ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

আধিপত্যের দ্বন্দ্বে রক্তাক্ত নারায়ণগঞ্জ, ৯ মাসে ১০৩ খুন

টারমিগান অনলাইন রিপোর্ট
১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ পিএম
পাঠক: ৩৫ জন
প্রিন্ট

আধিপত্যের দ্বন্দ্বে রক্তাক্ত নারায়ণগঞ্জ, ৯ মাসে ১০৩ খুন
ফাইল ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে চলতি বছরের প্রথম নয় মাসে ১০৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের পেছনে আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ উঠেছে। গত অক্টোবরে এক সপ্তাহের ব্যবধানে খুন হয়েছেন দুই যুবদল নেতা। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়া এবং সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে বলে দাবি করেছেন পুলিশ সুপার হাবিবুর রহমান। অন্যদিকে, অপরাধ নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা।

এক সপ্তাহে খুন দুই যুবদল নেতা

গত ১২ অক্টোবর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনিতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে নিহত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী সড়কের পাশের একটি খালে পড়ে যান। সেখানেও তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর ছয় দিন পর, ১৮ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা এলাকায় রিপন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি ভোলাব ইউনিয়ন যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ূনও হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় আধিপত্য বিস্তারের বিরোধের কথা উল্লেখ করেন।

এর তিন দিন পর, ২১ অক্টোবর রাতে সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় হামলার শিকার হন জহির ফকির। নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।

জহির ফকিরের স্বজনদের অভিযোগ, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে স্থানীয় এক ছাত্রদল নেতার সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এর আগে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল এবং তাঁর ওপর হামলাও হয়েছিল বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

এর আগে গত ২০ মে রাত পৌনে একটার দিকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার কাউন্দার চকে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনিকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়। অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত হয়েছিল বলে জানা গেছে।

নয় মাসে ১০৩ হত্যাকাণ্ড

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জে ১০৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে সাতটি।

এদিকে, চলতি বছরের আগস্ট পর্যন্ত জেলায় ২১২টি চুরি, ৬৭টি ছিনতাই ও ৩৮টি ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ হাজার ৪২৬টি এবং নারী ও শিশু নির্যাতন আইনে ২৭০টি মামলা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপরও হামলা

জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটছে। চলতি বছরের প্রথম ছয় মাসে পুলিশ ও এসআরবি সদস্যদের লক্ষ্য করে অন্তত ১০টি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এসব ঘটনায় কোথাও অভিযানে গিয়ে পুলিশ সদস্যরা মারধরের শিকার হয়েছেন, কোথাও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। আবার কোনো কোনো ঘটনায় আসামি ছিনিয়ে নেওয়া কিংবা সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশাবাদী পুলিশ সুপার হাবিবুর রহমান। তিনি বলেন, “বর্তমানে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই রয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের প্রয়োজন অনুযায়ী জনবল, লজিস্টিক ও আবাসন সংকট রয়েছে। তারপরও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছি। অপরাধীদের গ্রেপ্তারও করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার উদাহরণ হিসেবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ মোট ১৫৩টি অস্ত্রের মধ্যে ১১৮টি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর উদ্যোগের তাগিদ

রাজধানীর পাশের এই শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কমিশন ঢাকা দক্ষিণের সমন্বয়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তাঁর মতে, বর্তমান পরিস্থিতির দ্রুত পরিবর্তন হবে—এমনটা মনে করার যথেষ্ট কারণ নেই।

মাসুমের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধের ঘটনাগুলো যথাযথভাবে পর্যবেক্ষণ ও প্রতিরোধ করতে পারছে না। আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও বাইরে থাকা অপরাধীদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে বলে মনে করেন তিনি।

তাঁর দাবি, কার কাছে কী ধরনের অস্ত্র রয়েছে, কারা সেগুলো ব্যবহার করছে এবং কোথায় কীভাবে অস্ত্র ব্যবহার করা হচ্ছে—এসব বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য সংগ্রহ করা উচিত। পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে প্রাণহানি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

মাসুম আরও বলেন, “৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনকারীদের কার্যক্রম পর্যবেক্ষণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগ্য কর্মকর্তা নিয়োগ ও কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে।”

স্থানীয় জনপ্রতিনিধিদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: প্রেস নারায়ণগঞ্জ

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান, চালক নিহত।

নারায়ণগঞ্জে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে হত্যা

বহিষ্কৃত নেতাদের ফেরানোর সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি, তালিকায় মুন্সীগঞ্জের মহিউদ্দিন

মুন্সীগঞ্জে এআই দিয়ে কামরুজ্জামান রতনের ছবি-ভিডিও বিকৃত, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে ১৭০ টাকা কেজি টমেটো, কোথাও ২০০

পোশাকশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী

কৃষক দল নেতা হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ৯৬ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর সংলাপে যাচ্ছে এনসিপি, জাতীয় ঐক্যের শর্ত জানালেন নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ আওয়ামী লীগে পুরোনো দ্বন্দ্ব ফের প্রকাশ্যে, নেতৃত্ব নিয়ে দুই বলয়ে বিরোধ

নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে চট্টগ্রামে ইয়াবা তৈরির কারখানা, তরুণ গ্রেপ্তার

Dainik Tarmigan

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আধিপত্যের দ্বন্দ্বে রক্তাক্ত নারায়ণগঞ্জ, ৯ মাসে ১০৩ খুন

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে চলতি বছরের প্রথম নয় মাসে ১০৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের পেছনে আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ উঠেছে। গত অক্টোবরে এক সপ্তাহের ব্যবধানে খুন হয়েছেন দুই যুবদল নেতা। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়া এবং সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে বলে দাবি করেছেন পুলিশ সুপার হাবিবুর রহমান। অন্যদিকে, অপরাধ নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা।

এক সপ্তাহে খুন দুই যুবদল নেতা

গত ১২ অক্টোবর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনিতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে নিহত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী সড়কের পাশের একটি খালে পড়ে যান। সেখানেও তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর ছয় দিন পর, ১৮ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা এলাকায় রিপন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি ভোলাব ইউনিয়ন যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ূনও হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় আধিপত্য বিস্তারের বিরোধের কথা উল্লেখ করেন।

এর তিন দিন পর, ২১ অক্টোবর রাতে সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় হামলার শিকার হন জহির ফকির। নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।

জহির ফকিরের স্বজনদের অভিযোগ, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে স্থানীয় এক ছাত্রদল নেতার সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এর আগে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল এবং তাঁর ওপর হামলাও হয়েছিল বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

এর আগে গত ২০ মে রাত পৌনে একটার দিকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার কাউন্দার চকে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনিকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়। অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত হয়েছিল বলে জানা গেছে।

নয় মাসে ১০৩ হত্যাকাণ্ড

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জে ১০৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে সাতটি।

এদিকে, চলতি বছরের আগস্ট পর্যন্ত জেলায় ২১২টি চুরি, ৬৭টি ছিনতাই ও ৩৮টি ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ হাজার ৪২৬টি এবং নারী ও শিশু নির্যাতন আইনে ২৭০টি মামলা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপরও হামলা

জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটছে। চলতি বছরের প্রথম ছয় মাসে পুলিশ ও এসআরবি সদস্যদের লক্ষ্য করে অন্তত ১০টি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এসব ঘটনায় কোথাও অভিযানে গিয়ে পুলিশ সদস্যরা মারধরের শিকার হয়েছেন, কোথাও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। আবার কোনো কোনো ঘটনায় আসামি ছিনিয়ে নেওয়া কিংবা সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশাবাদী পুলিশ সুপার হাবিবুর রহমান। তিনি বলেন, “বর্তমানে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই রয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের প্রয়োজন অনুযায়ী জনবল, লজিস্টিক ও আবাসন সংকট রয়েছে। তারপরও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছি। অপরাধীদের গ্রেপ্তারও করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার উদাহরণ হিসেবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ মোট ১৫৩টি অস্ত্রের মধ্যে ১১৮টি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর উদ্যোগের তাগিদ

রাজধানীর পাশের এই শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কমিশন ঢাকা দক্ষিণের সমন্বয়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তাঁর মতে, বর্তমান পরিস্থিতির দ্রুত পরিবর্তন হবে—এমনটা মনে করার যথেষ্ট কারণ নেই।

মাসুমের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধের ঘটনাগুলো যথাযথভাবে পর্যবেক্ষণ ও প্রতিরোধ করতে পারছে না। আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও বাইরে থাকা অপরাধীদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে বলে মনে করেন তিনি।

তাঁর দাবি, কার কাছে কী ধরনের অস্ত্র রয়েছে, কারা সেগুলো ব্যবহার করছে এবং কোথায় কীভাবে অস্ত্র ব্যবহার করা হচ্ছে—এসব বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য সংগ্রহ করা উচিত। পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে প্রাণহানি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

মাসুম আরও বলেন, “৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনকারীদের কার্যক্রম পর্যবেক্ষণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগ্য কর্মকর্তা নিয়োগ ও কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে।”

স্থানীয় জনপ্রতিনিধিদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: প্রেস নারায়ণগঞ্জ

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x