ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মমতাজ আলো আহমেদের চিঠি, গাইবান্ধা বিএনপি নেতা টিটুলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অনুরোধ

গাইবান্ধা প্রতিনিধি
১৩ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম
পাঠক: ৪৩ জন
প্রিন্ট

মমতাজ আলো আহমেদের চিঠি, গাইবান্ধা বিএনপি নেতা টিটুলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অনুরোধ
ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো আহমেদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি বরাবর পাঠানো এক চিঠিতে তিনি টিটুলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

চিঠিতে গাইবান্ধা সফরকালে সার্কিট হাউসে একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় স্পষ্ট না করে সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে। ওই ব্যক্তিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর বিতর্ক তৈরি হয়।

সংশ্লিষ্ট ব্যক্তি হলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন। তিনি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ফুলছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৫ সালের ৬ মার্চ রাতে গাইবান্ধা জেলা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে অপারেশন ডেভিল হান্টের আওতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এখানে পাওয়া যায়নি।

অভিযোগ অস্বীকার টিটুলের

চিঠির বিষয়ে মাহমুদুন্নবী টিটুল বলেন, কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রোকনুজ্জামান রোকনসহ ৩০ থেকে ৩৫ জন শিক্ষক-শিক্ষিকা সার্কিট হাউসে সংসদ সদস্য মমতাজ আলো আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।

টিটুলের দাবি, অধ্যক্ষ সেখানে শিক্ষক প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন, রাজনৈতিক পরিচয়ে নয়। কলেজটির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে তাঁর বাবা রুস্তম আলী মোল্লা অন্যতম উল্লেখ করে তিনি বলেন, নদীভাঙনকবলিত এলাকার দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা ওই কলেজে পড়াশোনা করেন। এ কারণে কলেজটি জাতীয়করণের জন্য তিনি সংসদ সদস্যকে অনুরোধ করেছিলেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে টিটুল বলেন, তিনি লিখিতভাবে জবাব দেবেন।

সংসদ সদস্যের বক্তব্য পাওয়া যায়নি

এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মমতাজ আলো আহমেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। চিঠিতে টিটুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির পরবর্তী সিদ্ধান্ত জানা যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মমতাজ আলো আহমেদের চিঠি, গাইবান্ধা বিএনপি নেতা টিটুলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অনুরোধ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো আহমেদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি বরাবর পাঠানো এক চিঠিতে তিনি টিটুলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

চিঠিতে গাইবান্ধা সফরকালে সার্কিট হাউসে একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় স্পষ্ট না করে সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে। ওই ব্যক্তিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর বিতর্ক তৈরি হয়।

সংশ্লিষ্ট ব্যক্তি হলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন। তিনি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ফুলছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৫ সালের ৬ মার্চ রাতে গাইবান্ধা জেলা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে অপারেশন ডেভিল হান্টের আওতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এখানে পাওয়া যায়নি।

অভিযোগ অস্বীকার টিটুলের

চিঠির বিষয়ে মাহমুদুন্নবী টিটুল বলেন, কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রোকনুজ্জামান রোকনসহ ৩০ থেকে ৩৫ জন শিক্ষক-শিক্ষিকা সার্কিট হাউসে সংসদ সদস্য মমতাজ আলো আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।

টিটুলের দাবি, অধ্যক্ষ সেখানে শিক্ষক প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন, রাজনৈতিক পরিচয়ে নয়। কলেজটির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে তাঁর বাবা রুস্তম আলী মোল্লা অন্যতম উল্লেখ করে তিনি বলেন, নদীভাঙনকবলিত এলাকার দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা ওই কলেজে পড়াশোনা করেন। এ কারণে কলেজটি জাতীয়করণের জন্য তিনি সংসদ সদস্যকে অনুরোধ করেছিলেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে টিটুল বলেন, তিনি লিখিতভাবে জবাব দেবেন।

সংসদ সদস্যের বক্তব্য পাওয়া যায়নি

এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মমতাজ আলো আহমেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। চিঠিতে টিটুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির পরবর্তী সিদ্ধান্ত জানা যায়নি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x