ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

গডফাদার, সন্ত্রাসী ও অপশক্তির পক্ষে সাংবাদিকদের কলম চলতে পারে না: মাহবুবুর রহমান মাসুম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩১ পিএম
পাঠক: ১৮ জন
প্রিন্ট

গডফাদার, সন্ত্রাসী ও অপশক্তির পক্ষে সাংবাদিকদের কলম চলতে পারে না: মাহবুবুর রহমান মাসুম

কোনো গডফাদার, সন্ত্রাসী কিংবা অপশক্তির পক্ষে সাংবাদিকদের কলম চলতে পারে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তিনি বলেছেন, সাংবাদিকতা পেশাকে সততা ও নিষ্ঠার সঙ্গে ধারণ করতে হবে। নারায়ণগঞ্জকে সুন্দর, শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত রাখতে পেশাদার সাংবাদিকদের আপসহীন অবস্থান বজায় রাখা জরুরি।

শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভা, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান মাসুম বলেন, সাংবাদিকতা তাঁরা হৃদয়ে ধারণ করেন এবং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখেন। জাতীয় রাজনীতিতে নানা টানাপোড়েনের সময় তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার পর নারায়ণগঞ্জে শামীম ওসমানের নেতৃত্বাধীন দল পুরো শহরকে জিম্মি করে রেখেছিল বলে মন্তব্য করেন তিনি। ওই সময় নির্যাতন, জেল-জুলুম সহ্য করেও গডফাদারতন্ত্র ও অপশাসনের বিরুদ্ধে তাঁরা লড়াই চালিয়ে গেছেন বলে জানান।

খানপুরে বিআইডব্লিউটিএর প্রস্তাবিত কন্টেইনার পোর্ট নির্মাণ পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কীভাবে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শীতলক্ষ্যা নদীর তীরে এই পোর্ট নির্মিত হলে শহর ধ্বংসের মুখে পড়বে। চাষাঢ়া, শহীদ মিনার ও তোলারাম কলেজ এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়বে। তৃতীয় শীতলক্ষ্যা ও কদম রসূল সেতুর ওপর দিয়ে ২৪ চাকার লরি চলাচলও মারাত্মক ঝুঁকি তৈরি করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ক্ষতিকর এই প্রকল্প বন্ধ করা অথবা বিকল্প স্থানে স্থানান্তরের জন্য সংসদ সদস্য ও সিটি করপোরেশনের প্রশাসককে যৌথভাবে উদ্যোগ নিতে হবে।

সাংবাদিকদের পেশাগত মান ও আত্মসমালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে মাহবুবুর রহমান মাসুম বলেন, দুই-একদিনেই হঠাৎ সাংবাদিক বা সম্পাদক হয়ে যাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সবাই একই পরিবারের অংশ এবং একটি নিরাপদ নারায়ণগঞ্জের স্বপ্ন দেখেন। তাই সাংবাদিকতার মর্যাদা ও পেশার মান রক্ষায় নিজেদেরই সচেতন হতে হবে।

নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সভাপতি ও নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও মীম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রধান, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন এবং জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

গডফাদার, সন্ত্রাসী ও অপশক্তির পক্ষে সাংবাদিকদের কলম চলতে পারে না: মাহবুবুর রহমান মাসুম

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

কোনো গডফাদার, সন্ত্রাসী কিংবা অপশক্তির পক্ষে সাংবাদিকদের কলম চলতে পারে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তিনি বলেছেন, সাংবাদিকতা পেশাকে সততা ও নিষ্ঠার সঙ্গে ধারণ করতে হবে। নারায়ণগঞ্জকে সুন্দর, শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত রাখতে পেশাদার সাংবাদিকদের আপসহীন অবস্থান বজায় রাখা জরুরি।

শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভা, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান মাসুম বলেন, সাংবাদিকতা তাঁরা হৃদয়ে ধারণ করেন এবং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখেন। জাতীয় রাজনীতিতে নানা টানাপোড়েনের সময় তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার পর নারায়ণগঞ্জে শামীম ওসমানের নেতৃত্বাধীন দল পুরো শহরকে জিম্মি করে রেখেছিল বলে মন্তব্য করেন তিনি। ওই সময় নির্যাতন, জেল-জুলুম সহ্য করেও গডফাদারতন্ত্র ও অপশাসনের বিরুদ্ধে তাঁরা লড়াই চালিয়ে গেছেন বলে জানান।

খানপুরে বিআইডব্লিউটিএর প্রস্তাবিত কন্টেইনার পোর্ট নির্মাণ পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কীভাবে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শীতলক্ষ্যা নদীর তীরে এই পোর্ট নির্মিত হলে শহর ধ্বংসের মুখে পড়বে। চাষাঢ়া, শহীদ মিনার ও তোলারাম কলেজ এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়বে। তৃতীয় শীতলক্ষ্যা ও কদম রসূল সেতুর ওপর দিয়ে ২৪ চাকার লরি চলাচলও মারাত্মক ঝুঁকি তৈরি করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ক্ষতিকর এই প্রকল্প বন্ধ করা অথবা বিকল্প স্থানে স্থানান্তরের জন্য সংসদ সদস্য ও সিটি করপোরেশনের প্রশাসককে যৌথভাবে উদ্যোগ নিতে হবে।

সাংবাদিকদের পেশাগত মান ও আত্মসমালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে মাহবুবুর রহমান মাসুম বলেন, দুই-একদিনেই হঠাৎ সাংবাদিক বা সম্পাদক হয়ে যাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সবাই একই পরিবারের অংশ এবং একটি নিরাপদ নারায়ণগঞ্জের স্বপ্ন দেখেন। তাই সাংবাদিকতার মর্যাদা ও পেশার মান রক্ষায় নিজেদেরই সচেতন হতে হবে।

নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সভাপতি ও নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও মীম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রধান, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন এবং জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x