ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

নারায়ণগঞ্জে ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পিএম
পাঠক: ১০৯ জন
প্রিন্ট

নারায়ণগঞ্জে ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ময়না ক্লিনিকে জন্ম নেওয়ার পর এক নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছে শিশুটির পরিবার। এ ঘটনায় ক্লিনিকের মালিক চিকিৎসক ময়না বেগমের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা মো. হোসেন রয়েল (২৮)। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।

রয়েলের অভিযোগ, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রসবের জন্য তাঁর স্ত্রীকে বন্দরের আমিন আবাসিক এলাকার স্কুলঘাটসংলগ্ন ময়না ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুর ১২টা ১৫ মিনিটে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের ছেলেসন্তানের জন্ম হয়।

শিশু জন্মের পর কান্নাকাটি করতে থাকলে চিকিৎসক ময়না বেগমকে বিষয়টি জানানো হয়। তবে শিশুর কোনো সমস্যা নেই বলে আশ্বস্ত করা হয়েছিল বলে দাবি করেন রয়েল। তাঁর অভিযোগ, শনিবার সকালে শিশুটির কান্না বেড়ে গেলে আবারও ফোনে চিকিৎসককে জানানো হয়। কিন্তু চিকিৎসক ক্লিনিকে এসে শিশুটিকে দেখেননি। নার্সদের চিকিৎসক ডাকার অনুরোধ করেও সাড়া পাননি বলে দাবি তাঁর।

রয়েল আরও জানান, শিশুটির অবস্থার অবনতি হলে চিকিৎসক ময়না বেগমের পরামর্শে ঝাউতলা এলাকার এক চিকিৎসকের কাছে যান তাঁরা। সেখানে চিকিৎসককে না পেয়ে পুনরায় যোগাযোগ করলে তাঁদের ময়না বেগমের ব্যক্তিগত চেম্বারে এবং পরে ফরাজীকান্দা এলাকার আরেক চিকিৎসকের কাছে যেতে বলা হয়। তবে এসব জায়গায় গিয়েও শিশুটির চিকিৎসা পাননি বলে অভিযোগ করেন তিনি।

পরে শিশুটিকে ময়না ক্লিনিকে ফিরিয়ে নেওয়া হলে ময়না বেগম ফোনে নার্সদের অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন বলে জানান রয়েল। অক্সিজেন দেওয়ার পর শিশুটির কান্না বন্ধ হয়ে গেলে তিনি উদ্বিগ্ন হয়ে বিষয়টি জানান। তখন শিশুটিকে দ্রুত মাতুয়াইল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

রয়েলের দাবি, শনিবার দুপুর ১টার দিকে মাতুয়াইল হাসপাতালে পৌঁছালে সেখানকার চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। চিকিৎসক তাঁকে জানান, শিশুটির প্রায় এক ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে।

ক্লিনিকের বক্তব্য

অভিযোগের বিষয়ে ময়না ক্লিনিকের প্রতিনিধি কাউছার বলেন, শিশুটি মারা যাওয়ার আগে সুস্থ ও স্বাভাবিক ছিল। তাঁদের দাবি, শিশুটিকে যথেষ্ট চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরিবারকে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার না দিতে বলা হয়েছিল। কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

তদন্ত কমিটি গঠন

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আলাউল কবির দিপু জানান, সিভিল সার্জনের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের কিছুটা অবহেলা ছিল বলে শুনেছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, তাঁরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে ময়না ক্লিনিকে জন্ম নেওয়ার পর এক নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছে শিশুটির পরিবার। এ ঘটনায় ক্লিনিকের মালিক চিকিৎসক ময়না বেগমের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা মো. হোসেন রয়েল (২৮)। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।

রয়েলের অভিযোগ, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রসবের জন্য তাঁর স্ত্রীকে বন্দরের আমিন আবাসিক এলাকার স্কুলঘাটসংলগ্ন ময়না ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুর ১২টা ১৫ মিনিটে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের ছেলেসন্তানের জন্ম হয়।

শিশু জন্মের পর কান্নাকাটি করতে থাকলে চিকিৎসক ময়না বেগমকে বিষয়টি জানানো হয়। তবে শিশুর কোনো সমস্যা নেই বলে আশ্বস্ত করা হয়েছিল বলে দাবি করেন রয়েল। তাঁর অভিযোগ, শনিবার সকালে শিশুটির কান্না বেড়ে গেলে আবারও ফোনে চিকিৎসককে জানানো হয়। কিন্তু চিকিৎসক ক্লিনিকে এসে শিশুটিকে দেখেননি। নার্সদের চিকিৎসক ডাকার অনুরোধ করেও সাড়া পাননি বলে দাবি তাঁর।

রয়েল আরও জানান, শিশুটির অবস্থার অবনতি হলে চিকিৎসক ময়না বেগমের পরামর্শে ঝাউতলা এলাকার এক চিকিৎসকের কাছে যান তাঁরা। সেখানে চিকিৎসককে না পেয়ে পুনরায় যোগাযোগ করলে তাঁদের ময়না বেগমের ব্যক্তিগত চেম্বারে এবং পরে ফরাজীকান্দা এলাকার আরেক চিকিৎসকের কাছে যেতে বলা হয়। তবে এসব জায়গায় গিয়েও শিশুটির চিকিৎসা পাননি বলে অভিযোগ করেন তিনি।

পরে শিশুটিকে ময়না ক্লিনিকে ফিরিয়ে নেওয়া হলে ময়না বেগম ফোনে নার্সদের অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন বলে জানান রয়েল। অক্সিজেন দেওয়ার পর শিশুটির কান্না বন্ধ হয়ে গেলে তিনি উদ্বিগ্ন হয়ে বিষয়টি জানান। তখন শিশুটিকে দ্রুত মাতুয়াইল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

রয়েলের দাবি, শনিবার দুপুর ১টার দিকে মাতুয়াইল হাসপাতালে পৌঁছালে সেখানকার চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। চিকিৎসক তাঁকে জানান, শিশুটির প্রায় এক ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে।

ক্লিনিকের বক্তব্য

অভিযোগের বিষয়ে ময়না ক্লিনিকের প্রতিনিধি কাউছার বলেন, শিশুটি মারা যাওয়ার আগে সুস্থ ও স্বাভাবিক ছিল। তাঁদের দাবি, শিশুটিকে যথেষ্ট চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরিবারকে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার না দিতে বলা হয়েছিল। কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

তদন্ত কমিটি গঠন

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আলাউল কবির দিপু জানান, সিভিল সার্জনের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের কিছুটা অবহেলা ছিল বলে শুনেছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, তাঁরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x