ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১১:০১ এএম
পাঠক: ৪৩ জন
প্রিন্ট

কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি
ছবি: সংগৃহীত

কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, আইন প্রতিষ্ঠা করতে হলে নাগরিকদেরও আইন মেনে চলতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে মো. আলী হোসেন ফকির বলেন, ‘আপনাদের নিজস্ব এলাকার খারাপ লোক পুলিশের চেয়ে আপনারাই ভালো চেনেন। আমাদের তথ্য দিন।’

পুলিশ বাহিনীর বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ৫ আগস্টের পর পুলিশ সদস্যরা রাস্তায় কাজ করতে ভয় পেতেন। সেই অবস্থা থেকে পুলিশকে ঘুরে দাঁড় করানো হয়েছে। নাগরিকেরা যেন নিরাপদে বসবাস ও চলাচল করতে পারেন, সে জন্য পুলিশের মনোবল, সক্ষমতা ও দক্ষতা বাড়াতে কাজ চলছে।

দুর্গোৎসবের নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, বাংলাদেশে কোনো হুমকি নেই। তবে কিছু দুষ্টু চক্র পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এসব চক্রের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিমা বিসর্জন দেব এবং বাকি যে কার্যক্রম আছে সেগুলো সম্পূর্ণ করব।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জেলা সিআইডির পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, আইন প্রতিষ্ঠা করতে হলে নাগরিকদেরও আইন মেনে চলতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে মো. আলী হোসেন ফকির বলেন, ‘আপনাদের নিজস্ব এলাকার খারাপ লোক পুলিশের চেয়ে আপনারাই ভালো চেনেন। আমাদের তথ্য দিন।’

পুলিশ বাহিনীর বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ৫ আগস্টের পর পুলিশ সদস্যরা রাস্তায় কাজ করতে ভয় পেতেন। সেই অবস্থা থেকে পুলিশকে ঘুরে দাঁড় করানো হয়েছে। নাগরিকেরা যেন নিরাপদে বসবাস ও চলাচল করতে পারেন, সে জন্য পুলিশের মনোবল, সক্ষমতা ও দক্ষতা বাড়াতে কাজ চলছে।

দুর্গোৎসবের নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, বাংলাদেশে কোনো হুমকি নেই। তবে কিছু দুষ্টু চক্র পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এসব চক্রের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিমা বিসর্জন দেব এবং বাকি যে কার্যক্রম আছে সেগুলো সম্পূর্ণ করব।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জেলা সিআইডির পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x