ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ

টারমিগান অনলাইন রিপোর্ট
১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৮ এএম
পাঠক: ৪৯ জন
প্রিন্ট

সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ
ছবি: দৈনিক টারমিগান

সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের উদ্যোগে আনন্দঘন পরিবেশে নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে শুরু হওয়া এ ভ্রমণে অংশ নেন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ। দিনব্যাপী এ আয়োজনে গান, আড্ডা ও আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন সংস্কৃতি কর্মীরা। নৌভ্রমণে মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করে গজারিয়ার ষোলআনি, চর কিশোরগঞ্জ ফেরিঘাট, মেঘনাঘাটসহ বিভিন্ন স্থানে সময় কাটান অংশগ্রহণকারীরা। নদীর মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সহকর্মীদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন তাঁরা। কর্মব্যস্ততার বাইরে এমন আয়োজন পুরো সময়জুড়ে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন সজল ও সাধারণ সম্পাদক শাহনাজ হীরার সার্বিক তত্ত্বাবধানে নৌভ্রমণটি সফলভাবে সম্পন্ন হয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়। আয়োজকেরা জানান, সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সম্মিলিতভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ তৈরিতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা জানান, ব্যস্ততার বাইরে একসঙ্গে সময় কাটানোর সুযোগ তাঁদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁদের মতে, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি এ ধরনের মিলনমেলা সাংস্কৃতিক অঙ্গনের ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা তাঁদের।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের উদ্যোগে আনন্দঘন পরিবেশে নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে শুরু হওয়া এ ভ্রমণে অংশ নেন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ। দিনব্যাপী এ আয়োজনে গান, আড্ডা ও আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন সংস্কৃতি কর্মীরা। নৌভ্রমণে মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করে গজারিয়ার ষোলআনি, চর কিশোরগঞ্জ ফেরিঘাট, মেঘনাঘাটসহ বিভিন্ন স্থানে সময় কাটান অংশগ্রহণকারীরা। নদীর মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সহকর্মীদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন তাঁরা। কর্মব্যস্ততার বাইরে এমন আয়োজন পুরো সময়জুড়ে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন সজল ও সাধারণ সম্পাদক শাহনাজ হীরার সার্বিক তত্ত্বাবধানে নৌভ্রমণটি সফলভাবে সম্পন্ন হয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়। আয়োজকেরা জানান, সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সম্মিলিতভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ তৈরিতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা জানান, ব্যস্ততার বাইরে একসঙ্গে সময় কাটানোর সুযোগ তাঁদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁদের মতে, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি এ ধরনের মিলনমেলা সাংস্কৃতিক অঙ্গনের ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা তাঁদের।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x