ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

সোনারগাঁয়ে যুবদল নেতা জহিরুল হত্যা: ছাত্রদল নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

টারমিগান অনলাইন রিপোর্ট
১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০২:০২ পিএম
পাঠক: ১৪০ জন
প্রিন্ট

সোনারগাঁয়ে যুবদল নেতা জহিরুল হত্যা: ছাত্রদল নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে যুবদল নেতা জহিরুল হত্যা: ছাত্রদল নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

মোবারক হোসাইনকে মূল পরিকল্পনাকারী দাবি স্বজনদের, এজাহার থেকে নাম বাদ দিতে চাপ দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা ফকির জহিরুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিজভীকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

গত বুধবার (২১ অক্টোবর) রাতে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার উদ্যোগ নেওয়ায় জহিরুলকে হত্যা করা হয়েছে। তাঁদের দাবি, সাবেক ছাত্রদল নেতা মোবারক হোসাইনের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটেছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নিহতের ভাগনে ইসমাইল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলাটি করেন। মামলার প্রধান আসামি রিজভী আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসাইনের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

এজাহারে মোবারক হোসাইনের নাম নেই, চাপ দেওয়ার অভিযোগ

নিহত জহিরুল ইসলামের স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের পর থেকেই তাঁরা মোবারক হোসাইনকে এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে দায়ী করে আসছেন। তাঁদের দাবি, তাঁর নির্দেশেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। তবে মামলার এজাহারে তাঁর নাম উল্লেখ করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে নিহতের এক স্বজন অভিযোগ করেন, এজাহার থেকে মোবারক হোসাইনের নাম বাদ দেওয়ার জন্য তাঁদের বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে। এ বিষয়ে তাঁরা উপযুক্ত সময়ে বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন।

এজাহারে নাম না থাকা এবং স্বজনদের অভিযোগের বিষয়ে মোবারক হোসাইনের বক্তব্য পাওয়া যায়নি।

নিহত ফকির জহিরুল ইসলাম আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। মুন্সিগঞ্জে ভাড়া বাসায় থেকে সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জ বাজারে একটি ফার্মেসি চালাতেন।

আগের হামলার ঘটনায়ও মামলা করেছিলেন জহিরুল

মামলার এজাহারে বাদী ইসমাইল হোসেন অভিযোগ করেন, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর মামা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়ায় প্রতিপক্ষের কয়েকজন তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছিলেন। তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের চাঁদাও দাবি করা হয়েছিল।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৫ নভেম্বর সন্ধ্যায় আড়াইহাজারের পুরোনো থানা-সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে রিজভী ও তাঁর লোকজন জহিরুলের ওপর হামলা করেন। এ ঘটনায় জহিরুল বাদী হয়ে ওই বছরের ২৯ নভেম্বর আড়াইহাজার থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।

বাদীর অভিযোগ, আগের ওই মামলার আসামিসহ অন্য অভিযুক্তরাও জহিরুলকে হত্যার চেষ্টা চালিয়ে আসছিলেন। এ কারণে তিনি গ্রামের বাড়িতে না থেকে সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জ এলাকায় বসবাস করে ব্যবসা করতেন। মাঝেমধ্যে গ্রামের বাড়িতে গিয়ে চেয়ারম্যান পদে প্রার্থিতার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতেন। এতে রিজভীসহ অন্য আসামিরা তাঁকে হত্যার পরিকল্পনা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

ফার্মেসি থেকে ফেরার পথে হামলা

এজাহারের বিবরণ অনুযায়ী, গত বুধবার রাত ৮টার দিকে ফার্মেসি বন্ধ করে হেঁটে বাসায় ফিরছিলেন জহিরুল। রাত সাড়ে ৮টার দিকে চর হোগলা এলাকার কাশেমনগরে দারুস সুন্নাহ খালেদ সিদ্দিকী মডেল মাদ্রাসার কাছে একটি কাঁচা রাস্তায় পৌঁছালে রিজভীর নেতৃত্বে একদল ব্যক্তি তাঁর পথরোধ করেন। তাঁদের হাতে চাপাতি, রামদা, ছুরি, দা, লোহার রড ও লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদীর অভিযোগ, হামলাকারীরা জহিরুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান এবং লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান।

এজাহারে বলা হয়, রাত পৌনে ৯টার দিকে এক পথচারী জহিরুলের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ থেকে ইসমাইল হোসেনকে ফোন করে হামলার খবর দেন। পরে ইসমাইলসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহত জহিরুলকে অটোরিকশায় করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

বাদীর ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার পথে জহিরুল হামলাকারীদের কয়েকজনের নাম ও তাঁদের আঘাতের বিবরণ জানান। হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার প্রস্তুতির মধ্যেই মুন্সিগঞ্জ সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

পুলিশের বক্তব্য

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, যুবদল নেতা জহিরুল ইসলাম হত্যার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এজাহার থেকে কারও নাম বাদ দিতে স্বজনদের ওপর চাপ দেওয়ার অভিযোগের বিষয়ে ওসি বলেন, তদন্তে হত্যাকাণ্ডে কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে এজাহারে নাম না থাকলেও তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে যুবদল নেতা জহিরুল হত্যা: ছাত্রদল নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সোনারগাঁয়ে যুবদল নেতা জহিরুল হত্যা: ছাত্রদল নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

মোবারক হোসাইনকে মূল পরিকল্পনাকারী দাবি স্বজনদের, এজাহার থেকে নাম বাদ দিতে চাপ দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা ফকির জহিরুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিজভীকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

গত বুধবার (২১ অক্টোবর) রাতে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার উদ্যোগ নেওয়ায় জহিরুলকে হত্যা করা হয়েছে। তাঁদের দাবি, সাবেক ছাত্রদল নেতা মোবারক হোসাইনের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটেছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নিহতের ভাগনে ইসমাইল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলাটি করেন। মামলার প্রধান আসামি রিজভী আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসাইনের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

এজাহারে মোবারক হোসাইনের নাম নেই, চাপ দেওয়ার অভিযোগ

নিহত জহিরুল ইসলামের স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের পর থেকেই তাঁরা মোবারক হোসাইনকে এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে দায়ী করে আসছেন। তাঁদের দাবি, তাঁর নির্দেশেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। তবে মামলার এজাহারে তাঁর নাম উল্লেখ করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে নিহতের এক স্বজন অভিযোগ করেন, এজাহার থেকে মোবারক হোসাইনের নাম বাদ দেওয়ার জন্য তাঁদের বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে। এ বিষয়ে তাঁরা উপযুক্ত সময়ে বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন।

এজাহারে নাম না থাকা এবং স্বজনদের অভিযোগের বিষয়ে মোবারক হোসাইনের বক্তব্য পাওয়া যায়নি।

নিহত ফকির জহিরুল ইসলাম আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। মুন্সিগঞ্জে ভাড়া বাসায় থেকে সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জ বাজারে একটি ফার্মেসি চালাতেন।

আগের হামলার ঘটনায়ও মামলা করেছিলেন জহিরুল

মামলার এজাহারে বাদী ইসমাইল হোসেন অভিযোগ করেন, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর মামা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়ায় প্রতিপক্ষের কয়েকজন তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছিলেন। তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের চাঁদাও দাবি করা হয়েছিল।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৫ নভেম্বর সন্ধ্যায় আড়াইহাজারের পুরোনো থানা-সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে রিজভী ও তাঁর লোকজন জহিরুলের ওপর হামলা করেন। এ ঘটনায় জহিরুল বাদী হয়ে ওই বছরের ২৯ নভেম্বর আড়াইহাজার থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।

বাদীর অভিযোগ, আগের ওই মামলার আসামিসহ অন্য অভিযুক্তরাও জহিরুলকে হত্যার চেষ্টা চালিয়ে আসছিলেন। এ কারণে তিনি গ্রামের বাড়িতে না থেকে সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জ এলাকায় বসবাস করে ব্যবসা করতেন। মাঝেমধ্যে গ্রামের বাড়িতে গিয়ে চেয়ারম্যান পদে প্রার্থিতার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতেন। এতে রিজভীসহ অন্য আসামিরা তাঁকে হত্যার পরিকল্পনা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

ফার্মেসি থেকে ফেরার পথে হামলা

এজাহারের বিবরণ অনুযায়ী, গত বুধবার রাত ৮টার দিকে ফার্মেসি বন্ধ করে হেঁটে বাসায় ফিরছিলেন জহিরুল। রাত সাড়ে ৮টার দিকে চর হোগলা এলাকার কাশেমনগরে দারুস সুন্নাহ খালেদ সিদ্দিকী মডেল মাদ্রাসার কাছে একটি কাঁচা রাস্তায় পৌঁছালে রিজভীর নেতৃত্বে একদল ব্যক্তি তাঁর পথরোধ করেন। তাঁদের হাতে চাপাতি, রামদা, ছুরি, দা, লোহার রড ও লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদীর অভিযোগ, হামলাকারীরা জহিরুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান এবং লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান।

এজাহারে বলা হয়, রাত পৌনে ৯টার দিকে এক পথচারী জহিরুলের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ থেকে ইসমাইল হোসেনকে ফোন করে হামলার খবর দেন। পরে ইসমাইলসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহত জহিরুলকে অটোরিকশায় করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

বাদীর ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার পথে জহিরুল হামলাকারীদের কয়েকজনের নাম ও তাঁদের আঘাতের বিবরণ জানান। হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার প্রস্তুতির মধ্যেই মুন্সিগঞ্জ সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

পুলিশের বক্তব্য

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, যুবদল নেতা জহিরুল ইসলাম হত্যার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এজাহার থেকে কারও নাম বাদ দিতে স্বজনদের ওপর চাপ দেওয়ার অভিযোগের বিষয়ে ওসি বলেন, তদন্তে হত্যাকাণ্ডে কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে এজাহারে নাম না থাকলেও তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x