ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

সাংবাদিক সংগঠনে নির্দিষ্ট আদর্শ ও গঠনতন্ত্র থাকা জরুরি: আবুল কালাম”

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম
পাঠক: ৩৯ জন
প্রিন্ট

সাংবাদিক সংগঠনে নির্দিষ্ট আদর্শ ও গঠনতন্ত্র থাকা জরুরি: আবুল কালাম”
ছবি: সংগৃহীত

সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা ও সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে গণমাধ্যমকর্মীদের সুনির্দিষ্ট গঠনতন্ত্র মেনে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেছেন, বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনই সাংবাদিকতার মূল দায়িত্ব। গুটিকয়েক অপেশাদার ও অনুপ্রবেশকারীর কর্মকাণ্ডের কারণে যেন পুরো সাংবাদিক সমাজ প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সাংবাদিকদের সচেতন থাকতে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভা, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, সাংবাদিকদের সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে নির্দিষ্ট আদর্শ, উদ্দেশ্য ও নিয়মনীতি থাকা জরুরি। গঠনতন্ত্র অনুযায়ী যোগ্যতা যাচাই করে সদস্যদের স্বীকৃতি দিতে হবে। তাঁর ভাষ্য, ‘হলুদ সাংবাদিকতা’ শব্দটির সঙ্গে সাংবাদিক সমাজের অধিকাংশের সম্পৃক্ততা না থাকলেও গুটিকয়েক ব্যক্তির কর্মকাণ্ডের দায় পুরো সাংবাদিক সমাজকে বহন করতে হচ্ছে।

নগরীর যানজট, হকার সমস্যা ও বিআইডব্লিউটিএর কন্টেইনার পোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, এসব সমস্যা দীর্ঘদিনের। গত আট মাস ধরে এগুলো সমাধানে চেষ্টা চলছে। ইতিমধ্যে চাষাঢ়া মোড়ে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মানুষের যাতায়াত কিছুটা স্বাচ্ছন্দ্যময় হয়েছে।

কন্টেইনার পোর্টের সম্ভাব্য প্রভাব তুলে ধরে তিনি বলেন, সেখানে ২৪ চাকার এবং ৪০ ফুটের বেশি দৈর্ঘ্যের যানবাহন চলাচল করবে। নগরীর বিদ্যমান সড়ক অবকাঠামোর সঙ্গে এত বড় যানবাহনের চলাচল কতটা সামঞ্জস্যপূর্ণ হবে, তা বিবেচনা করা প্রয়োজন। নগরের জন্য আরও ক্ষতিকর হলে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ সময় হকারদের পুনর্বাসনের বিষয়টি সিটি করপোরেশনের প্রশাসক গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলেও জানান।

সমাজ থেকে ছিনতাই, অপরাধ ও মাদক নির্মূলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জকে ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে এলাকাভিত্তিক মনিটরিংয়ের কাজ চলছে। রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে ছিনতাইকারী, দুষ্কৃতকারী ও মাদকাসক্তদের দৌরাত্ম্য কমানো সম্ভব। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে।

নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সভাপতি ও নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও মীম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রধান, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন এবং জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সাংবাদিক সংগঠনে নির্দিষ্ট আদর্শ ও গঠনতন্ত্র থাকা জরুরি: আবুল কালাম”

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা ও সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে গণমাধ্যমকর্মীদের সুনির্দিষ্ট গঠনতন্ত্র মেনে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেছেন, বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনই সাংবাদিকতার মূল দায়িত্ব। গুটিকয়েক অপেশাদার ও অনুপ্রবেশকারীর কর্মকাণ্ডের কারণে যেন পুরো সাংবাদিক সমাজ প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সাংবাদিকদের সচেতন থাকতে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভা, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, সাংবাদিকদের সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে নির্দিষ্ট আদর্শ, উদ্দেশ্য ও নিয়মনীতি থাকা জরুরি। গঠনতন্ত্র অনুযায়ী যোগ্যতা যাচাই করে সদস্যদের স্বীকৃতি দিতে হবে। তাঁর ভাষ্য, ‘হলুদ সাংবাদিকতা’ শব্দটির সঙ্গে সাংবাদিক সমাজের অধিকাংশের সম্পৃক্ততা না থাকলেও গুটিকয়েক ব্যক্তির কর্মকাণ্ডের দায় পুরো সাংবাদিক সমাজকে বহন করতে হচ্ছে।

নগরীর যানজট, হকার সমস্যা ও বিআইডব্লিউটিএর কন্টেইনার পোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, এসব সমস্যা দীর্ঘদিনের। গত আট মাস ধরে এগুলো সমাধানে চেষ্টা চলছে। ইতিমধ্যে চাষাঢ়া মোড়ে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মানুষের যাতায়াত কিছুটা স্বাচ্ছন্দ্যময় হয়েছে।

কন্টেইনার পোর্টের সম্ভাব্য প্রভাব তুলে ধরে তিনি বলেন, সেখানে ২৪ চাকার এবং ৪০ ফুটের বেশি দৈর্ঘ্যের যানবাহন চলাচল করবে। নগরীর বিদ্যমান সড়ক অবকাঠামোর সঙ্গে এত বড় যানবাহনের চলাচল কতটা সামঞ্জস্যপূর্ণ হবে, তা বিবেচনা করা প্রয়োজন। নগরের জন্য আরও ক্ষতিকর হলে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ সময় হকারদের পুনর্বাসনের বিষয়টি সিটি করপোরেশনের প্রশাসক গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলেও জানান।

সমাজ থেকে ছিনতাই, অপরাধ ও মাদক নির্মূলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জকে ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে এলাকাভিত্তিক মনিটরিংয়ের কাজ চলছে। রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে ছিনতাইকারী, দুষ্কৃতকারী ও মাদকাসক্তদের দৌরাত্ম্য কমানো সম্ভব। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে।

নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সভাপতি ও নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও মীম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রধান, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন এবং জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x