ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

নারায়ণগঞ্জে বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন যুবদলের দুই নেতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ পিএম
পাঠক: ১১৬ জন
প্রিন্ট

নারায়ণগঞ্জে বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন যুবদলের দুই নেতা
ছবি: সংগৃহীত

আনোয়ারের বিরুদ্ধে চাঁদা দাবি ও হামলার অভিযোগ, মাসুদের বিরুদ্ধে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষের অভিযোগ

নারায়ণগঞ্জের বহিষ্কৃত যুবদলের দুই নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার ও মাসুদুর রহমান মাসুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিজ নিজ পদে পুনর্বহাল করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোফাজ্জল হোসেন আনোয়ার নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং মাসুদুর রহমান মাসুদ ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শপরিপন্থী কার্যকলাপের অভিযোগে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ৮ জুন পেশিশক্তি প্রদর্শনসহ সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আনোয়ারকে বহিষ্কার করা হয়েছিল। সে সময় তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছিল।

এর আগে ৬ জুন সিদ্ধিরগঞ্জের গোদনাইলে দোকান নির্মাণকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাফরুল হাসান লিসানকে গুরুতর জখম করার অভিযোগ ওঠে আনোয়ারের বিরুদ্ধে। লিসানের অভিযোগ ছিল, দোকান নির্মাণের সময় তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে, গত ১০ এপ্রিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাসুদুর রহমান মাসুদকে বহিষ্কার করা হয়। এর আগের দিন ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক শিশুসহ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হন।

তখন জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি অভিযোগ করেছিলেন, রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করে মাসুদ ওই ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ ও গোলাগুলির সূত্রপাত হয় বলে তিনি দাবি করেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দুই নেতা আবারও নিজ নিজ সাংগঠনিক পদে ফিরলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন যুবদলের দুই নেতা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

আনোয়ারের বিরুদ্ধে চাঁদা দাবি ও হামলার অভিযোগ, মাসুদের বিরুদ্ধে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষের অভিযোগ

নারায়ণগঞ্জের বহিষ্কৃত যুবদলের দুই নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার ও মাসুদুর রহমান মাসুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিজ নিজ পদে পুনর্বহাল করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোফাজ্জল হোসেন আনোয়ার নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং মাসুদুর রহমান মাসুদ ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শপরিপন্থী কার্যকলাপের অভিযোগে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ৮ জুন পেশিশক্তি প্রদর্শনসহ সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আনোয়ারকে বহিষ্কার করা হয়েছিল। সে সময় তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছিল।

এর আগে ৬ জুন সিদ্ধিরগঞ্জের গোদনাইলে দোকান নির্মাণকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাফরুল হাসান লিসানকে গুরুতর জখম করার অভিযোগ ওঠে আনোয়ারের বিরুদ্ধে। লিসানের অভিযোগ ছিল, দোকান নির্মাণের সময় তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে, গত ১০ এপ্রিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাসুদুর রহমান মাসুদকে বহিষ্কার করা হয়। এর আগের দিন ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক শিশুসহ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হন।

তখন জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি অভিযোগ করেছিলেন, রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করে মাসুদ ওই ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ ও গোলাগুলির সূত্রপাত হয় বলে তিনি দাবি করেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দুই নেতা আবারও নিজ নিজ সাংগঠনিক পদে ফিরলেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x