাজে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্ক সহযোগিতা করে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় ফেরত আসা ব্যক্তিদের খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাঁদের অর্থনৈতিক সহায়তাও দেওয়া হবে।

টিকটকে ইউরোপে যাওয়ার প্রচার, ফেরত এলেন তিনিও

ফেরত আসা ৪০ বাংলাদেশির মধ্যে ২৭ বছর বয়সী এক টিকটকারও রয়েছেন। তিনি গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রায় ১৩৫ থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পেলোপনিস অঞ্চলের নাফপ্লিও শহরে বসবাস করতেন।

গ্রিসের সংবাদমাধ্যম প্রোটোথেমার প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের নাফপ্লিও এলাকায় যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেখানে কাজের সুযোগ রয়েছে এবং বৈধ কাগজপত্র না থাকলেও পুলিশের তল্লাশির আশঙ্কা নেই বলে দাবি করেছিলেন তিনি।

গত জুনে প্রকাশিত ওই ভিডিওতে তিনি দাবি করেন, গ্রিসে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াও দীর্ঘদিন বসবাস করা সম্ভব। এ ধরনের বক্তব্যকে অনিয়মিত অভিবাসনে উৎসাহিত করার অভিযোগ হিসেবে বিবেচনা করে গ্রিসের কর্তৃপক্ষ।

ভিডিওটি নজরে আসার পর দেশটির অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানস প্লেভরিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এ ধরনের ভিডিওতে ভুল তথ্য ছড়ানো হয়। মানবপাচারকারী চক্রও এসব তথ্য ব্যবহার করে অনিয়মিতভাবে ইউরোপে যেতে আগ্রহীদের উৎসাহিত করতে পারে।

এরপর গ্রিসের পুলিশ ওই বাংলাদেশিকে শনাক্ত করে তদন্ত শুরু করে। তাঁর রেসিডেন্স পারমিট বাতিল এবং দেশ থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়। গত ২৬ জুন তাঁর রেসিডেন্স পারমিট বাতিলের ঘোষণা আসে।

প্রোটোথেমার প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি গ্রিসে থাকার জন্য আন্তর্জাতিক সুরক্ষা বা আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে তাঁর পরপর তিনটি আবেদনই প্রত্যাখ্যান করা হয়। একটি বেসরকারি সংস্থার দুই আইনজীবী তাঁকে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত দেশে ফেরত পাঠানো ঠেকানো যায়নি।

অনিয়মিত অভিবাসনে বাংলাদেশিদের অবস্থান

ব্র্যাকের কর্মকর্তা শরিফুল হাসান জানান, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থানে রয়েছেন। চলতি বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম অবস্থানে রয়েছেন।

তিনি বলেন, ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় করে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার পরও অনেককে শেষ পর্যন্ত দেশে ফিরতে হচ্ছে। ইউরোপে পৌঁছাতে পারলেই সব সমস্যার সমাধান হবে—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জন করে বৈধ উপায়ে বিদেশ যাওয়ার পরামর্শ দেন তিনি।

শরিফুল হাসান আরও জানান, এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজন রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার বিষয়ে অন্যদের উৎসাহিত করেছিলেন।

আগেও ফিরেছেন ৩৫ বাংলাদেশি

এর আগে গত ২৩ অক্টোবর ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসীকে বিশেষ চার্টার ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়। তাঁদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন ছিলেন।

ইউরোপ থেকে অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের ফেরত আনার বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি করে বাংলাদেশ সরকার।

ব্র্যাকের তথ্য অনুযায়ী, এ চুক্তির আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।

শরিফুল হাসান বলেন, সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। অন্যদিকে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ইউরোপের দেশগুলো ক্রমেই কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতির আওতায় অনিয়মিত পথে প্রবেশকারীদের দ্রুত ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং অনেকের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, একাধিক আবেদন ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তির অবস্থান দীর্ঘায়িত করার চেষ্টা হলেও নির্ধারিত আইনি প্রক্রিয়া শেষে তাঁকে দেশে ফেরত পাঠানো সম্ভব।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস, প্রোটোথেমা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

গ্রিস ও সাইপ্রাস থেকে ৪৪ বাংলাদেশিকে ফেরত, তালিকায় টিকটকারও

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ইউরোপের দুই দেশ গ্রিস ও সাইপ্রাস থেকে ৪৪ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজন নারী ও গ্রিসে বসবাসরত ২৭ বছর বয়সী এক টিকটকার রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বিশেষ চার্টার ফ্লাইটে তাঁদের ঢাকায় পাঠানো হয়।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন। বুধবার সকাল সোয়া ৯টার দিকে এন০৫৫৪২ নম্বরের বিশেষ চার্টার ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে অভিবাসনবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস।

বিমানবন্দরে ফেরত আসা বাংলাদেশিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহযোগিতা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ কাজে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্ক সহযোগিতা করে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় ফেরত আসা ব্যক্তিদের খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাঁদের অর্থনৈতিক সহায়তাও দেওয়া হবে।

টিকটকে ইউরোপে যাওয়ার প্রচার, ফেরত এলেন তিনিও

ফেরত আসা ৪০ বাংলাদেশির মধ্যে ২৭ বছর বয়সী এক টিকটকারও রয়েছেন। তিনি গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রায় ১৩৫ থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পেলোপনিস অঞ্চলের নাফপ্লিও শহরে বসবাস করতেন।

গ্রিসের সংবাদমাধ্যম প্রোটোথেমার প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের নাফপ্লিও এলাকায় যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেখানে কাজের সুযোগ রয়েছে এবং বৈধ কাগজপত্র না থাকলেও পুলিশের তল্লাশির আশঙ্কা নেই বলে দাবি করেছিলেন তিনি।

গত জুনে প্রকাশিত ওই ভিডিওতে তিনি দাবি করেন, গ্রিসে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াও দীর্ঘদিন বসবাস করা সম্ভব। এ ধরনের বক্তব্যকে অনিয়মিত অভিবাসনে উৎসাহিত করার অভিযোগ হিসেবে বিবেচনা করে গ্রিসের কর্তৃপক্ষ।

ভিডিওটি নজরে আসার পর দেশটির অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানস প্লেভরিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এ ধরনের ভিডিওতে ভুল তথ্য ছড়ানো হয়। মানবপাচারকারী চক্রও এসব তথ্য ব্যবহার করে অনিয়মিতভাবে ইউরোপে যেতে আগ্রহীদের উৎসাহিত করতে পারে।

এরপর গ্রিসের পুলিশ ওই বাংলাদেশিকে শনাক্ত করে তদন্ত শুরু করে। তাঁর রেসিডেন্স পারমিট বাতিল এবং দেশ থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়। গত ২৬ জুন তাঁর রেসিডেন্স পারমিট বাতিলের ঘোষণা আসে।

প্রোটোথেমার প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি গ্রিসে থাকার জন্য আন্তর্জাতিক সুরক্ষা বা আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে তাঁর পরপর তিনটি আবেদনই প্রত্যাখ্যান করা হয়। একটি বেসরকারি সংস্থার দুই আইনজীবী তাঁকে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত দেশে ফেরত পাঠানো ঠেকানো যায়নি।

অনিয়মিত অভিবাসনে বাংলাদেশিদের অবস্থান

ব্র্যাকের কর্মকর্তা শরিফুল হাসান জানান, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থানে রয়েছেন। চলতি বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম অবস্থানে রয়েছেন।

তিনি বলেন, ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় করে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার পরও অনেককে শেষ পর্যন্ত দেশে ফিরতে হচ্ছে। ইউরোপে পৌঁছাতে পারলেই সব সমস্যার সমাধান হবে—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জন করে বৈধ উপায়ে বিদেশ যাওয়ার পরামর্শ দেন তিনি।

শরিফুল হাসান আরও জানান, এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজন রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার বিষয়ে অন্যদের উৎসাহিত করেছিলেন।

আগেও ফিরেছেন ৩৫ বাংলাদেশি

এর আগে গত ২৩ অক্টোবর ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসীকে বিশেষ চার্টার ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়। তাঁদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন ছিলেন।

ইউরোপ থেকে অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের ফেরত আনার বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি করে বাংলাদেশ সরকার।

ব্র্যাকের তথ্য অনুযায়ী, এ চুক্তির আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।

শরিফুল হাসান বলেন, সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। অন্যদিকে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ইউরোপের দেশগুলো ক্রমেই কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতির আওতায় অনিয়মিত পথে প্রবেশকারীদের দ্রুত ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং অনেকের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, একাধিক আবেদন ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তির অবস্থান দীর্ঘায়িত করার চেষ্টা হলেও নির্ধারিত আইনি প্রক্রিয়া শেষে তাঁকে দেশে ফেরত পাঠানো সম্ভব।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস, প্রোটোথেমা।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x